আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল - জাতীয় - ২ জুলাই ২০২৫ (ফাইল ছবি)
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল - জাতীয় - ২ জুলাই ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২ জুলাই, ২০২৫: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

আজ বুধবার (২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২৪ জুন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ২ জুলাই নির্ধারণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ মামলায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।

এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাতসহ সাতজনকে সকালে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে।

গত ১৯ শে জুন এই মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয় তদন্ত সংস্থা।

সেসময় প্রসিকিউশন জানিয়েছে, নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেয়নি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়। গত বছরের পাঁচই অগাস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় ১১ই সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

পূর্ববর্তী দেশের জনগণ জানে কারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে: নজরুল ইসলাম
পরবর্তী প্রতি বছর ৫ আগস্ট পালিত হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস