ঐতিহ্যবাহি হাজির বিরিয়ানির রেসিপি পাঠিয়েছেন শাবানা আশরাফ

ঐতিহ্যবাহি হাজির বিরিয়ানির - লাইফস্টাইল - ২৩ সেপ্টেম্বর ২০২৫ (১)
ঐতিহ্যবাহি হাজির বিরিয়ানির - লাইফস্টাইল - ২৩ সেপ্টেম্বর ২০২৫ (১)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৩ সেপ্টেম্বর, ২০২৫: পুরান ঢাকর ঐতিহ্যবাহি হাজির বিরিয়ানির স্বাদের কথা সবার জানা। আজ দেওয়া হলো হাজির বিরিয়ানির রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই তা তৈরি করতে পারেন।

 

উপকরণ:

খাশির মাংস-১ কেজি‌, চিনি গুরা চাল-৫০০ গ্রাম, আদা বাটা-২চা চামচ, রসুন বাটা-২চা চামচ, জিরা বাটা-২চা চামচ, দারু চিনি-৬ টুকরা, এলাচ-৮ টা, গোলাপ জল-২চা চামচ, গোল মরিচ-১চা চামচ, তেজ পাতা-৪ টা, কাচা মরিচ ইচ্ছে মতো ঝাল অনুযায়ী, টক দই-হাফ কাপ, পিয়াজ কুচি-১ কাপ, বাদাম বাটা-২ টেবিল চামচ, লবন সাদ মতো, তৈল ১/২ কাপ, পানি পরিমান মতো, ঘি পরিমান মতো।

রন্ধন শিল্পী-শাবানা আশরাফ  (২)
রন্ধন শিল্পী-শাবানা আশরাফ (২)

প্রণালী:

মাংস ধুয়ে নিন, তাতে আদা, রসুন, জিরা, টক দই, বাদাম বাটা, সব কিছু মিলিয়ে আধা ঘন্টা রেখে দিবো।চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখব ১/২ ঘন্টা। পরে চুলায় পেন বসিয়ে তেল দিব এবং ডাল চিনি এলাচি তেজ পাতা দিব। পেয়াজ কুচি দিবো।লাল হলে মেরিনেট করা মাংস দিবো এবং কসিয়ে পানি দিব গলে যাওয়ার জন্য। গলে গেলে নাড়াচাড়া করে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে দিব।

অন্য একটা প্যানে তেল দিবো দারু চিনি এলাচি তেজপাতা পেঁয়াজ আদা রসুন দিব।ভেজে লবন আর পানি দিব ৭৫ মি: লিটার।পানি ফুটে উঠলে ভিজিয়ে রাখা চাল পানি ঝরিয়ে দিয়ে দিব এবং কাচা মরিচ দিবো।চাল ফুটে গেলে রান্না করা মাংস দিয়ে দিবো। নারাচারা করে ১৫ মিনিট দমে রেখে দিবো। নামানোর আগে গোলাপ জল এবং ঘি দিয়ে দিব। ব্যাস হয়ে গেল পুরান ঢাকা ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি।

রন্ধন শিল্পী-শাবানা আশরাফ

পূর্ববর্তী টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আজ মারা গেছেন
পরবর্তী দল আগে কী করেছে সেটা নয় ম্যাচের দিনেই আসল লড়াই হয়: সিমন্স