২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত: শিক্ষা উপদেষ্টা

২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত শিক্ষা উপদেষ্টা - শিক্ষা - ২২ জুলাই ২০২৫ (ফাইল ছবি)
২৪ তারিখের এইচএসসি পরীক্ষা স্থগিত শিক্ষা উপদেষ্টা - শিক্ষা - ২২ জুলাই ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – শিক্ষা – ২২ জুলাই, ২০২৫:  আগামী ২৪শে জুলাই বৃহস্পতিবার যে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে  মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন।

এর আগে গতকাল সোমবার আজ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছৈন শিক্ষা উপদেষ্টা।

 

আজ যে পরীক্ষা হওয়ার কথা ছিল:

রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)

ইতিহাস দ্বিতীয় পত্র

গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র

 

এর আগে, চলতি মাসেই বন্যা ও কারফিউয়ের কারণে একাধিকবার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। ১০ জুলাই-এ বন্যার কারণে কুমিল্লা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে, আর ১৭ জুলাই-এ গোপালগঞ্জ জেলার পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষার পরবর্তী তারিখ শিগগিরই জানানো হবে।

পূর্ববর্তী আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোনে অবরুদ্ধ
পরবর্তী দলীয় প্রধান প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না: আলী রীয়াজ