‘আম বরফি’ তৈরির রেসিপি পাঠিয়েছেন ছাফিনা জাহান খান চৌধুরী

‘আম বরফি’ তৈরির রেসিপি - লাইফস্টাইল - ২৯ সেপ্টেম্বর ২০২৫ (১)
‘আম বরফি’ তৈরির রেসিপি - লাইফস্টাইল - ২৯ সেপ্টেম্বর ২০২৫ (১)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৯ সেপ্টেম্বর, ২০২৫: আম আমাদের দেশে জনপ্রিয় একটি ফল। অনেকে পাকা আম ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকেন।  কাটিমন বারোমাসি আম হিসেবে জনপ্রিয়তা পেয়েছে এবং সর্বত্র এর চাষ হচ্ছে। তবে ফ্রিজে সংরক্ষণ করে রাখা আম দিয়ে আজকাল বিভিন্ন খাবার তৈরি করা যায়। আম দিয়ে তৈরি একটি জনপ্রিয় খাবার হচ্ছে ‘আম বরফি’। আজ দেওয়া হলো ‘আম বরফি’ রান্নার রেসিপি।

 

উপকরণ:

পাকা আম-৩ টি (বড় সাইজের), তরল দুধ-১ কাপ-চিনি- ১ কাপ (আমের মিষ্টি অনুযায়ী কমবেশি), খোয়া ক্ষীর-আধা কাপ, ঘি-৩/৪ টেবিল চামচ, কাজু,পেস্তা,চিনা বাদাম কুচি-২/৩ টেবিল চামচ, এলাচ গুঁড়া-আধা চা চামচ

রন্ধন শিল্পী-ছাফিনা জাহান খান চৌধুরী  (২)
রন্ধন শিল্পী-ছাফিনা জাহান খান চৌধুরী (২)

প্রস্তুত প্রণালী:

প্রথমে পাকা আম গুলো ব্লেন্ড করে ২ কাপ পরিমান মসৃণ পাল্প তৈরি করে নিতে হবে। এবার একটি কড়াইতে আমের পাল্প দিয়ে মাঝারি আঁচে নাড়ে যেতে হবে যতক্ষণ না পানি শুকিয়ে ঘন হয়ে আসে। পাল্প ঘন হয়ে এলে দুধ ও চিনি  দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে । যতক্ষণ না মিশ্রন আবার ঘন হয়ে আসে। মিশ্রণ আবার ঘন হয়ে এলে খোয়া ক্ষীর ও ঘি দিয়ে নাড়ে যেতে হবে এবং সকল বাদাম কুচি ও এলাচ গুঁড়া যোগ করতে হবে। যখন মিশ্রণ ঘন হয়ে কড়াই ছাড়তে শুরু করবে তখন নামিয়ে নিতে হবে। একটি ট্রে বা থালায় ঘি মাখিয়ে মিশ্রণ ঢেলে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হলে পছন্দমতো বরফি আকারে কাটতে হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু আম বরফি

 

পরিবেশন:

আম বরফি ফ্রিজে রেখে ৪ থেকে ৫ দিন ভালো থাকে। উপরে বাদাম-পেস্তা ছিটিয়ে পরিবেশন করুন দেখতে যেমন হবে দৃষ্টিনন্দন  তেমনি খেতেও লাগবে সুস্বাদু ।

রন্ধন শিল্পী-ছাফিনা জাহান খান চৌধুরী 

পূর্ববর্তী নির্বাচন পর্যবেক্ষণে ১৫০ সদস্য পাঠাতে চায় ইইউ: ইসি সচিব
পরবর্তী আগামী ৪ থেকে ২৫ অক্টোবর মা ইলিশ রক্ষায় অভিযান শুরু: মৎস্য উপদেষ্টা