গত ১৬ বছর ধরে গুম ও খুনের সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততার ছিলো: চিফ প্রসিকিউটর

Hello Bangla News | গত ১৬ বছর ধরে গুম ও খুনের সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততার ছিলো: চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ
Hello Bangla News | গত ১৬ বছর ধরে গুম ও খুনের সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততার ছিলো: চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ

www.HelloBangla.Newsজাতীয় ১৭ ডিসেম্বর, ২০২৪: গত ১৬ বছর ধরে গোপন কারাগারে গুম, নির্যাতন, খুনের সঙ্গে নিউক্লিয়াস ‘শেখ হাসিনা’ জড়িত। এসব কার্যক্রমে তার সম্পৃক্ততা সরাসরি পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

এদিন ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্যের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময়ের আবেদন করেন তিনি। আদালত এ আবেদন মঞ্জুর করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

এ ব্যাপারে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণহত্যার তদন্ত শেষ হতে একটি যুক্তিসঙ্গত সময় লাগবে। আমরা চেষ্টা করছি, দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার।

অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে, সেসবের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়েও জানতে চেয়েছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।”

চিফ প্রসিকিউটর বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপতারি পরোয়ানা জারি হওয়ার পরও তিন মাস তিনি দেশের মধ্যেই ছিলেন। এরপরও তিনি কীভাবে বিদেশে চলে গেলেন সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছেন আদালত।”

তিনি বলেন, “তদন্ত শেষ হতে একটি যুক্তিসঙ্গত সময় লাগবে। আমরা চেষ্টা করছি, দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার। যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।”

পূর্ববর্তী উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ 
পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা