ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে নগদ ৩ লাখ টাকার বেশি তোলা যাবে না

www.HelloBangla.News – অর্থনীতি – ১৮ আগস্ট, ২০২৪: আজ থেকে ব্যাংকে এক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা উত্তোলন করা যাবে। আজ রবিবার (১৮ আগস্ট) থেকে এ নির্দেশনা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে।

অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ নেওয়ার দিন ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনে এক লাখ টাকা বেঁধে দেওয়া হয়। পরে ১০ আগস্ট নগদ টাকা উত্তোলন সীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়। আজ আরও এক লাখ টাকা বাড়িয়ে তিন টাকা করা হয়েছে।

গতকাল শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো এক ক্ষুদেবার্তাতে এ কথা বলা হয়।

বাংলাদেশ ব্যাংক বলছে, নিরাপত্তাজনিত কারণে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ সময়ে যেকোনো পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর করা যাবে এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহকরা।

পূর্ববর্তী রাশিয়ায় ভূমিকম্পের পর সক্রিয় হয়েছে একটি আগ্নেয়গিরি
পরবর্তী ইচ্ছাকৃত ভুল করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা