নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে

নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে - স্বাস্থ্য - ১ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)
নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে - স্বাস্থ্য - ১ সেপ্টেম্বর ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – স্বাস্থ্য – ১ সেপ্টেম্বর, ২০২৫: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এজন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঢামেকে সাংবাদিকদের ব্রিফিংয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

মো. আসাদুজ্জামান বলেন, “নুরের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। বিভাগীয় প্রধানরা তাকে সার্বক্ষণিক দেখছেন। নুরের নাকের হাড় ও চুয়ালের হাড় পুরোপুরি ঠিক হওয়ার জন্য ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। আর চোখের মধ্যে যে রক্তজমাট হয়ে আছে সেটি ঠিক হতে ১ থেকে ২ সপ্তাহ লাগতে পারে।”

তিনি বলেন, “নুরকে নরমাল খাবার খেতে বলা হয়েছে। তবে তিনি খাবার খাওয়ার সময় ব্যথা পাচ্ছেন বলে জানাচ্ছেন। এটি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এছাড়া আঘাতের পর তার নাক থেকে যে রক্তক্ষরণ হয়েছে তার কিছু অংশ শ্বাসনালিতে চলে গিয়েছিল। গতকাল কাশির সঙ্গে দুইবার সেই রক্ত এসেছে। তবে এতে চিন্তার কিছু নেই। তার বোর্ডের চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আইসিইউ থেকে আজ কেবিনে শিফট করা হবে।”

এর আগে গত শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। পরে ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

পূর্ববর্তী রেকর্ড গড়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে জোকোভিচ
পরবর্তী ধ্বংস করার চেষ্টা করা হলেও বিএনপি ফিলিক্স পাখির মতো জেগে উঠেছে: বিএনপি মহাসচিব