অশ্লিল অঙ্গভঙ্গির কারণে শাস্তি পাচ্ছেন রোনালদো

শাস্তি পাচ্ছেন রোনালদো - জাতীয় - ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
শাস্তি পাচ্ছেন রোনালদো - জাতীয় - ২৯ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ ফেব্রুয়ারি, ২০২৪: ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে নতুন এক বিতর্ক সৃষ্টি হয়েছে। যার কারণে শাস্তির পাচ্ছেন তিনি। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচের দিনে স্টেডিয়ামে সমর্থকদের দেখিয়ে অশ্লিল অঙ্গভঙ্গি করেন পর্তুগিজ তারকা। যে কারণে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি। পাশাপশি জারিমানও দিতে হবে তাকে।

সৌদি ফুটবল ফেডারেশনের এই রায়ের বিরুদ্ধে আপিলও করতে পারবেন না এই তারকা। খেলতে পারবেন না আজ আল নাসরের ম্যাচে।

আল শাবাব এফসি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ক্লাবটির সমর্থকরা লম্বা সময় ধরে রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি মেসি’ স্লোগান দিতে থাকে। এরই জের ধরে স্টেডিয়াম সীমানার কাছে এসে অশ্লিল অঙ্গভঙ্গি করেন পর্তুগিজ তারকা।

এই ঘটনার পর সৌদি আরবের ফুটবল ফেডারেশন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। বিষয়টি সত্যি হওয়ায় বুধবার ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি রোনালদোকে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞার কথা জানায়। এর পাশাপাশি ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও দিতে হবে তাকে। মধ্যে ১০ হাজার রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে। আর অভিযোগ প্রস্তুতকরণ খরচবাবদ আল শাবাবকে ২০ হাজার রিয়াল। রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছে কমিটি।

পূর্ববর্তী রমজানে আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিতে যুক্তরাষ্ট্রের আহ্বান
পরবর্তী সাজার মেয়াদ শেষ হওয়ায় ১৫৭ বিদেশি বন্দীকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ হাইকোর্টের