রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন

Hello Bangla News | রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন প্রথমার্ধেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা কাঁপিয়ে দেয় ফরাসিদের। ২৫ মিনিটের মধ্যে
Hello Bangla News | রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন প্রথমার্ধেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা কাঁপিয়ে দেয় ফরাসিদের। ২৫ মিনিটের মধ্যে

www.HelloBangla.News খেলাধুলা ৬ জুন, ২০২৫: নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স ও স্পেনের মধ্যেকার খেলাটি ছিলো অবিশ্বাস্য ও রোমাঞ্চকর। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় শুরু হওয়া খেলায় ৫ গোলে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর ম্যাচের জন্ম দিয়েছিল ফ্রান্স। অদম্য মানসিকতায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের ৫-৪ গোলে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। 

প্রথমার্ধেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা কাঁপিয়ে দেয় ফরাসিদের। ২৫ মিনিটের মধ্যে নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনোর গোলে অগ্রগামিতা পায় দুই গোলের। তার পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে নিজেকে মেলে ধরেন ব্যালন ডি’অরের অন্যতম ফেভারিট লামিনে ইয়ামাল। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে স্কোর ৩-০ করেন তিনি। এক মিনিট বাদে পেদ্রির গোল স্কোর ৪-০ করেছে।

দ্বিতীয়ার্ধে তার পর গোলের তুবড়ি ছুটতে থাকে। ফ্রান্সের হয়ে ৫৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ৬৭ মিনিটে একক নৈপুণ্যে দলের স্কোর ৫-১ করেন ইয়ামাল।  তার পরেই ন ৭৯ মিনিটে রায়ান চেরকি, ৮৪ মিনিটে দানি ভিভিয়ানের আত্মঘাতী গোল ও ৯০+৩ মিনিটে রান্ডাল কোলো মুয়ানির স্কোর শেষ দিকে আশার সঞ্চার করে। কিন্তু স্পেন দৃঢ়তা দেখিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে। ফাইনালে তাদের প্রতিপক্ষ পর্তুগাল।

উয়েফা নেশনস লিগের প্রথম সেমিফাইনালে জার্মানিকে  গোলে হারিয়েছে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল তবে ফ্রান্সের বিপক্ষে জয়ের পর স্পেন আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। তাই ফাইনাল একতরফাভাবে স্পেন জিতবে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা। 

 

পূর্ববর্তী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে আজ পবিত্র হজ পালিত 
পরবর্তী নবী ইব্রাহিমের সময় থেকেই কোরবানি দেওয়ার রীতি চালু হয়