ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

11 killed in road accident in Jhalkathi - National - 17 April 2024
11 killed in road accident in Jhalkathi - National - 17 April 2024

www.HelloBangla.News – জাতীয় – ১৭ এপ্রিল, ২০২৪: ঝালকাঠিতে সিমেন্টবাহী ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুরে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া একটি ট্রাক রাস্তার পাশে থাকা একটি অটোরিকশা,  মাইক্রোবাস এবং  টোল আদায়কারী ও পথচারীকে চাপা দিলে ১৪ জনের মৃত্যু হয়।   আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

সিমেন্টবাহী ওই ট্রাকের নিচে চাপা পড়ে আছে একটি প্রাইভেট কার। ওই গাড়িতে শিশুসহ ৬ জন আরোহী আছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করছেন।

ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী সালমান খানের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী