বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী - আন্তর্জাতিক - ৯ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)
বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী - আন্তর্জাতিক - ৯ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ০৯ সেপ্টেম্বর, ২০২৫: বিক্ষোভর মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এর আগে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাসভবনে অগ্নিসংযোগ করেন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ওলি স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি পদত্যাগ করেছেন।

দুর্নীতি এবং সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে বিক্ষোভ-সংঘাতে উত্তাল হয়ে ওঠে নেপাল। সোমবার নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে ১৯ তরুণ বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ আরও ছড়িয়ে পড়েছে। সরকার শক্ত হাতে বিক্ষোভ দমনের চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পদত্যাগ পত্রে প্রধানমন্ত্রী ওলি লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেও নেপালের রাজধানী কাঠমান্ডু এবং অন্যান্য শহরেও বিক্ষোভ করতে শুরু করেছে বিক্ষুব্ধ প্রতিবাদকারী।

নেপালের প্রধানমন্ত্রী ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা ও ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে মিলিয়ে ফেলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চলছে