আবু সাঈদ ও মীর মুগ্ধসহ অন্যান্য শহীদদের জাতীয় বীর ঘোষণার রুল জারি

আবু সাঈদ ও মীর মুগ্ধসহ অন্যান্য শহীদদের জাতীয় বীর ঘোষণার রুল জারি - জাতীয় – ১৪ জুলাই, ২০২৫ (ফাইল ছবি)
আবু সাঈদ ও মীর মুগ্ধসহ অন্যান্য শহীদদের জাতীয় বীর ঘোষণার রুল জারি - জাতীয় – ১৪ জুলাই, ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৪ জুলাই, ২০২৫: আবু সাঈদ ও মীর মুগ্ধসহ জাতীয় বীর ঘোষণা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আন্দোলনে শহীদদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা করে তা গেজেট আকারে প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নতুন বাংলাদেশের জাতীয় সংস্কারক কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

পূর্ববর্তী বিএনপি এখন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দল: এনসিপি আহ্বায়ক
পরবর্তী আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা বৈঠক হবে: বাণিজ্য উপদেষ্টা