‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হবে দেশের ৬৪ জেলায়: সংস্কৃতি উপদেষ্টা

‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হবে দেশের ৬৪ জেলায় সংস্কৃতি উপদেষ্টা - জাতীয় – ১৪ জুলাই, ২০২৫ (ফাইল ছবি)
‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হবে দেশের ৬৪ জেলায় সংস্কৃতি উপদেষ্টা - জাতীয় – ১৪ জুলাই, ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৪ জুলাই, ২০২৫: ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হবে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন দেশের ৬৪ জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ আজ থেকে শুরু হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) গণভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, “দেশের ৬৪ জেলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ আজ থেকে শুরু হলো। ৪ আগস্টের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।”

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, “জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি নারীকে খুঁজে পেতে কাজ শুরু করেছে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি নারীর অবদান ও নাম তালিকাভুক্ত করবে সরকার।”

পূর্ববর্তী আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা বৈঠক হবে: বাণিজ্য উপদেষ্টা
পরবর্তী

Example Post for WordPress