ডাকসু নির্বাচনে গণঅভ্যুত্থানের চেতনাকে আশাহত করা হয়েছে: আবিদুল

ডাকসু নির্বাচনে গণঅভ্যুত্থানের চেতনাকে আশাহত করা হয়েছে আবিদুল - রাজনীতি - ৯ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)
ডাকসু নির্বাচনে গণঅভ্যুত্থানের চেতনাকে আশাহত করা হয়েছে আবিদুল - রাজনীতি - ৯ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – রাজনীতি – ০৯ সেপ্টেম্বর, ২০২৫: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন ছাত্রদলের প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, “আমরা যে নির্বাচন আশা করেছিলাম, এই নির্বাচনে গণঅভ্যুত্থানের চেতনাকে আশাহত করা হয়েছে।”

আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনের ভোট গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আবিদুল ইসলাম খান বলেন, “বিশ্ববিদ্যালয়ে আমি যতক্ষণ পর্যন্ত ঘুরেছি, দেখেছি বিভিন্ন ধরনের বহিরাগত ব্যক্তি। তাদের দেখা আমি পেয়েছি। কেউ বলছে, আমি পাশের এলাকার নেতা। আমি দেখেছি, জামায়াতের অনেক নেতা ঢাবি ক্যাম্পাসে সারাদিন ঘুরে বেড়িয়েছেন।”

ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর আমাদের কেন্দ্রে কেন্দ্রে পোলিং এজেন্ট দিতেই বাধা দিয়েছেন। অথচ নিরাপত্তা পাসের নামে ক্যাম্পাসে বহিরাগত জামায়াত-শিবির নেতাদের ঠাঁই দিয়েছেন। এটা কোনোভাবেই বরদাশত করা যায় না।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চলছে
পরবর্তী ৩০০টি গাড়ি কেনা হবে প্রশাসনের কর্মকর্তাদের জন্য: অর্থ উপদেষ্টা