মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরি করা হচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা

Hello Bangla News | মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরি করা হচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা বিকেলে রমজান উপলক্ষে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে পণ্য
Hello Bangla News (file photo) | মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরি করা হচ্ছে: প্রাণিসম্পদ উপদেষ্টা বিকেলে রমজান উপলক্ষে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে পণ্য

www.HelloBangla.News জাতীয় ১ মার্চ, ২০২: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, কৃষি ব্যাংকের মতো মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে।

আজ শনিবার (১ মার্চ) বিকেলে রমজান উপলক্ষে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসভা চত্বরে এ বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় ৩৮ টাকা হালি ডিম, ২৫০ টাকা কেজি ব্রয়লার মুরগি, ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস ও ৮০ টাকা লিটার হিসেবে দুধ বিক্রি করা হয়।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, “কৃষি ব্যাংকের মতো মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক তৈরির কার্যক্রম শেষ পর্যায়ে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে তারা সন্তুষ্ট হয়ে সেটি বাংলাদেশ ব্যাংকে দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক যদি স্বীকৃতি দেয় তাহলে দ্রুত মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংকের কার্যক্রম শুরু হবে।”

ফরিদা আক্তার বলেন, “বিভিন্ন দেশে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ দুটি একত্রে থাকে। কিন্তু আমাদের দেশে কেন যে আলাদা সেটি বুঝি না। কৃষি জমিতে যে কিটনাশক দেওয়া হয় সেটি মাছ এবং গরু-ছাগলের জন্য ক্ষতিকর। যারা পশু পালন করেন তাদের খেয়াল রাখা উচিৎ যেন ওই খামারের আশপাশে যাতে কেউ জমিতে কিটনাশক দিতে না পারে।”

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন

পূর্ববর্তী অনন্য বৈশিষ্ট্যের কারণে ইফতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো
পরবর্তী সীমান্ত হত্যা কোনো ভাবেই কাম্য নয়: বিজিবি মহাপরিচালক