জামায়াত নতুন নতুন থিওরি দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মেজর হাফিজ

জামায়াত নতুন নতুন থিওরি দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে মেজর হাফিজ - রাজনীতি – ৮ আগস্ট, ২০২৫ (ফাইল ছবি)
জামায়াত নতুন নতুন থিওরি দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে মেজর হাফিজ - রাজনীতি – ৮ আগস্ট, ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – রাজনীতি – ৮ আগস্ট, ২০২৫: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জামায়াত নতুন নতুন থিওরি দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। তিনি বলেন, “জামায়াত ইসলামী আজব আজব কথা বলে। নির্বাচনকে বিলম্বিত করার কোনও কারণ নেই। তারা নতুন নতুন থিওরি দিচ্ছে, যা জনগণ বিচার করবে।”

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ কর্তৃক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “যেকোনও সংগ্রামের পর কৃতিত্ব দাবি করার লোকের অভাব হয় না। একটি রাজনৈতিক দল (জামায়াতে ইসলামী) আমাদের মিত্র ছিল অনেকদিন। কিন্তু নির্বাচনের আগে তাদের কিছু কথা শুনে আমরা অবাক হয়েছি। দলটি বলেছে, একাত্তরে জাতি নাকি পথভ্রষ্ট ছিল। তবে একাত্তরে পুরো জাতি অংশ নিয়েছিল। এটা কোনও রাজনৈতিক দলের ছিল না। বিচার করবে। গণতন্ত্রে তারা তাদের মত প্রকাশ করতে পারে।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “কিছু কিছু রাজনৈতিক দল ধরেই নিয়েছে, নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। জামায়াত ইসলামী আজব আজব কথা বলে। নির্বাচনকে বিলম্বিত করার কোনও কারণ নেই। তারা নতুন নতুন থিওরি দিচ্ছে, যা জনগণ।

হাফিজ উদ্দিন আরও বলে, “উপদেষ্টা পরিষদের কেউ কেউ গদি ছাড়তে চাননি। কেউ কেউ পাঁচ বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন।”

বিএনপির এই নেতা বলেন, “নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি। গণতন্ত্রকে তারা ছুড়ে ফেলে দিয়ে একদলীয় শাসন কায়েম করেছে।”

বিএনপির সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, “আমরা বিএনপি থেকে সংস্কার প্রস্তাবের বেশিরভাগে রাজি। দু-একটিতে নোট অব ডিসেন্ট দিয়েছি। একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি চায়। যে পদ্ধতি সহজ, যেটা সবাই বুঝতে পারে সেভাবেই নির্বাচন হতে হবে।”

হাফিজ উদ্দিন বলেন, “জনগণ যাকে যোগ্য মনে করবেন, বিপদে আপদে নিজের আশ্রয় মনে করবেন তাকে ভোট দেবেন।”

অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে এবং দানিসুর রহমান লিমন ও মাহিবা হক হিয়ার সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

পূর্ববর্তী অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে বাংলাদেশ ৮-০ গোলে হারিয়েছে তিমুরকে
পরবর্তী সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটক ৫ জন