সাবিরা প্রথম কোন হিন্দু নারী যিনি পাকিস্তান জাতীয় নির্বাচনে লড়বেন

সাবিরা পাকিস্তান জাতীয় নির্বাচনে লড়বেন - আন্তর্জাতিক - ২৮ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
সাবিরা পাকিস্তান জাতীয় নির্বাচনে লড়বেন - আন্তর্জাতিক - ২৮ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৮ ডিসেম্বর, ২০২৩: সাবিরা পারকাশ পেশায় একজন চিকিৎসক হলেও পাকিস্তানের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন দির্ঘদিন ধরে। বেনজিরের পিপিপির রাজনীতি করেন সাবিরা। তিনি জাতীয় পরিষদ নির্বাচনে সংসদ সদস্য পদের জন্য লড়বেন। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি (২০২৪) অনুষ্ঠিত হবে এই নির্বাচন।  প্রথম হিন্দু নারী হিসেবে সবিরা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুনের জেলা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে গত ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন সাবিরা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়া-২৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

সাবিরা পারকাশ পেশায় চিকিৎসক। বাবার নাম ওম প্রকাশ। তিনিও চিকিৎসক তবে এখন পেশা থেকে অবসর নিয়েছেন। চিকিৎসকের পাশাপাশি তিনি একজন রাজনীতিকও। গত ৩৫ বছর ধরে বেনজির-বিলাবল ভুট্টোর দল পিপিপি-র সক্রিয় কর্মী ওম প্রকাশ।

সাবিরা ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন। তিনি বুনের জেলার পিপিপির নারী শাখার সাধারণ সম্পাদক।

সাবিরা পিপিপির হয়ে মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করে জানিয়েছেন, তিনি তার এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর সেবা করার লক্ষ্যে তার বাবার পদাঙ্ক অনুসরণ করতে চান।

পাকিস্তানে ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিন ধরনের আসন আছে। সাধারণ আসন, মহিলাদের জন্য সংরক্ষিত আসন ও সংখ্যালঘুদের (হিন্দু, খ্রিস্টান, পার্সি, শিখ) জন্য সংরক্ষিত আসন। যে দল যতগুলো সাধারণ আসন দখল করবে, তার ভিত্তিতে সংরক্ষিত আসন পায় তারা।

সাবিরা যদিও বলেছেন তিনি সাধারণ আসন থেকে লড়েন; রক্ষণশীল এলাকার ওই আসনটিতে শেষ পর্যন্ত অন্য কোনও জোরদার প্রার্থীকে জিতিয়ে এনে সংরক্ষিত আসনে সাবিরাকে আইনসভায় পাঠাতে পারে পিপিপি।

পূর্ববর্তী আজকের বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভঙ্গুর বাংলাদেশ নয়: প্রধানমন্ত্রী
পরবর্তী বর্ষসেরা পুরুষ এবং নারী ফুটবলার হয়েছেন হালান্ড ও বোনমাতি