বিমান দুর্ঘটনার ঘটনায় কাল কালো ব্যাজ পরে মাঠে নামবেন ক্রিকেটাররা

Hello Bangla News | বিমান দুর্ঘটনার ঘটনায় কাল কালো ব্যাজ পরে মাঠে নামবেন ক্রিকেটাররা এই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক!
Hello Bangla News | বিমান দুর্ঘটনার ঘটনায় কাল কালো ব্যাজ পরে মাঠে নামবেন ক্রিকেটাররা এই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক!

www.HelloBangla.Newsজাতীয় ২১ জুলাই, ২০২৫আজ সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এরই মধ্যে ১৯ জন নিহত হয়েছেন। দগ্ধ অন্তত ২০০ জন। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে। 

এই ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচের দিন অর্ধনমিত রাখা হবে বাংলাদেশ বিসিবির পতাকা। ম্যাচে কালো ব্যাজ ধারণ করবেন বাংলাদেশি ক্রিকেটাররা। এছাড়া ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে দুই দল।’

পূর্ববর্তী উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহত
পরবর্তী আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোনে অবরুদ্ধ