বিফ বার্গার পেটি তৈরির রেসিপি পাঠিয়েছেন রেনু আহমেদ

বিফ বার্গার পেটি তৈরির রেসিপি - লাইফস্টাইল - ২৭ সেপ্টেম্বর ২০২৫ (১)
বিফ বার্গার পেটি তৈরির রেসিপি - লাইফস্টাইল - ২৭ সেপ্টেম্বর ২০২৫ (১)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৭ সেপ্টেম্বর, ২০২৫: বিফ বর্গার একটি মজাদার খাবার। বার্গারের মূল অংশ হল পেটি। আজ দেওয়া হলো বিফ বার্গারের পেটি তৈরির রেসিপি।

 

উপকরণ:

বিফ কিমা-৫০০ গ্রাম, আদা রসুন পেস্ট-২ চা চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, জিরার গুড়া-হাফ চা চামচ, লবণ-স্বাদমতো, কাঁচা মরিচ পেস্ট-১ চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো-হাফ চা চামচ, গোল মরিচ গুঁড়ো-হাফ চা চামচ, গরম মসলাগুঁড়া-সিকি চা-চামচ, এলপি সস-৪ থেকি ৫ ফোঁটা, সয়া সস-৩ থেকে ৪ ফোঁটা, মাস্টার্ড পেস্ট সিকি চা-চামচ, নিজের পছন্দসই চিজ ও রান্নার তৈল।

রন্ধন শিল্পী-রেনু আহমেদ (১)
রন্ধন শিল্পী-রেনু আহমেদ (১)

প্রস্তুত প্রনালী:

তৈল এবং চিজ বাদে বাকি সব উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর বেকিং ট্রেতে তৈল মাখিয়ে একটা একটা করে পেটি বানিয়ে ভেতরে পছন্দমত চিজ দিয়ে গোল গোল করে ট্রেতে সাজিয়ে রাখুন আর বাড়তি স্বাদ পেতে পেটির উপরে কিছুটা চিজ পাউডার ছিটিয়ে দিন।

এবার প্রি -হিট ওভেনে ১৮০ ° সেলসিয়াস তাপমাত্রায় ১৫ মিনিট রাখুন। এরপর ফ্রেশ বার্গার বার্ন কেটে দুই ভাগ করে মাঝের অংশতে পেটি দিয়ে গরম গরম পরিবেশেন করুন।

রন্ধন শিল্পী-রেনু আহমেদ

পূর্ববর্তী ভালো নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে: ইসি সচিব
পরবর্তী ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া অর্থ ইসরায়েলকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া: নেতানিয়াহু