উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ 

Hello Bangla News | উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ এ ছাড়া উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের
Hello Bangla News | উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ এ ছাড়া উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের

www.HelloBangla.Newsজাতীয় ১৭ ডিসেম্বর, ২০২৪: জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন

এ ছাড়া উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ এবং অন্য ক্যাডার থেকে ৫০ শতাংশ সুপারিশ করা হচ্ছে। বর্তমানে উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে ৭৫ শতাংশ ও অন্য ক্যাডার থেকে ২৫ শতাংশ নেওয়া হয়।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরী এসব তথ্য জানান।

আবদুল মুয়ীদ চৌধুরী বলেন, “পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে। ন্যুনতম ৭০ নম্বর না পেলে ক্যাডাররা পদোন্নতি পাবেন না। প্রতিটি স্তরে (উপসচিব থেকে সচিব পর্যন্ত) এটি হবে না; উপসচিব ও যুগ্ম সচিব এই দুই পর্যায়ে হবে। এর পরের পর্যায়গুলোতে সরকার পদোন্নতি দিতে পারবে।”

তিনি বলেন, “পরীক্ষায় একজন কাস্টমস ক্যাডারের কর্মকর্তা সবচেয়ে বেশি নম্বর পেলে তিনি উপসচিবের তালিকায় এক নম্বরে আসবেন।”

তিনি জানান, “চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথা উঠিয়ে দেওয়ার সুপারিশ করা হবে।”

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেবে উল্লেখ করে তিনি জানান, ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করবে সংস্কার কমিশন।

আজ সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময় করে সংস্কার কমিশন। সকাল ১১টা থেকে সচিবালয়ে এ মতবিনিময় সভা শুরু হয়। এসময় আবদুল মুয়ীদ চৌধুরী ছাড়াও মোখলেস উর রহমানসহ কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা কওমি মাদরাসায় চলে যাচ্ছে: শিক্ষাসচিব
পরবর্তী গত ১৬ বছর ধরে গুম ও খুনের সঙ্গে শেখ হাসিনার সম্পৃক্ততার ছিলো: চিফ প্রসিকিউটর