Category: অর্থনীতি

  • ড. ইউনূসের সরকারকে সমর্থন জানিয়ে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা

    ড. ইউনূসের সরকারকে সমর্থন জানিয়ে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা

    www.HelloBangla.News – অর্থনীতি– ১৪ আগস্ট, ২০২৪: ছাত্র-নাগরিক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেয়া অন্ত‍‍র্ব‍‍র্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের পতন আন্দোলনে ছাত্রদের পক্ষে ১৯ জুলাই বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিলও করেন প্রবাসীরা।

    এর জেরে সংযুক্ত আরব আমিরাতে ৫৭ বাংলাদেশি সাজা ভোগ করছেন। এমন বাস্তবতায় ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন নতুন সরকারকে সমর্থন জানিয়ে বৈধ মাধ্যমে রেমিট্যান্স পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা।

    ফেসবুকে সিঙ্গাপুর প্রবাসীদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, বাংলাদেশিরা দী‍‍র্ঘ লাইনে দাঁড়িয়ে ব্যাংকিং মাধ্যমে দেশে টাকা পাঠাচ্ছেন। প্রবাসীরা বলেন, নতুন সরকার তাদের কাঙ্খিত এই সরকারকে অ‍‍র্থনৈতিকভাবে সাপো‍‍র্ট দিতে এবং দেশের বৈদেশিক মূদ্রার রিজা‍‍র্ভ বাড়াতে প্রবাসীরা আন্তরিকভাবে চেষ্টা করছে। তাই হুন্ডিতে টাকা না পাঠিয়ে বৈধ উপায়ে ব্যাংকিং মাধ্যমে সকল দেশের প্রবাসী বাংলাদেশিকে টাকা পাঠাতে অনুরোধ করেছেন প্রবাসীরা।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের প্রথম ১০ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

    আর গেল জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি মার্কিন ডলার। যা ছিল গেল ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া চলতি বছরের জুন মাসে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। দেখা যাচ্ছে, জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিট্যান্স কম এসেছে ৬৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

    www.HelloBangla.News – অর্থনীতি  – ১৩ আগস্ট, ২০২৪: অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী গভর্নর হতে যাচ্ছেন বলে জানা গেছে।

    তবে তাকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংক আদেশের পরিবর্তন করতে হবে বলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।

    আদেশ অনুযায়ী, সর্বোচ্চ ৬৭ বছর বয়সী কোনো ব্যক্তিকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করা যায়। কিন্তু আহসান এইচ মনসুরের বয়স এখন ৭২ বছর ৮ মাস। সে কারণে আইনে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, গভর্নর নিয়োগে বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার প্রস্তাব প্রধান উপদেষ্টার বিবেচনার জন্য পাঠানো হচ্ছে।

    প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়া গেলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি এ প্রস্তাব অনুমোদন করলে অধ্যাদেশ আকারে তা জারি করা হবে।

    আজ মঙ্গলবারই (১৩ আগস্ট) এ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।

    এর আগেও গভর্নর নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন করা হয়েছিল। সাবেক গভর্নর ফজলে কবিরকে পুনরায় নিয়োগ দিতে সংশোধন করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের আদেশ, যা ছিল দেশের ইতিহাসে প্রথম।

    আদেশ সংশোধনের পর গভর্নর হিসেবে ২০২০ সালের জুলাই মাসে তাকে দুই বছরের জন্য পুনরায় নিয়োগ দেওয়া হয়।

  • এম মাশরুর রিয়াজ বিএসইসির নতুন চেয়ারম্যান

    এম মাশরুর রিয়াজ বিএসইসির নতুন চেয়ারম্যান

    www.HelloBangla.News – অর্থনীতি  – ১৩ আগস্ট, ২০২৪: এম মাশরুর রিয়াজকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে । আজ মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিকেল সাড়ে চারটায় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।

    মাশরুর রিয়াজ বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে তিনি পিএইচডি করেছেন। পরে এমবিএ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ন্স ইউনিভার্সিটি থেকে।

    বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত–উল–ইসলাম ১১ আগস্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে পদত্যাগপত্র পাঠান। গতকাল সোমবার তা গ্রহণ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

    শিবলী রুবাইয়াত–উল–ইসলাম গত ২৮ এপ্রিল দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যান হিসেবে চার বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছিলেন। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তিনি কর্মস্থলে যোগ দেননি।

  • সবকিছু স্বাভাবিক হলে পণ্যের দাম আরও কমে আসবে: অর্থ উপদেষ্টা

    সবকিছু স্বাভাবিক হলে পণ্যের দাম আরও কমে আসবে: অর্থ উপদেষ্টা

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৩ আগস্ট, ২০২৪: সবকিছু স্বাভাবিক হলে পণ্যের দাম আরও কমে আসবে, বলে জানিয়েছেন অর্থ-পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।  তিনি বলেন, “কয়েকদিনের স্থবিরতার কারণে ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল। যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে।”

    আজ মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা।

    অর্থ উপদেষ্টা বলেন, “ব্যবসা বাণিজ্য ও জীবন জীবিকার প্রকল্প চালু রাখা হবে। বড় বা মেগা প্রকল্পের অর্থ ছাড় বড় হয় তাই এই বিষয়ে পরে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

    বার্ষিক কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “এটা নিয়ে চিন্তা করার কারণ। অনেক পিডি চার প্রকল্পের দায়িত্বে। চারটা প্রকল্পে দায়িত্ব মানে চারটি গাড়ি। এটা চলবে না। আমি অ্যাসেস করে দেব। অনেকে কম টাকা ব্যয় করতে পারে না। ক্লাইমেট বিরাট ব্যাপার, বন্যা হয় পরিবেশের নামে অনেক টাকা খরচ হয়। প্রকল্পে সমন্বয়হীনতা আছে এটা দূর করতে হবে।”

    মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “মূল্যস্ফীতি নিয়ে আমাদের মাথা ব্যাথা আছে। সাপ্লাই চেইন নেই। ছয় টাকার বেগুন ৮০ টাকায় কেন? বাজার মনিটরিং নিয়ে কাজ করবো। কিছু বন্ধু-বান্ধব রাস্তায় দাঁড়িয়ে থাকে পরিবহনে টাকা তোলে তাদের বলবো দাঁড়িয়ে থাকবেন না।”

  • ১৫ বছরে ব্যাংকিং খাতের কেলেঙ্কারিতে লোপাট ৯২২৬১ কোটি টাকা

    ১৫ বছরে ব্যাংকিং খাতের কেলেঙ্কারিতে লোপাট ৯২২৬১ কোটি টাকা

    www.HelloBangla.News – অর্থনীতি – ১২ আগস্ট, ২০২৪: বাংলাদেশে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যাংক খাতে ৯২২৬১ হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।  গত ১৫ বছরে ব্যাংক খাতে ২৪টি বড় কেলেঙ্কারির মাধ্যমে এ অর্থ হাতিয়ে নেয়া হয়েছে।  আত্মসাৎ হওয়া অর্থের পরিমাণ চলতি অর্থবছর মানে ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের ১২ শতাংশ এবং দেশের মোট জিডিপির দুই শতাংশের সমান।

    আজ সোমবার (১২ আগস্ট) রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে ‘ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয়’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এ  দাবি জানিয়েছেন। এ ময় সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম উপস্থিত ছিলেন।

    ফাহমিদা খাতুন বলেন, “বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক দায়িত্ব যারা পালন করেছেন অর্থাৎ গত ১৫ বছরে গভর্নর যারা ছিলেন তারা যেসব নীতিমালা নিয়েছেন, ওইগুলো ব্যাংকিং নর্মসের সঙ্গে সাংঘর্ষিক। তারা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য অনেক নিয়মে ব্যত্যয় ঘটিয়েছেন। যার ফলে বিশেষ গোষ্ঠীকে হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এর প্রতিটি কেইস তদন্ত হওয়া উচিত। এর সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের শাস্তির আওতায় আনা প্রয়োজন।”

    তিনি বলেন, “খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলছে। ২০০৯ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। চলতি বছরের মার্চ পর্যন্ত যার পরিমাণ দাড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষ করার জন্য সিআইডি ৭৯ বার সময় নিয়েছে। নতুন সময় ৪ সেপ্টেম্বর। ভবিষ্যতে দেখা যাবে। আমরা চাই ওই তদন্ত প্রতিবেদন উন্মুক্ত করা দেওয়া হোক।”

    সিপিডি নির্বাহী পরিচালক বলেন, “বারবার পুনঃতফসিল করার কারণে ঋণ খেলাপির পরিমাণ বেড়ে যাচ্ছে, এটা বন্ধ করতে হবে। ২০১২ সালের হলমার্কের ঋণ কেলেঙ্কারিতে দেখেছিলাম অভ্যন্তরীণ ব্যবস্থাপনা দুর্বল ছিল, এখনও বিভিন্ন ব্যাংকে তা রয়ে গেছে। ২০২১ সালের তথ্যানুসারে ১১টি ব্যাংকের তথ্য-উপাত্ত গবেষণা করে বলেছিলাম শক্তিশালী প্রশাসক নিয়োগের সুপারিশ করছি। অনেকগুলো মৃতপ্রায়। এগুলো বেঁচে থাকার কথা নয়। ওইগুলো বন্ধ করা উচিত। যেগুলো দুর্বল রয়েছে, সেগুলোর ব্যবস্থাপনা পরিবর্তন করে যথাযথভাবে ঠিক করতে হবে। না হলে সক্রিয় করা সম্ভব নয়।”

    ফাহমিদা খাতুন বলেন, “অনেক আর্থিক মামলা আদালতে পড়ে আছে। ফেব্রুয়ারি পর্যন্ত আর্থিক আদালতে মামলার সংখ্যা ৭২ হাজার ৫০০টি। টাকার পরিমাণ ১ লাখ ৭৮ হাজার ২৭৭ কোটি টাকা। ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে আর্থিক কেলেঙ্কারি খুঁজে বের করা প্রয়োজন। আমাদের গবেষণায় দেখিয়েছিলাম ২৪টি আর্থিক কেলেঙ্কারি হয়েছে, যার পরিমাণ ৯২ হাজার ২৬১ কোটি টাকা।”

    ব্যাংকগুলো মার্জ হওয়ার পূর্বশর্ত হলো অডিট করে ফাইনান্সিয়াল অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা। পরিচালনা পর্ষদের সদস্য নেওয়ার ক্ষেত্রে কিছু ক্যাটাগরি ঠিক করে দিতে হবে। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত সরকার ১৫ হাজার ৭০৫ কোটি টাকা দুর্বল ব্যাংকগুলোকে পুঁজি হিসেবে দেওয়া হয়েছে।

    অর্থ মন্ত্রণালয়ে আর্থিক বিভাগ বাতিলের দাবি জানিয়ে সিপিডি বলছে, “অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ অর্থাৎ এফআইডি রয়েছে। যার ফলে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে তার কার্যক্রম করতে পারে না। এটা সৃষ্টি করার প্রকৃত উদ্দেশ্য হলো ব্যাংকিং সেক্টরকে প্রভাবিত করা। আমরা মনে করি অন্যায়ভাবে ঋণ কিংবা ভুল সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়েছে, তার একটি তদন্ত হওয়া উচিত। আমাদের সুপারিশ এফআইডি বন্ধ করে দেওয়া উচিত, এই বিভাগের কোনো প্রয়োজন নেই।”

  • বাংলাদেশ ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তা পদত্যাগ

    বাংলাদেশ ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তা পদত্যাগ

    www.HelloBangla.News – অর্থনীতি – ১২ আগস্ট, ২০২৪: পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের চার শীর্ষ কর্মকর্তা । এ চারজন কর্মকর্তা হলেন- ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস ও কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের।

    আজ সোমবার (১২ আগস্ট) দুই ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেন। আর কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের গভর্নর বরাবর পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেন।

    এর আগে দুপুর একটার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ৪ কর্মকর্তাকে পদত্যাগের আলটিমেটাম দেন মহিউদ্দিন রনি নামে এক শিক্ষার্থী। এদিন দুপুর সাড়ে ১২ দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষে এ আলটিমেটাম দেন তিনি।

    মহিউদ্দিন রনি বলেন, গত ৪ আগস্ট বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছেন। তাদের দোসরা কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে। তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবেন। এতে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে।

  • পুঁজিবাজারে উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত ডিবিএ

    পুঁজিবাজারে উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত ডিবিএ

    www.HelloBangla.News – অর্থনীতি – ১২ আগস্ট, ২০২৪: গত ১৫ বছর পেশাগত দ্বায়িত্ব পালনে আমরা সবাই বাধাগ্রস্থ হয়েছি বলে জানিয়েছেন ডিএসই ব্রোকার এসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি সাইফুল ইসলাম । তবে বর্তমান পুঁজিবাজারের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি বলে জানিয়েছেন তিনি।

    আজ সোমবার (১২ আগস্ট) ঢাকা ক্লাবে আয়োজিত পুঁজিবাজারের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনের

    তিনি বলেন, গত ১৫ বছরে বিএসইসি কার্যকরি কোনো পন্য আনতে পারেননি। বরং ফ্লোর প্রাইস দিয়ে পুঁজিবাজারকে বাধাগ্রস্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। গত ১৪ বছরে ডিএসইর সমস্ত ক্ষমতা খর্ব করা হয়েছে।

    তিনি আরো বলেন, প্রতিটি রোড শোর মাধ্যমে দেশের টাকা ক্ষতি করা হয়েছে। আমরা রোড শোর শেত্বপত্র প্রকাশ করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিএসইসিতে সকল দুর্নীতিবাজদের বাদ দিতে হবে এবং এদের বিচার করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

    অনুষ্ঠানের শুরুতে গণ-অভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

  • এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের দাম কমানোর আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

    এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের দাম কমানোর আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

    www.HelloBangla.News – অর্থনীতি – ১১ আগস্ট, ২০২৪: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ১৩ দপ্তর ও সংস্থাকে আল্টিমেটাম দিয়ে জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে । এ সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এসব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন তারা।
    আজ রবিবার (১১ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা এ আল্টিমেটাম দেন।
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিসহ সচেতনতামূলক কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমন্বয়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
    সভায় বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা এতদিন নানা ধরনের অন্যায়, অনিয়মের সঙ্গে ছিলাম। এখন আমাদের শপথ করতে হবে আমরা আর দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায়, সিন্ডিকেট, চাঁদাবাজি, দখলদারি করবো না। এটা আমাদের মনে ধারণ করতে হবে। তারপর রাষ্ট্র সংস্কার করতে হবে। তা না হলে আমাদের এত আত্মত্যাগ, এত জীবন, এত কান্না, বিপ্লব বৃথা হয়ে যাবে।

    এ সময় তিনি বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি সুপারিশ করেন। সেগুলো হলো-
    ১. বিপ্লবী ছাত্র জনতা টিম করে প্রতিটি শহর, জেলা, উপজেলা, পাড়া, মহল্লায় বাজার মনিটরিং করাবে। তবে তারা কাউকে জরিমানা করতে পারবে না। আইন নিজের হাতে তোলা যাবে না।
    ২. প্রতিটি জেলা-উপজেলায় শিক্ষার্থীদের সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভার আয়োজন করা।
    ৩. প্রতিটি বিক্রেতার নিত্যপণ্য ক্রয়ের রশিদ রাখা।
    ৪. প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানো।
    ৫. কেউ বাজার, রাস্তা, দোকান দখল করে ব্যবসা করলে তাকে উৎখাত করা।
    ৬. রাস্তায় চাঁদাবাজি বন্ধ করা। সেটি প্রতিরোধ করা।
    ৭. প্রতিটি এলাকাভিত্তিক মূল্য তালিকা দেওয়া। যাতে কেউ বেশি দাম নিতে না পারে।
    ৮. ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল বাড়ানো।
    ৯. দুর্নীতি-স্বজনপ্রীতি বন্ধ করা।
    এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতো প্রতিটি সেবাখাতের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার আহ্বান জানান।
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে ও উপ-পরিচালক আতিয়া সুলতানার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিতি ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক (কার্যক্রম ও গবেষণা) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকে।

  • ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

    ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

    www.HelloBangla.News – অর্থনীত – ১১ আগস্ট, ২০২৪: রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর গুলির ঘটনা ঘটেছে।
    আজ রবিবার (১১ আগস্ট) সকাল সোয়া ১০টায় কয়েকশ বহিরাগত জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা চালায়। তারপর এই সংঘর্ষের ঘটনা ঘটে।
    জানা গেছে, ২০১৭ সালের পর নিয়োগ পাওয়া কর্মকর্তা–কর্মচারীদের ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হবে না বলে সকালে পুরোনো কর্মীরা ঘোষণা দেন। ওই বছরের পরে নিয়োগ পাওয়া বেশির ভাগ কর্মীই চট্টগ্রামের পটিয়া উপজেলার, সে কারণে তারা পটিয়ার কর্মকর্তা–কর্মচারী হিসেবে পরিচিত। পুরোনো কর্মীদের ঘোষণার পর সকাল সাড়ে ১০টার দিকে পটিয়ার কর্মীরা আশপাশে জড়ো হয়ে ব্যাংকের দিকে রওনা দেন।
    প্রত্যক্ষদর্শীরা বলেন, এরপর পুরোনো কর্মীরা পটিয়ার কর্মকর্তা–কর্মচারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় গুলি ছোড়া হলে কয়েকজন আহত হন। এদের মধ্যে একজন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ইসলামী ব্যাংকের পুরোনো কর্মীরা গুলি ছোড়ার জন্য পটিয়ার কর্মকর্তা–কর্মচারীদের দায়ী করেন।
    ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হন।

  • বাংলাদেশে অফুরন্ত কর্মসংস্থান আছে: সালেহ উদ্দিন

    বাংলাদেশে অফুরন্ত কর্মসংস্থান আছে: সালেহ উদ্দিন

    www.HelloBangla.News – অর্থনীতি – ১০ আগস্ট, ২০২৪: বাংলাদেশে অফুরন্ত কর্মসংস্থান আছে, বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “বাংলাদেশে অফুরন্ত কর্মসংস্থান আছে। সুতরাং আমার মনে হয় নেতৃত্ব আর ব্যবস্থাপনা থাকলে সমস্যা হবে না। দ্রুত সবকিছু সমাধান করে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমরা একটা মসৃণ পথ করে যাবো, খুব বেশিদিন তো আমাদের থাকার ইচ্ছা নেই, সেক্ষেত্রে পরে বাংলাদেশ যেন এগিয়ে যেতে পারে।”
    আজ শনিবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
    সালেহ উদ্দিন আহমেদ বলেন, “ক্রান্তিলগ্নে আমাদের ওপর একটি দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমি বলি ছাত্র-জনতা সবার পক্ষ থেকে সেটি দেওয়া হয়েছে। এটি খুব কঠিন সময়। আমাদের কনসার্ন হলো দেশের ছাত্র-জনতার সংগ্রামে এটি আসছে। আমাদের এখন প্রধান কাজ আইনশৃঙ্খলা ঠিক করা। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে।”
    অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা শুধু রাস্তাঘাটের নয়, ব্যাংকগুলো চালু করাসহ যেগুলো আছে, সেগুলো আমরা চেষ্টা করছি ইমেডিয়েটলি ঠিক করতে। চ্যালেঞ্জ যেগুলো আছে তারমধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই। সামষ্টিক ক্ষেত্রে, মূল্যস্ফীতির ক্ষেত্রে যে সমস্যা আছে আমরা ইমেডিয়েটলি চেষ্টা করবো।”
    ড. সালেহ উদ্দিন বলেন, “আমার দৃষ্টিভঙ্গি অর্থনীতি যদি থমকে যায়, থমকে গেলে কিন্তু অনেক সময় লাগে (একটা গাড়ি মতো)। তাদের ব্যাংকের ওপর চাপ পরে। তাই চাচ্ছি গতিটা যেন সচল করতে পারি।”