‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ উদ্বোধন

‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ উদ্বোধন

ঢাকা, ১৮ মার্চ – প্রতিবেশী দেশ ভারত থেকে জ্বালানি তেল আনতে ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার (১৮ মার্চ) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ পাইপলাইনটি উদ্বোধন করেন তারা।

দুই দেশের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি তেলের পাইপলাইনটি নির্মাণের আনুমানিক খরচ ৩৭৭ কোটি রুপি। দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ অংশে প্রায় ২৮৫ কোটি রুপি ব্যয় হয়েছে। ভারত সরকার থেকে এ আর্থিক সহায়তা বহন করা হয়েছে। ভারতের অভ্যন্তরে ৫ কিলোমিটার পর্যন্ত পাইপলাইনটি বিস্তৃত।

পূর্ববর্তী আয়ারল্যান্ডের বিপক্ষে রানের রেকর্ড গড়ল বাংলাদেশ
পরবর্তী রেকর্ড ব্যবধানে আইরিশদের হারাল বাংলাদেশ