বিফ বিরিয়ানি রান্নার রেসিপি পাঠিয়েছেন সাজিয়া ফেরদৌস

Hello Bangla News | বিফ বিরিয়ানি রান্নার রেসিপি পাঠিয়েছেন সাজিয়া ফেরদৌস আজ দেওয়া হলো এই রান্নার রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই তা রান্না
Hello Bangla News | বিফ বিরিয়ানি রান্নার রেসিপি পাঠিয়েছেন সাজিয়া ফেরদৌস আজ দেওয়া হলো এই রান্নার রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই তা রান্না

www.HelloBangla.Newsলাইফস্টাইল২০ মে, ২০২৫: বিফ বিরিয়ানি রান্না কখনো কখনো উপকরণ ব্যবহারের বৈচিত্র্যের কারণে তা হয়ে পড়ে অনন্য একটি খাবার। আজ দেওয়া হলো এই রান্নার রেসিপি। আপনি ইচ্ছা করলে ঘরে বসেই তা রান্না করতে পারেন। 

 

উপকরণ: 

গরুর মাংস-১ কেজি, পেঁয়াজ কুচি-১ বাটি, টকদই-১ কাপ, গরম মশল্লা-২ চামচ, মরিচের গুঁড়ো-৩ চামচ, আদা-২ চামস, রসুন বাটা-৩ চামচ, জিরো বাটা-২ চামচ, বিরিয়ানি মশল্লা-২ চামচ, এলাচ-তেজপাতা-দারচিনি-কাঁচা মরিচ ৫/৬ টা, ঘি-৪ টেবিল চামচ 

তৈল রান্না জন্য উপকরণ:

গুড়ো দুধ-২ টেবিল চামচ, পেয়াজ বেরেসতা-১ কাপ, পোলাও চাল-৫০০ গ্রাম। 

 

প্রণালী:

প্রথমে গরুর মাংসগুলোকে টক দই আদা রসুন বাটা  লবণ দিয়ে মাখিয়ে রাখবো। এবার পেঁয়াজ কুচি ভেজে নিব। সাথে মেখে রাখা গরুর মাংস দিয়ে ৫ মিনিট রান্না করব। এবার জিরে বাটা, গরম মশল্লা, মরিচের গুঁড়ো, বিরিয়ানি মশল্লা, লবণ দিয়ে কষিয়ে রান্না করবো ১০ মিনিট। এবার কাঁচা মরিচ দিব আর গরম পানি দিয়ে ৩০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব মাঝে মধ্যে নেড়ে নিব। মাংস হয়ে গেলে উঠিয়ে নিব, এবার ঘি ও তৈল দিয়ে  পেঁয়াজ ভেজে নিব সাথে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে ভেজে নিব। গরম পানি ৩ কাপ ও গুড়ো দুধ  ও মাংসের ঝোল দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে পানি শুকিয়ে গেলে মাংস দিয়ে দিব পেঁয়াজ বেরেসতা দিব কাঁচা মরিচ দিব সাথে ঘি চারপাশে দিয়ে ঢাকনা দিয়ে দিব ১০ মিনিটের জন্য।। তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিব পেঁয়াজ বেরেসতা দিয়ে নামিয়ে পরিবেশন করব বিফ বিরিয়ানি। 

এবার ঈদের মাংস দিয়ে খুব সহজে বানিয়ে ফেলুন পরিবারের ছোট বড় সকলেইপছন্দ করবে।

রন্ধন শিল্পী-সাজিয়া ফেরদৌস
রন্ধন শিল্পী-সাজিয়া ফেরদৌস

 

পূর্ববর্তী মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে কমিটি কাজ করছে: অর্থ উপদেষ্টা
পরবর্তী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ