মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কারিকুলাম স্থগিত চেয়ে রিট

www.HelloBangla.News – জাতীয় – ২৭ আগস্ট, ২০২৪: মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষাব্যবস্থার সংস্কার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ভুল পাঠ্যক্রম প্রণয়নকারীদের চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে ২০২৫ সাল থেকে বর্তমান শিক্ষা কারিকুলাম স্থগিত চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান জনস্বার্থে এ রিট দায়ের করেন।

শিক্ষা সচিব, এনসিটিবি চেয়ারম্যান, মাউশির মহাপরিচালক ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে এ রিটে বিবাদী করা হয়েছে।

পূর্ববর্তী অধ্যাপক সায়েদুর রহমান বিএসএমএমইউর নতুন উপাচার্য
পরবর্তী ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার পর বাংলাদেশে বন্যার প্রভাব পড়েনি