Category: লাইফস্টাইল

  • ডেজাড: ব্রেড ম্যাংগো ডেজার্ট

    ডেজাড: ব্রেড ম্যাংগো ডেজার্ট

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৭ জুলাই, ২০২৪: আমের সিজন। সবার বাসাতেই কম বেশী আম খাওয়া হচ্ছে। আম দিয়ে বানানোও হচ্ছে নানা স্বাদের ডেজার্ট, স্মুদি, জুস। আজকে নিয়ে এলাম আম দিয়ে তৈরী মজার একটি রেসিপি “ব্রেড ম্যাংগো ডেজার্ট “।

    উপকরণ:

    পাকা আমের পিউরি-১কাপ, পাকা আম ছোট কিউব করে কাটা-১কাপ, হুইপ ক্রিম-১কাপ, তরল দুধ-১কাপ, ব্রেড-১টা, কনডেন্স মিল্ক -১/৪ কাপ।

    প্রণালী:

    ১কাপ দুধ, হাফ কাপ আমের পিউরি ও কনডেন্স মিল্ক (আমের মিস্টি বুঝে বাড়িয়ে কমিয়ে দেয়া যেতে পারে) মিশিয়ে নিতে হবে। ব্রেড এর চারপাশের শক্ত অংশ কেটে নিতে হবে। বাকী হাফ কাপ আমের পিউরি থেকে ২ টেবল চামচ পিউরি তুলে রাখতে হবে। এবার হুইপ ক্রিম ও বাকী আমের পিউরি একসাথে বিট করে নিতে হবে। ক্রিম কিছুটা ঘন হলেই বিট করা বন্ধ করতে হবে। অর্থাৎ ক্রিমটা বেশী জমাট বাঁধানো যাবে না। এবার একটি সার্ভিং ডিশে একপিস ব্রেড আম দুধের মিশ্রণে ডুবিয়ে পাশাপাশি রাখতে হবে। এভাবে একটি লেয়ার করার পর আমের ছোট কিউব করা টুকরা গুলো ছড়িয়ে দিয়ে উপরে হুইপ ক্রিম এর লেয়ার দিতে হবে। এভাবে আপনার পছন্দমত দুইটি বা তিনটি লেয়ার করে নিতে হবে। সব শেষ লেয়ারে হুইপ ক্রিম দিয়ে ঢেকে বাকী রেখে দেয়া আমের পিউরি একটু একটু করে ছিটিয়ে দিয়ে একটি টুথপিক দিয়ে ডিজাইন করে নিতে হবে। এবার নরমাল  ফ্রিজ এ ৩/৪ ঘন্টা রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দারুণ মজার ব্রেড ম্যাংগো ডেজার্ট।

    রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা

  • রান্না: তেল ইলিশ

    রান্না: তেল ইলিশ

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৫ জুলাই, ২০২৪: ইলিশ মাছ আসাদের সবার প্রিয় । মাত্র পাঁচটি মসলা দিয়ে সহজেই রান্না করা যায় তেল ইলিশ। আজ দেওয়া হল কলকাতার রন্ধন শিল্পীর তেল ইলিশের রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই রেসিপিটি তৈরি করতে পারেন

    Recipe by Sutpa De (India)

    উপকরণ: 

    ইলিশ মাছ ৭৫০ গ্রামের একটি, সরিষার তেল ১০০ গ্রাম, হলুদ, গুঁড়োলঙ্কার , মেথি, কালো জিরে, লবাণ (পরিমান মতো)

    রন্ধন প্রণালী:

    স্টেপ ১

    প্রথমেই মাছগুলি ভাল করে পানি দিয়ে ধুয়ে নিন। এবার তাতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও কাঁচা সরিষার তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিন প্রায় এক থেকে দু’ঘণ্টা।

    স্টেপ ২

    এবার কড়াই গরমে বসান। তাতে তেল দিন। তেল গরম হয়ে গেলে তাতে মেথি ফোড়ন দিন। কারণ এতে সুন্দর একটা গন্ধ আসবে।

    স্টেপ ৩

    এবার ওই তেলেই কালো জিরে ফোড়ন দিন। তাতে একে-একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিন। পারলে কয়েক দানা চিনি ও মেশাতে পারেন।

    স্টেপ ৪

    এবার তাতে ম্যারিনেট করা মাছগুলি দিয়ে দিন। আরও খানিকটা তেল যোগ করে মশলাটা কষাতে থাকুন। উপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিন। মশলা কষে গেলে নামিয়ে নিয়ে উপর থেরে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম-গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশের তেল ঝাল।

    রেসিপি দিয়েছেন: সুতপা দে (ভারত)

  • রান্না: মালাই পায়েস

    রান্না: মালাই পায়েস

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৩ জুলাই, ২০২৪: মালাই পায়েস একটি মিষ্টি খাবার। সাধারণত এখন আমরা মিষ্টি খাবার গুলো অধিকাংশই বাসায় তৈরি করতে পারি। আজ দেওয়া হলো মালাই পায়েসের রেসিপি।

    Recipe given by Murshida Sultana Tulu

    উকরণ ও রন্ধন প্রণালী:

    চিনিগুড়া চাল-১০০ গ্রাম, চাল ভালোভাবে ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে, ৫০ গ্রাম চালের জন্য-১ লিটার লিকুইড দুধ, ১০০ গ্রাম চালের জন্য-২ লিটার লিকুইড দুধ, গুঁড়া দুধ ১ কাপ। এটি একটি মিশ্রণ তৈরি করেছি।

    ঘি ১ টেবিল চামচ, কাজুবাদাম, পেস্তা বাদাম, এবং কিশমিশ মাঝামাঝি আঁচে ঘি দিয়ে-১ মিনিট বাদাম গুলোকে ভাজতে হবে, ঘি ১ টেবিল চামচ, ভেজানো চিনিগুড়া চাল, মাঝারি আঁচে ৩০ মিনিট রান্না করুন। রান্না করার সময় ক্রমাগত নাড়তে হবে। গুঁড়া দুধের তরল (আগে প্রস্তুত) মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে হবে।

    ফ্রেশ ক্রিম এক কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঘি ১ টেবিল চামচ দিয়ে চুলা থেকে নামিয়ে ভাজা বাদাম এবং কিসমিস ভালো করে মিশিয়ে নিতে হবে।

    পরিবেশনের জন্য ঠান্ডা করে ডেকোরেশন করতে হবে।

    রেসিপি দিয়েছেন: মুর্শিদা সুলতানা তুলু

  • রান্না: ডিম নারিকেল ঝোল

    রান্না: ডিম নারিকেল ঝোল

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১০ জুলাই, ২০২৪: দেশের বিভিন্ন অঞ্চলের রান্নার ভিন্নতা রয়েছে। এক জেলার রান্না অন্য জেলায় ছড়িয়ে দিতে আজ দেওয়া হয়েছে ‘ডিম নারিকেল ঝোল’ এই রেসিপিটি। এটি নোয়াখালী অঞ্চলের বিখ্যাত একটি রান্না।

    Sazia Ferdous gave the recipe

    উপকরণ:

    সিদ্ধ ডিম-৭ টা, নারিকেল বাটা-১ বাটি, নারিকেলের দুধ-১ বাটি, পেয়াজ কুঁচি ১ বাটি, কাঁচা মরিচ কুঁচি-৪/৫টা, লবণ-স্বাদ মত, মরিচের গুঁড়ো-২ চামচ, হলুদের গুড়ো-হাফ চামচ, জিরো গুড়ো-১ চামচ, আদা বাটা-হাফ চামচ, রসুন বাটা-২ চামচ, রান্না জন্য তৈল, ১ চামচ ঘি, গোটা শুকনা মরিচ ৪টা, পেঁয়াজ বেরেসতা, চিনি হাফ চামচ।

    প্রস্তুত প্রণালী:

    প্রথমে ডিম সিদ্ধ করে নিবো। ডিম সিদ্ধ করে খোসা ছেড়ে সামান্য মরিচ গুঁড়ো হলুদ গুড়ো দিয়ে মাখিয়ে গরম তৈলে ভেজে নিবো।তারপর  একই তৈলে পেঁয়াজ কুঁচি দিয়ে একটু ভেজে নিবো এরপর হলুদের গুড়ো মরিচের গুঁড়ো আদা বাটা হাফ চামচ জিরো গুড়ো ১ চামচ নারিকেল বাটা লবন দিয়ে সব মশল্লা কষিয়ে নিবো।কসানো হলে তারপর নারিকেল দুধ দিয়ে দিবো কাঁচা মরিচ কুঁচি দিবো এবার ৫ মনিট আবারও কষিয়ে নিবো।এরপর ভাজা ডিম দিয়ে দিবো আবার ও ৫ মিনিটের জন্য চুলায় ঝাল করে নিবো একটু ঘন হলে সামান্য চিনি আর ঘি দিয়ে  নামিয়ে নিবো। একটা কড়াইতে শুকনো মরিচ টেলে নিবো পেঁয়াজ রসুন দিয়ে ভাগার দিবো। পেয়াজ বেরেসতা দিয়ে গরম গরম পরিবেশন করব। হয়ে গেলো মজাদার ডিম নারিকেল ঝোল।

    রেসিপি দিয়েছেন: সাজিয়া ফেরদৌস

  • রান্না: বিফ কোপ্তা বিরিয়ানি

    রান্না: বিফ কোপ্তা বিরিয়ানি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৮ জুলাই, ২০২৪: বিরিয়ানি মানেই মুখে লেগে থাকার মতো স্বাদ। সাধারণত গরু, খাসি কিংবা মুরগির টুকরা মাংস দিয়ে তৈরি করা হয় বিরিয়ানি। তবে একটু ব্যতিক্রমী স্বাদ পেতে চাইলে তৈরি করতে পারেন বিফ কোপ্তা বিরিয়ানি। এর স্বাদ একেবারেই আলাদা। চলুন জেনে নেওয়া যাক বিফ কোপ্তা বিরিয়ানি তৈরির রেসিপি:

    Recipe given by Maina Agnes Gomez

    বিফ কিমার জন্য উপকরণ:

    বিফ কিমা-৮০০ গ্রাম, ডিম-১টি, ধনিয়া গুঁড়া-১ চা চামচ, গরম মসলা গুঁড়া-আধা চামচ, গোল মরিচ গুঁড়া-২ চিমটি, আটা-রসুন, বাটা-আধা চামচ, লবণ ও মরিচ গুঁড়া-পরিমাণমতো, লেবুর রস-৩ টেবিল চামচ।

    পোলাওর জন্য উপকণ:

    বাসমতী চাল-৪০০ গ্রাম, স্লাইস পেঁয়াজ-১০০ গ্রাম, দারুচিনি-৫ টুকরা, রসুন বাটা-২ চা চামচ, আদা বাটা-২ চা চামচ, তরল দুধ-২০০ মিলি গ্রাম, ঘি-৫০ গ্রাম, পানি-৯০০ গ্রাম, ছোট এলাচ-২ পিস।

    প্রস্তুত প্রণালী:

    কোপ্তা: ডিম, ধনিয়া গুঁড়া, গরম মসলা, গোল মরিচ গুঁড়া, হলুদ, আদা, রসুন পেস্ট, লবণ পরিমাণ মতো, লেবুর রস এবং মাংসের কিমা একসঙ্গে মিশিয়ে নিন। একটি পাত্রে তেল দিয়ে এটিকে রান্না করুন। তারপর হয়ে গেলে একপাশে নামিয়ে রাখুন।

    পোলাও: পোলাও করতে পেঁয়াজ ব্যারেস্তা, ছোট এলাচ, দারুচিনি, রসুন পেস্ট, আদা বাটা সব কিছু একসঙ্গে মিশিয়ে চাল দিয়ে দিন। এবার এর সঙ্গে দুধ দিয়ে দিন। তারপর পানি দিয়ে মিনিট দশেক রান্না করুন। তারপর এর সঙ্গে আগে রান্নাকৃত কোপ্তা দিয়ে হালকা আঁচে ১৫ মিনিট রান্না করুন। এবার নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু কোপ্তা বিরিয়ানি।

    রেসিপি দিয়েছেন: ময়না আগ্নেশ গমেজ

  • রান্না: গরুর মাংসের কালাভুনা

    রান্না: গরুর মাংসের কালাভুনা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৬ জুলাই, ২০২৪: আজ দেওয়া হলো এই সময়ের মজাদার একটি রান্নার রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই তৈরি করতে পারেন “গরুর মাংসের কালাভুনা”।

     উপকরণ :

    গরুর মাংস-১কেজি, পেঁয়াজ বাটা-৪টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা-১ কাপ, রসুন বাটা-১ চা চামচ, আদা বাটা-২ টেবিল চামচ, মরিচ গুড়া-২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো-১ টেবিল চামচ, জিরা গুঁড়া-১.৫ টেবিল চামচ, ধনে  গুঁড়া-১ টেবিল চামচ, গরম মশলা-১/২ চা চামচ + নামানোর আগে আরো ১/২ চা চামচ দিতে হবে, লবন-স্বাদমতো দিতে হবে, তেল-সয়াবি তেল ১ কাপ, গোটা মশলা-তেজপাতা ৩ টি, দারুচিনি বড় ৪ টুকরা, এলাচ ৮ টা, লবঙ্গ ৬ টা, গোলমরিচ ২৩/২৪ টা স্টার এনিস ১টা, কাঁচামরিচ-৬/৭ টা।

    Recipe given by Murshida Sultana Tulu

    বাগাড়ের জন্য উপকরণ:

    সরিষার তেল-১/২ কাপ, আদাকুচি-১/২ টেবিল চামচ, আস্ত রসুন-৫/৬ কোয়া, শুকনামরিচ-৭/৮টি।

    প্রস্তুত প্রণালী:

    গরুর মাংস ধুয়ে নিয়ে একটি চালুনি পাত্রে রেখে পানি ঝরিয়ে নিন। তারপর লবন, তেল ও বাকি সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রিকে হবে (পেঁয়াজ কুঁচি এবং কাঁচা মরিচ বাদে)।

    মাখানো মাংসটি এবার চুলায় হালকা আঁচ রেখে জ্বাল দিতে হবে। এবার দুই কাপ পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে দিন।

    মাংস সেদ্ধ হতে সময় লাগবে। যদি মাংস সেদ্ধ না হয় তবে আবারো গরম পানি এবং জাল বাড়িয়ে নিন। ঝোল শুকিয়ে, মাংস নরম হয়ে গেলে রান্নার পাত্রটি সরিয়ে রাখুন। এবার বাগাড়ের জন্য অন্য একটি কড়াই নিয়ে, তাতে সরিষা তেল গরম করে পেঁয়াজ কুঁচি, আদা কুচি, রসুন কুচি এ শুকনা মরিচ দিয়ে ভাঁজতে থাকুন। সোনালী রং হয়ে আসলে সেই কড়াইতে গরুর মাংস দিয়ে, হালকা আঁচে ভাজতে হবে। মাংস কাল হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন, খেয়াল রাখতে হবে যাতে মাংস পুড়ে না যায়। রান্নাটি নামানোর আগে লবণটি চেখে নিন। কালা ভুনার স্বাদ আরো বাড়াতে খাঁটি সরিষার তেল ব্যবহার করুন।

    রেসিপি দিয়েছেন: মুর্শিদা সুলতানা তুলু

  • রান্না: ফিশ কাবাব

    রান্না: ফিশ কাবাব

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩ জুলাই, ২০২৪: মাছ আমাদের প্রিয় খাবার। তবে আমরা শুধু মাছের তরকারি রান্না করি। কিন্তু মাছ দিয়েও তৈরি করা যায় বিভিন্ন ধরণের খাবার । আজ দেওয়া হলো ফিস কাবাবের রেসিপি। আপনি ঘরে বসেই তা তৈরি করতে পারেন।

    Umme Salma gave the recipe

    উপকরণ:

    মাছ ৫/৬ পিস, আলু সিদ্ধ-দুইটা, সামান্য হলুদ ও মরিচ গুঁড়া, লবণ, পিয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো সস, ডিম একটা, ব্রেডক্রাম, তেল ভাজার জন্য, সামান্য পিয়াজ ও রসুন বাটা।

    প্রস্তুত প্রণালী:

    প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিয়ে সামান্য লবণ হলুদ মরিচ গুড়া ও পিয়াজ রসুন বাটা দিয়ে  মেখে হালকা ভেজে নিব। এবার মাছের কাঁটা বেছে নিব সাথে আলু সিদ্ধ গ্রেট করে নিব।এরপর কাঁচামরিচ কুচি,পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও টমেটো সস মিশিয়ে নিব। নিয়ে  ভালো করে মেখে কাবাবের সেপ দিয়ে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্ব এ গড়িয়ে তেলে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করব।

    রেসিপি দিয়েছেন: উম্মে সালমা

  • রান্না: বাটা মশল্লা গরুর মাংস ভুনা

    রান্না: বাটা মশল্লা গরুর মাংস ভুনা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ জুন, ২০২৪: বাসায় বসে আপনি এই মজাদর রান্নাটি সহজেই করতে পারবেন। আজ দেওয়া হলো বাটা মশল্লার মাংস ভুনার রেসিপি।

    উপকরণ:

    গরুর মাংস-১ কেজি, পেঁয়াজ-২ কাপ, পেঁয়াজ বেরেসতা-১ কাপ, মরিচবাটা-৩ টেবিল চামচ, রসুনবাটা-৩ টেবিল চামচ, জিরা গুড়ো-৩ টেবিল চামচ, গরুর মাংস মশল্লা-২ চামচ, আদা বাটা-২ চামচ, গরম মশল্লা ২ চামচ, ধনিয়া গুড়ো-২ চামচ, হলুদের গুড়ো ২ চামচ, কাঁচা মরিচ-৬টা, এলাচ তেজপাতা দারচিনি ঘি-২ চামচ, সরিষার তেল-১ কাপ, সয়াবিন তৈল ও লবণ-স্বাদ মত, চিনি-সামান্য ।

    Culinary artist Sazia Ferdous Panna

    প্রস্তুত প্রণালী:

    প্রথমে গরুর মাংস রেগুলার সাইজ অনুযায়ী কেটে নিব।এবার তৈল দিয়ে এলাচ তেজপাতা দারচিনি দিয়ে পেয়াজ দিব। পেঁয়াজ ভেজে তারপর সব মশল্লা দিয়ে কসিয়ে নিব তৈল উপরে উঠে আসলে গরুর মাংস দিয়ে কষিয়ে নিব তারপর ৫ মিনিট ঢাকনা দিয়ে রাখব। এইভাবে ১৫ মিনিট নেড়ে রান্না করব।এইবার কাঁচা মরিচ দিব গরম পানি দিব ২ কাপ। ভালো ভাবে রান্না করব ঝোল ঘন হলে পেঁয়াজ বেরেসতা ও ঘি দিয়ে নামিয়ে নিব। হয়ে গেলো ভীষণ মজার বাটা মরিচ দিয়ে গরুর মাংস ভুনা নোয়াখালী অঞ্চলের জনপ্রিয় খাবার।

    রন্ধন শিল্পী: সাজিয়া ফেরদৌস পান্না

  • রান্না: গরুর মাংসের শাহী কোরমা

    রান্না: গরুর মাংসের শাহী কোরমা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৬ জুন, ২০২৪: কোরবানি ঈদের পর সবার ফ্রিজেই কম বেশী গরুর মাংস থাকে। আপনিও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি।

    Culinary artist Kaniz Fatema Ruma
    Culinary artist Kaniz Fatema Ruma

    উপকরণ :

    গরুর গোশ-১কেজি, রান্নার তেল-৩/৪ কাপ, পেঁয়াজ বাটা-১কাপ, কাঁচা মরিচ বাটা-৫/৬ টি, কাজু বাদাম বাটা- ৬/৭ টু, কিশমিশ বাটা-১টেবল চামচ, পোস্তদানা বাটা-১টেবল চামচ, জয়ফল গুড়া-১/২ চা চামচ, জয়ত্রী গুড়া- ১/২ চা চামচ, রাধুনি ধনিয়া গুড়া- ২ চা চামচ, টক দৈ- ১/২ কাপ, তরল দুধ-১ কাপ, লবন-স্বাদ মত, চিনি -১ টেবল চামচ, আস্ত কাঁচা মরিচ-৮-১০ টি, এলাচ-৩টি, দারচিনি -৩ টুকরা, তেজপাতা-১টি, ঘি- ১ টেবল চামচ, পিয়াজ বেরেস্তা- ১/৪ কাপ।

    প্রস্তুত প্রণালী:

    কোরমার গরুর গোশ বেশী ছোট করে কাটা যাবেনা, একটু বড় সাইজ রাখলেই সুন্দর দেখায়। ঘি, বেরেস্তা,আস্ত কাঁচা মরিচ ও তরল দুধ বাদে সব উপকরণ গুলো দিয়ে মাংস মেখে রাখতে হবে আধা ঘন্টা। এবার চুলায় দিয়ে বলক এলে একদম কম আঁচে রান্না করে নিতে হবে । মাংস কষানো হলে সামান্য গরম পানি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য।  মাংস মোটামুটি সিদ্ধ হয়ে এলে তরল দুধ দিয়ে দিতে হবে। সম্পূর্ণ মাংস সিদ্ধ হয়ে এলে আস্ত কাঁচা মরিচ দিয়ে রান্না করতে হবে কিছুখন। মশলা ঘন হয়ে তেল উঠে এলে ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে বেরেস্তা ছিটিয়ে  পোলাও এর সাথে পরিবেশন করতে হবে মজাদার গরুর মাংসের শাহী কোরমা।

    রন্ধন শিল্পী: কানিজ ফাতেমা রুমা

  • রান্না: কাবাবি বিফ ভূনা

    রান্না: কাবাবি বিফ ভূনা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৬ জুন, ২০২৪: কোরবানির ঈদ মানেই গরু আর খাসির মাংসের বিভিন্ন রকমের আইটেম। তাই এবারের কোরবানির ঈদকে সামনে রেখে অমি নিয়ে এসেছি মজার এক রেসিপি ‘কাবাবি বিফ ভূনা’। চলুন দেখি এই রেসিপি তৈরি করতে কি কি লাগছে?

    উপকরণ:              

    গরুর মাংস-এক কেজি, পেয়াজকুচি-হাফ কাপ, পেয়াজ বেরেস্তা-হাফ কাপ, সরিষার তেল-এক কাপ, লবন-স্বাদমতো, আদা বাটা-এক চা চামচ, রসুন বাটা-দেড় চা চামচ, হলুদগুঁড়া-এক চা চামচ, মরিচগুঁড়া-দুই চা চামচ, ধনেগুঁড়া-এক চা চামচ, জিড়াগুড়া-এক চা চামচ, তেজপাতা-বড় দুটা, দারচিনি -দুই টুকরা বড়-এলাচ ছোট-পাচটা, এলাচ বড়-একটা, লং-পাচটা, টক দৈ-হাফ কাপ, পানি- এক কাপ, কাবাবরের মসলা-দুই টেবিল চামচ।

    বাগারের উপকরণ:

    রসুন কুচি-এক টেবিল চামচ, সরিষার তের-এক টেবিল চামচ, শুকনা মরিচ-দুটা।

    কাবাব মসলা:

    আস্ত ধনিয়া-এক চা চামচ, আস্ত জিড়া-এক চা চামচ, জিরা-এক চা চামচ, শাহী জিড়া-হাফ চা চামচ, লং-পাচটা, ছোট এলাচ-চারটা, বড় এলাচ-একটা, কাবাবচিনি-হাফ চা চামচ, গোলমরিচ-এক চা চামচ, রাধুনি-হাফ চা চামচ, তেজপাতা-দুটা, শুকনা মরিচ-দুটা, স্টার এনিস-অর্ধেকটা, জায়ফল-অর্ধেকটা, জৈত্রি-               একটা।

    প্রস্তুত প্রণালী:

    প্রথমে গরুর মাংস ধুয়ে পানি ঝড়িয়ে নিবো। এখন এতে এক এক করে সব মসলা মাখিয়ে নিবো। মাখানোহলে আধ ঘন্টা ম‍্যরিনেট করে রাখবো।

    এরপর মিডিয়াম আচে এই মাংস রান্না করবো। কিছু সময় পর পর নাড়তে হবে যাতে পুড়ে না যায়। মাংসের থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে ভালো করে কষিয়ে নিবো। মাংস সেদ্ধ করারর জন‍্য আবারও পানি দিবো। আচ মিডিয়াম থাকবে। এরমধ‍্যে কাবাবের জন্য  গোটা মসলা গুলো একটা রোস্ট বা টেলে নিতে হবে। হালকা একটা ঘ্রান আসবে । নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুড়া করে  নিবো।

    মাংস কষানোর সময় এই মসলা দিতে হবে। ভালো করে নেড়ে মসলা মিশিয়ে নিবো মাংসের সাথে। সামান‍্য পানি দিবো। সব শেষে মাংসে রসুনকুচি ও শুকনা মরিচ সরিষার তেলে ভেজে ফোড়ন দিবো। দমে রাখবো পাঁচ সাত মিনিট।

    সবশেষে এক টুকরা কয়লা আগুনে পুড়ে তাতে হাফ চা চামচ ঘি ঢেলে মাংসের মধ‍্যে একটা ছোট বাটিতে রেখে ঢেকে দিবো। আপনার হাতের কাছে কয়লা থাকলে স্মোক দিতে পারেন না থাকলে এটা বাদ ও দিতে পারেন।

    হয়ে গেলো খুব মজার কাবাবি বিফ ভূনা। এবারের ঈদে এই আইটেমটি করে সবাইকে চমক দিতে পারেন।

    রন্ধন শিল্পী-জিনিয়া ইসলাম