চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু

Hello Bangla News | চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু মারা যাওয়া দুজন হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী
Hello Bangla News | চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু মারা যাওয়া দুজন হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী

www.HelloBangla.News জাতীয় ০৬ সেপ্টেম্বর, ২০২৫: ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া দুজন হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরে আলম আশিক এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জশনে জুলুস উপলক্ষে র‍্যালিতে প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে ৬০ বছর বয়সী আইয়ুব আলী সড়কে পড়ে যান। তখন তিনি ভিড়ে পদদলিত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, জশনে জুলুস উপলক্ষে র‍্যালিতে মুরাদপুর এলাকায় মানুষের ভিড়ের মধ্যে চাপা পড়ে আরও ৭-৮ জন আহত হন। তাদেরকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে সাইফুল ইসলাম (১৩) নামে এক কিশোর মারা যায়। মাহফুজ (৩৫) নামে আহত আরও একজনকে ২নং ওয়ার্ডে ভর্তি করা হয়। আহত আরও কয়েক জনকে হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী জাতিসংঘের অধিবেশনে অংশ নিচ্ছেন না নরেন্দ্র মোদী
পরবর্তী নদী-খাল দখলমুক্ত করতে রাজনৈতিক ঐকমত্য দরকার: পরিবেশ উপদেষ্টা