রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত - আন্তর্জাতিক – ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (ফাইল ছবি)
রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত - আন্তর্জাতিক – ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ সেপ্টেম্বর, ২০২৫: আবারও রাশিয়ার পূর্ব উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দেশটির কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূল কেঁপে ওঠে ভূমিকম্পে। যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

ইউএসজিএস বলছে, কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১২৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্পের পরেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

দিন কয়েক আগেই ভূমিকম্প আঘাত হেনেছিল কামচাটকা এলাকায়। বৃহস্পতিবার রাতে যে ভূমিকম্প হয় তার উৎস ছিল কামচাটকার পেট্রোপাভলভস্ক থেকে প্রায় ১৩০ কিলোমিটার পূর্বে।

পূর্ববর্তী শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছেন: দুদু
পরবর্তী পাচারের উদ্দেশে আটকে রাখা ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী