৭ থেকে ১০ দিনের মধ্যে তেলের সরবরাহ স্বাভাবিক হবে: বাণিজ্য উপদেষ্টা

৭ থেকে ১০ দিনের মধ্যে তেলের সরবরাহ স্বাভাবিক হবে বাণিজ্য উপদেষ্টা - অর্থনীতি - ১২ ফেব্রুয়ারি ২০২৫ (ফাইল ছবি)
৭ থেকে ১০ দিনের মধ্যে তেলের সরবরাহ স্বাভাবিক হবে বাণিজ্য উপদেষ্টা - অর্থনীতি - ১২ ফেব্রুয়ারি ২০২৫ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ১২ ফেব্রুয়ারি, ২০২৫: সপ্তাহ খানেকের বেশি সময় ধরে আবারও রাজধানীর বাজারে সহজে মিলছেনা সয়াবিন তেল। কোথাও কোথাও সঙ্গে অন্য পণ্য নিলেই সয়াবিন তেল বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে বাজারে সয়াবিন তেলের ঘাটতি আছে বলে স্বীকার করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “সাত থেকে ১০ দিনের মধ্যে তেলের সরবরাহ স্বাভাবিক হবে। এছাড়া রমজানে প্রয়োজনীয় পণ্যের ঘাটতি হবে না. দামও বাড়বেনা, বরং কমবে।”

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ আশাবাদ ব্যক্ত করেন।

বাজারে তেলের সংকট চলছে, এই সুযোগে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাণিজ্য উপদেষ্টা বলেন, “এই মুহূর্তে আপনারা যদি বাজারে দেখেন রমজানের যত পণ্য- খেজুর, ছোলা, ডাল, চিনি; শুধু তেলে একটা সমস্যা বিরাজ করছে। আশা করি আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে এবং সরবরাহের যে ঘাটতি ঘটেছে সেটা দূর হবে।”

পূর্ববর্তী যমুনা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু
পরবর্তী তিনটি আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা