২৫ আগস্ট থেকে মেট্রোরেল চালুর আশা কর্তৃপক্ষের

www.HelloBangla.News – জাতীয়  – ২০ আগস্ট, ২০২৪: মেট্রোরেলের কর্মচারীরা নিজ নিজ কাজে যোগদান করেছেন। আগামী ২৫ আগস্ট (রোববার) থেকে মেট্রোরেল চালু করার আশাবাদ ব্যক্ত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ঢাকার প্রেসক্লাবের মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। এ সময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এ দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে তিনি জানান। পাশাপাশি সচিব এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী অর্ধেক প্রশ্নোত্তরে হবে এইচএসসির বাকি বিষয়গুলোর পরীক্ষা
পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব