দেশের জনগণ জানে কারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে: নজরুল ইসলাম

দেশের জনগণ জানে কারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে নজরুল ইসলাম - রাজনীতি - ২ জুলাই ২০২৫ (ফাইল ছবি)
দেশের জনগণ জানে কারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে নজরুল ইসলাম - রাজনীতি - ২ জুলাই ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – রাজনীতি – ২ জুলাই, ২০২৫: দেশের জনগণ জানে কারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, “দেশের জনগণ জানে কারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্বৈরাচারের সমর্থন দিয়েছে, আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করেছে।”

আজ বুধবার (২ জুলাই) সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতাদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, “গত ১৭ বছরে তারেক রহমানের বিরুদ্ধে দুনীতি প্রমাণ করা যায়নি। আপনাদের মধ্যে অনেকেই তারেক রহমানকে দানব বানিয়ে দিয়েছিলেন।”

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “আমাদের দলের কোনো লোক যদি অপরাধ করে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে আমরা তাতে খুশি হবো। যারা অপরাধ করছে, আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছি।”

বিএনপির বিরুদ্ধে মামরা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “কাদের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়েছে। এটা তো জনগণ জানে, জনগণ দেখেছে।”

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী আদালত অবমাননার দায়ে শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড
পরবর্তী আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল