বিএনপির মহাসচিবের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Hello Bangla News | বিএনপির মহাসচিবের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের
Hello Bangla News | বিএনপির মহাসচিবের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের

www.HelloBangla.News রাজনীতি ০৬ সেপ্টেম্বর, ২০২৫: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

পূর্ববর্তী লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ: রিজভী
পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্বে ইউরোপ অঞ্চলে ফ্রান্স হারিয়েছে ইউক্রেনকে