Tag: সড়ক দুর্ঘটনা

  • সড়ক দুর্ঘটনার মতো সমস্যা সমাধানে সার্বিক পদক্ষেপ থাকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

    সড়ক দুর্ঘটনার মতো সমস্যা সমাধানে সার্বিক পদক্ষেপ থাকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ মে, ২০২৪: সড়ক দুর্ঘটনার মতো সমস্যা সমাধানে সার্বিক পদক্ষেপ থাকা প্রয়োজন, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “দেশে ২০২৩ সালে পাঁচ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ২৪ জন। এটা বেশ উল্লেখযোগ্য একটা সংখ্যা। সড়ক দুর্ঘটনা এখন দেশে জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এ সমস্যা সমাধানে সার্বিক পদক্ষেপ থাকা প্রয়োজন। বিভিন্ন সংগঠন ও নিসচার দাবির ফলে সরকার ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করে ও পালন করে আসছে।”

    শনিবার (১১ মে) রাজধানীর শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ১০ম মহাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সে সময়ের স্মৃতিচারণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা’র সভাপতি ইলিয়াস কাঞ্চন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমিও সড়ক দুর্ঘটনায় পড়েছিলাম। আমার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল আমি এটা হবো, সেটা হবো। কিন্তু রোড এক্সিডেন্টে আমার সব আশা স্তম্ভিত হয়েছিল। মহান রাব্বুল আলামিন এক রাস্তা বন্ধ করে দিয়েছিলেন, তবে রাজনীতির রাস্তাটা বোধহয় ওপেন করে রেখেছিলেন।”

    তিনি বলেন, “সড়ক আইন সংসদে পাশের কাছাকাছি চলে আসছে। এখানে চালক, সহযোগী, মালিক এবং বিভিন্ন ট্রান্সপোর্টের এজেন্সি সবারই তাদের দায়িত্বটা যথারীতিভাবে বিশ্লেষণ হয়েছে। কার দায় কত, কার কত শাস্তি হবে সেটা বলা হয়েছে।”

    শহরে ২৫ ভাগ সড়ক থাকা লাগে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের দেশে কোনো শহরে তা নেই। এরজন্য উড়ালসড়ক, ফ্লাইওভার হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে ২০১৮ সালে প্রধানমন্ত্রী ছয় দফা নির্দেশনাও দিয়েছেন। আমরা জেনেও আইন মানি না। এতে সড়ক দুর্ঘটনা বাড়ে।”

    মন্ত্রী বলেন, “সড়ক দুর্ঘটনার কারণ আগে খতিয়ে দেখা উচিত। সবচেয়ে বেশি সচেতনতার অভাব।”

    তিনি বলেন, “অদক্ষ ও অসচেতন চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফিটনেসবিহীন গাড়ি বাদ দেওয়া, চালকের মোবাইল ফোনে কথা বলা, অনিরাপদ ও ভঙ্গুর সড়ক, ট্রাফিক আইন মেনে না চলা, পুলিশের গাফিলতি, লাইসেন্সবিহীন গাড়ি এমন অনেক কারণ আছে।

    মন্ত্রী বলেন, “আপনাদের কিছু দায়িত্ব আছে। আপনারও কারণ খুঁজে বের করেন। সেগুলো আমাদের দিন। আমরাও কাজ করছি। ঢাকাকে যানজট মুক্তসহ কীভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাওয়া যায় তার চেষ্টা হচ্ছে।”

  • সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে ৩ জন নিহত

    সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে ৩ জন নিহত

    www.HelloBangla.News – জাতীয় – ৪ মে, ২০২৪: মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারে থাকা বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

    শুক্রবার (৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে আলমগীর হোসেন (৫৮), তার ছোট ছেলে জহিরুল ইসলাম (২৭) ও তার মামী রাহেলা বেগম (৫৫)। আহতরা হলেন, আলমগীর হোসেনের বড় ছেলে নজরুল ইসলাম (৩০) ও প্রাইভেটকার চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)।

    গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, গত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে প্রাইভেটকারটিকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এ সময় কারটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। আলমগীর হোসেনসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হন। চালকসহ আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা।

    পুলিশ জানিয়েছে ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চালছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • এবার ঈদে সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত

    এবার ঈদে সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত

    www.HelloBangla.News – জাতীয় – ২০ এপ্রিল, ২০২৪: সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা যেন বেড়েই চলেছে। কোন মতেই সড়কে দুর্ঘটনা জনিত মৃত্যু কমানো যাচ্ছে না। এবার ঈদে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১ হাজার ৩৯৮ জন।  গতবারের তুলনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে ৩১ দশমিক ২৫ শতাংশ।

    আজ শনিবার (২০ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

    ঈদযাত্রা শুরুর দিন ৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ঈদ শেষে কর্মস্থলে ফেরা পর্যন্ত এ তথ্য উঠে এসেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে ।

    একই সময়ে রেলপথে ১৮টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। নৌ-পথে দুটি দুর্ঘটনায় সাতজন নিহত, পাঁচজন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌ পথে সর্বমোট ৪১৯টি দুর্ঘটনায় জন ৪৩৮ নিহত ও ১ হাজার ৪২৪ জন আহত হয়েছেন।

    আর বিগত ২০২৩ সালের ঈদুল ফিতরে ৩০৪টি সড়ক দুর্ঘটনায় ৩২৮ জন নিহত ও ৫৬৫ জন আহত হয়েছিল। গত বছরের সঙ্গে তুলনা করলে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৩১ দশমিক ২৫ শতাংশ, প্রাণহানি ২৪ দশমিক ০৮ শতাংশ, আহত ১৪৭. দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।

    প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সংগঠনটি ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিষয়টি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছে।

    পর্যবেক্ষণে দেখা গেছে, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে ২০ শতাংশ মানুষের বেশি যাতায়াত হয়েছে। বর্তমান সরকারের বিগত ১৫ বছরে ধারাবাহিক উন্নয়নের ফলে দেশের সড়ক-মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনে গতি বেড়েছে। দেশের সবকটি সড়ক-মহাসড়কের পাশাপাশি পদ্মাসেতুতে মোটরসাইকেলের অবাধ চলাচলের কারণে মোট যাত্রীর সাত দশমিক পাঁচ শতাংশ মোটরসাইকেলে যাতায়াত হয়েছে। সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকলেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও পথে পথে যাত্রী হয়রানি চরমে উঠেছিল। গণপরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে, পণ্যবাহী পরিবহনে যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনদের ঈদে বাড়ি যেতে হয়েছে।

    বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সমিতির প্রতিবেদনে আরও দেখা যায়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ১৯৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৫ জন নিহত, ২৪০ জন আহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনার ৪৯ দশমিক ৬২ শতাংশ, নিহতের ৪০ দশমিক ৫৪ শতাংশ এবং আহতের ৩০ দশমিক ৩৭ শতাংশ প্রায়।

    বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সমিতির প্রতিবেদনে দেখা গেছে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ৮৭ জন চালক, ৩১ জন পরিবহন শ্রমিক, ৪০ জন পথচারী, ৭৫ জন নারী, ৪৭ জন শিশু, ২৭ জন শিক্ষার্থী, ০৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চারজন শিক্ষক, একজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, একজন বীর মুক্তিযোদ্ধা, দুজন চিকিৎসকের পরিচয় মিলেছে।

  • ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

    ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ এপ্রিল, ২০২৪: ঝালকাঠিতে সিমেন্টবাহী ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন।

    আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুরে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া একটি ট্রাক রাস্তার পাশে থাকা একটি অটোরিকশা,  মাইক্রোবাস এবং  টোল আদায়কারী ও পথচারীকে চাপা দিলে ১৪ জনের মৃত্যু হয়।   আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

    সিমেন্টবাহী ওই ট্রাকের নিচে চাপা পড়ে আছে একটি প্রাইভেট কার। ওই গাড়িতে শিশুসহ ৬ জন আরোহী আছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করছেন।

    ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এ তথ্য নিশ্চিত করেছেন।

  • সড়ক দুর্ঘটনায় ফরিপুরে ১৪ জন নিহত

    সড়ক দুর্ঘটনায় ফরিপুরে ১৪ জন নিহত

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ এপ্রিল, ২০২৪: ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। জেলার সদর থানাধীন দিকনগরের কানাইপুরে উক্ত এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

    পুলিশ জানিয়েছে, সকাল পৌনে ৮টার দিকে ঢাকা থেকে মাগুরাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৭ নারী, ৩ শিশু ও ৩ জন পুরুষ রয়েছেন এবং অপরজনের পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। তারা আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরে যাচ্ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের কারো পরিচয় জানা যায়নি।

    মোর্শেদ জানান, আহতদের ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

    এদিকে জেলা প্রশাসক মো.কামরুল আহসান তালুকদার জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকীর নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।

    পুলিশ সুপার জানান, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেকের পরিবারকে ৩ লাখ টাকা করে প্রদান করা হবে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের দাফন কাফনের জন্য ২০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।

    সূত্র: বাসস

  • ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২৪ জন

    ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০২৪ জন

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) দেওয়া তথ্যমতে সদ্য বিদায়ী ২০২৩ সালে সড়কে ৫ হাজার ৪৯৫টি দুর্ঘটনায় ৫ হাজার ২৪ জন নিহত ও ৭ হাজার ৪৯৫ জন আহত হয়েছে ।

    আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। বিআরটিএর বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করে সংস্থাটি।

    নুর মোহাম্মদ মজুমদার বলেন, ২০২৩ সালের জানুয়ারি মাসে ৩২২ দুর্ঘটনায় নিহত ৩৩৩ জন ও আহত হন ৩৩৬ জন; ফেব্রুয়ারি মাসে ৩০৮ দুর্ঘটনায় নিহত ৩০৩ ও আহত ৪১৬ জন; মার্চ মাসে ৩৮৭ দুর্ঘটনায় নিহত ৪১৫ ও আহত ৬৮৮; এপ্রিল মাসে ৪৭৬ দুর্ঘটনায় নিহত ৪৫৯ ও আহত ৭০৫ জন; মে মাসে ৪৮৩ দুর্ঘটনায় নিহত ৩৯৪ ও আহত ৬৪৯ জন; জুন মাসে ৫৬২ দুর্ঘটনায় নিহত ৫০৪ ও আহত ৭৮৫ জন; জুলাই ৫৬৬ দুর্ঘটনায় ৫৩৩ ও ৯৩৪ জন; আগস্ট মাসে ৪৫৮ দুর্ঘটনায় নিহত ৩৭৬ ও আহত ৬৯৫ জন; সেপ্টেম্বর মাসে ৪৫৪ দুর্ঘটনায় নিহত ৪১০ ও আহত ৬০৯ জন; অক্টোবর মাসে ৪৩৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ ও আহত ৪৯২ জন; নভেম্বর মাসে ৫৫৯ দুর্ঘটনায় নিহত ৪৭০ ও আহত ৫৮১ জন এবং ডিসেম্বর মাসে ৪৮৩ দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত ও ৬৪১ জন আহত হয়েছেন।

    তিনি আরও বলেন, ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় পতিত মোট ৭ হাজার ৮৩৭টি মোটরযানের মধ্যে মোটরকার/জিপ ২০৬টি, বাস/মিনিবাস ১ হাজার ৮৩টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৩৮৯টি, পিকআপ ৩৭০টি, মাইক্রোবাস ২২৬টি, অ্যাম্বুলেন্স ১৬১টি, মোটরসাইকেল ১ হাজার ৭৪৭টি, ভ্যান ২৩০টি,  ট্রাক্টর ১২৮টি, ইজিবাইক ২১৭টি, ব্যাটারিচালিত রিকশা ৪১৫টি, অটোরিকশা ৪৯৭টি এবং অন্যান্য যান ১ হাজার ১৬৮টি রয়েছে।