১২ অক্টোবরের পরিবর্তে চাকসু নির্বাচন হবে ১৫ অক্টোবর

১২ অক্টোবরের পরিবর্তে চাকসু নির্বাচন হবে ১৫ অক্টোবর - শিক্ষা - ২৩ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)
১২ অক্টোবরের পরিবর্তে চাকসু নির্বাচন হবে ১৫ অক্টোবর - শিক্ষা - ২৩ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – শিক্ষা – ২৩ সেপ্টেম্বর, ২০২৫: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন তিনদিন পেছানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর চাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন এ তথ্য জানায়।

নির্বাচন কমিশন জানায়, প্রার্থীদের অনুরোধে ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী। এর আগে, দুপুর ২টায় নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

এ প্রসঙ্গে কেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, ছুটির কারণে প্রার্থীরা মাত্র পাঁচ কার্যদিবস প্রচারণা চালাতে পারতেন। এ বিষয়ে প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরাও মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে কমিশন ভোটের তারিখ পিছিয়েছে।

বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি থাকবে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)নির্বাচন পিছিয়ে দেওয়া হয়।

পূর্ববর্তী দল আগে কী করেছে সেটা নয় ম্যাচের দিনেই আসল লড়াই হয়: সিমন্স
পরবর্তী নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হবে: অর্থ উপদেষ্টা