Category: লাইফস্টাইল

  • খেজুরের  গুড়ের  পায়েস

    খেজুরের গুড়ের পায়েস

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৮ নভেম্বর, ২০২৩: এসে গেছে শীত। এই শীতে বিভিন্ন ধরনের পিঠা তৈরির ধুম পড়ে যায় ঘরে ঘরে। শীতের সময় খেজুরের গুড়ের পায়েস একটি জনপ্রিয় খাবার। এখানে দেওয়া হয়েছে খেজুর গুড়ের পায়েসের রেসিপি।

     

    উপকরণ :

    দুধ-১লিটার, চিনি গুড়া চাল-১০০ গ্রাম, খেজুরের গুড়-১৫০ গ্রাম, এলাচ-৩ টি, কাঠ বাদাম-৫ টি, কিসমিস-১২ টি, লবন-১ চিমটি, গুড়া দুধ-২ টেবিল চামচ।

    খেজুরের  গুড়ের  পায়েস - লাইফস্টাইল - ৮ নভেম্বর ২০২৩ (খ)
    খেজুরের গুড়ের পায়েস – লাইফস্টাইল – ৮ নভেম্বর ২০২৩ (খ)

    প্রণালী:

    চাল ভালো করে ধুয়ে  ১০ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি পাতিলে দুধ জাল করে তার মধ্যে এলাচ দিয়ে চুলার জাল মিডিয়াম আচে রেখে অনবরত নাড়তে  হবে। এবার দুধ বলক এলে চাল গুলো ভালো করে ধুয়ে কচলিয়ে আধা ভাংগা করে দুধের মধ্যে দিতে হবে। অনবরত নাড়তে হবে যেন লেগে না যায়। চাল সেদ্ধ হয়ে আসলে  গুড় গুলো দিয়ে দিতে হবে। গুড় কিন্তু ভালো হতে হবে না হলে দুধ ফেটে যেতে পারে।  কিছু সময় পরে গুড়া দুধ  দিয়ে   আস্তে আস্তে নাড়তে হবে।   যখন দেখা যাবে বেশ ঘন হয়ে এসেছে তখন  নামিয়ে নিয়ে পরিবেশন পাত্রে ঢেলে  উপরে কিসমিস ও বাদাম ছিটিয়ে দিলেই  হবে। হয়ে গেল  মজার খেজুরের গুড়ের পায়েস।

     

    রেসিপি দিয়েছেন : ফারজানা রহমান

  • মিষ্টি কুমড়ার ফুলের বড়া

    মিষ্টি কুমড়ার ফুলের বড়া

    www.HelloBangla.News – লাইফস্টাইল –  ৪ নভেম্বর, ২০২৩: মিষ্টি কুমড়া একটি উপাদেয় খাবার। তবে এখন মিষ্টি কুমড়ার ফুল দিয়ে রন্ধনশিল্পীরা তৈরি করছে নানা ধরণের মজাদার খাবার। এখনে এই ধরণের একটি রান্নার তৈরি প্রাণালি দেওয়া হলো।

     

    উপকরণ:

    মিষ্টি কুমড়ার ফুল-৮-১০টি, বেসন-৪টেবল চামচ, চালের গুড়া-৪টেবল চামচ, করন ফ্লাওয়ার-২ টেবল চামচ, আাদা রসুন বাটা-১/২চা চামচ, মরিচের গুড়া-১/২ চা চামচ, হলুদ গুড়া-১/২ চা চামচ, ধনে গুড়া-১/২ চা চামচ, বেকিং পাউডার-১/২ চা চামচ, লবন- স্বাদ মত, পানি – পরিমান মত, তেল ভাজার জন্য।

    মিষ্টি কুমড়ার ফুলের বড়া - লাইফস্টাইল - ০৪ নভেম্বর ২০২৩ (খ)
    মিষ্টি কুমড়ার ফুলের বড়া – লাইফস্টাইল – ০৪ নভেম্বর ২০২৩ (খ)

    প্রণালী:

    কুমড়া ফুল ভালো মত ধুয়ে  সামান্য লবন ছিটিয়ে রাখতে হবে। পরিমান মত পানি দিয়ে তেল বাদে সমস্ত উপকরণ দিয়ে একদম ঘনও না  আবার পাতলাও না এমন  একটা বেটার তৈরী করে নিতে হবে। এবার তেল গরম করে ফুল গুলো বেটার এ ডুবিয়ে ডুবো তেলে বড়া ভেজে নিতে হবে। মচমচে করে ভেজে নিয়ে গরম ভাতের সাথে বা   সস দিয়ে খেতে দারুন লাগে এই কুমড়া ফুলের বড়া।

    রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা

  • মজাদার রসগোল্লা

    মজাদার রসগোল্লা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩১ অক্টোবর, ২০২৩: রসগোল্লা পছন্দ করেনা এমন কাউকে পাওয়া কঠিন। মিষ্টির রানী বলা হয়  রসগোল্লা কে। চলুন খুব সহজে ঘরেই রসগোল্লা বানানোর একটা সহজ রেসিপি দেখে আসি।

     

    উপকরণ:

    দুধ-১ লিটার, ময়দা-২ চা চামচ, ভিনেগার-২ টেবিল চামচ, চিনি-১ কাপ (২৫০ গ্রাম), পানি-           ৩ কাপ।

    মজাদার রসগোল্লা - লাইফস্টাইল - ৩১ অক্টোবর  ২০২৩ (খ)_1
    মজাদার রসগোল্লা – লাইফস্টাইল – ৩১ অক্টোবর ২০২৩ (খ)_1

    প্রাণালী:

    দুধ সামান্য গরম হওয়ার সাথে সাথে তাতে ভিনেগার দিয়ে ছানা কাটতে হবে। যখন দুধে পূর্ণ বলক আসবে তখনই চুলা অফ করে একটি ছাকনির সাহায্য ছানা ছেঁকে নিতে হবে। ছাকা হলে টেপের পানি দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এর ৩০ মিনিট ছাকনিতে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর রুটির আটার মতো ছানাটা মথে নিতে হবে। সাথে দুই চা চামচ ময়দা দিয়ে ছানতে হবে। একসময় দেখা যাবে একটা সুন্দর ডো তৈরী হয়েছে। তারপর গোল শেইপ দিতে হবে। ১ লিটার দুধে ১০ টার মতো রসগোল্লা হবে।

    এবার চুলায় ১ টি পাত্রে ১ কাপ চিনির সাথে ৩ কাপ পানি দিতে হবে। সাথে ১ টি এলাচ।সিরা বলক আসলে গোল করা ছানা গুলো দিয়ে দিব।

    চুলার আঁচ উচ্চ থাকবে। পাত্রের দুপাশ ধরে নাড়িয়ে দিতে হবে।এভাবে ১৫ মিনিট চুলায় থাকবে। তারপর চুলা অফ করে দিব। হয়ে গেল দারুণ মজার রসগোল্লা। গরম গরম রসগোল্লার কোন তুলনাই নেই।

     

    রেসিপি দিয়েছেন: মাহাফুজা মজুমদার

  • রান্না : মানকচুতে ইলিশের ঝোল

    রান্না : মানকচুতে ইলিশের ঝোল

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৯ অক্টোবর, ২০২৩: ইলিশ হলো আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছের রেসিপির শেষ নেই। ইলিশ পোলাও, ইলিশ খিচুড়ি, ইলিশ পটলের ঝোল, সরষে ইলিশ, ইলিশ পাতুড়ি আরো যে কত কি। ইলিশ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ইনসুলিন নিয়ন্ত্রণে রাখে। এর  ওমেগা ‘থ্রি’ ও ফ‍্যটি এসিড চোখের জন্য  উপকারী।আজ দেওয়া হয়েছে ‘মানকচুতে ইলিশের ঝোল’ রান্নাটি।

    উপকরণ:

    ইলিশমাছ-৬ টুকরা, পেয়াজকুচি- হাফ কাপ, আদাবাটা-হাফ চা চামচ, রসুনবাটা-হাফ চা চামচ, হলুদগুঁড়া-     হাফ চা চামচ, মরিচগুঁড়া-হাফ চা চামচ, কাচামরিচ-২/৩ টা, পানি-দেড় কাপ, কচুর গোড়ার অংশের টুকরা-এক কাপ, তেল-চার টেবিল চামচ, লবন-স্বাদ মতো।

    রান্না  মানকচুতে ইলিশের ঝোল - লাইফস্টাইল - ১৯ অক্টোবর  ২০২৩ (খ)
    রান্না মানকচুতে ইলিশের ঝোল – লাইফস্টাইল – ১৯ অক্টোবর ২০২৩ (খ)

    প্রস্তুত প্রণালি :

    প্রথমে মাছ ধুয়ে পানি ভালো করে ঝড়িয়ে নিয়ে তাতে সামান‍্য হলুদগুঁড়া মরিচগুঁড়া  ও  লবন দিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে। মাছ ভাজার তেলে পেয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। হালকা সোনালী রং এলে সামান‍্য পানি দিবো যাতে পুড়ে না যায়। এখন এতে আদা রসুন বাটা, হলুদগুঁড়া মরিচগুঁড়া লবন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ককচুর গুড়ার টুকরা মসলায় দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আচ মিডিয়াম থাকবে। কষানো হলে পানি দিয়ে দিবো। দশ মিনিট  ঢেকে রান্না করবো। কচু সেদ্ধ হলে ইলিশের টুককরা গুলো দিয়ে দিবো। আরেকটু পানি দিবো এবং ঢেকে দিবো। দশ মিনিট পর চুলার আচ লো করে আরো পাচ মিনিট দমে রাখবো। ঝোল পাতলা হবে। চুলা বন্ধ করে দিতে হবে।

    ইলিশের এই আইটেম টি আপনারা ট‍্রাই করে দেখবেন। গ্রামবাংলার রান্না গুলো অসাধারণ খেতে। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মজার মানকচুতে ইলিশের ঝোল।

    রেসিপি দিয়েছেন: জিনিয়া ইসলাম

  • স্বপ্ন নিয়ে সম্পূর্ণার চেইন শপের যাত্রা

    স্বপ্ন নিয়ে সম্পূর্ণার চেইন শপের যাত্রা

    www.HelloBangla.News –  লাইফস্টাইল –  ২ অক্টোবর, ২০২৩ : ঐক্য, আদর্শ ও লক্ষ্য এই ধরণের মন্ত্রে উদবুদ্ধ হয়ে সম্পূর্ণা বাংলাদেশের যাত্রা শুরু বেশ কয়েক বছর আগে। একদল নারীর এই পথ চলায় তাদের মধ্যে কিছু করার ইচ্ছা ছিলো শুরু থেকেই। আর এই নারীরা সবাই কোনা নো কোন কাজে পারদর্শী ছিলেন। কেউ রান্নায়, কেউ হস্তশিল্প তৈরিতে, কেউবা ড্রেস ডিজাইনিং কেউ আবার করেছে ক্যাটারিং সার্ভিসের কাজ। স্বতন্ত্রভাবে কাজ করতে করতে তারা উপলব্ধি করলেন যদি একত্রিত ভাবে কাজ করা যায় তাহলে অবশ্যই একটি প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেখানে সবাই তাদের নিজ নিজ পণ্য এনে বিপণন করে নিজেদের একটা আয়ের পথ তৈরি করতে পারে। শুধু আয়ের জন্য নয় থাকবে সৃষ্টির আনন্দও।

    সম্পূর্ণার চেইন শপের যাত্রা - লাইফস্টাইল - ২ অক্টোবর ২০২৩ (২)_1
    সম্পূর্ণার চেইন শপের যাত্রা – লাইফস্টাইল – ২ অক্টোবর ২০২৩ (২)_1

    প্রতিষ্ঠানটির সহ সাধারণ সম্পাদক জিনিয়া ইসলাম বলেন, ‘সম্পূর্ণা বাংলাদেশ আমাদের কাছে একটি গাছের মত। সবার যত্নে এই গাছেই একদিন ফুল ফুটবে, সৌরভ ছড়াবে, ফল হবে এবং এই ফলটাই  আমাদের জীবনেকে পাল্টে দেবে। তবে গাছটাকে আমাদের যত্ন নিতে হবে নিজে সন্তানের মতো। সবাইকে সব সময় ঐক্যবোদ্ধভাবে কাজ করতে হবে। এই লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা। সবার একাগ্রতায় অবশ্যই আমরা একটিন সফল হবো।’

    গতকাল রবিবার ( ১ অক্টোবর) সম্পূর্ণা বাংলাদেশের প্রথম চেইন শপের শুভ উদ্বোধন হয় ধানমন্ডি রাপা প্লাজায়। শপ উদ্বোধন করেন বাংলাদেশের বিশেষজ্ঞ  গাইনোকোলজিস্ট ডা: মালিহা রশিদ ও জনপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সম্পূর্ণা বাংলাদেশের সভাপতি সুব্রত দে এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক  তাহমিনা আমিন রোজী। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহসভাপতি রিমা জুলফিকার, সহ সাধারণ সম্পাদক জিনিয়া ইসলাম সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা রুমা।

    আধুনিক ডিজিটাল বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। পুরুষদের পাশাপাশি নারীরাও যদি একত্রে কাজ করে তাহলে আমাদের অর্থনৈতিক শক্তিতে সমৃদ্ধ হবে দেশ। কিছুদিন আগেই বাংলাদেশে উৎভাবন হয়েছে কলা গাছের আঁশ থেকে থান কাপড় ও শাড়ি। আমাদের আছে মসলিন ও জামদানির মত ঐতিহ্যগত কাপড়। জামদানিসহ দেশের প্রায় ১১ টি পণ্য আজ নিজস্ব পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। একটি দেশের  আবাহাওয়া ও পরিবেশ মানুষের সৃষ্টিশীলতা বাড়ায়। যা আমাদের আছে। তাই সম্পূর্ণা বাংলাদেশ এগিয়ে যাবে এতে কোন সন্দেহ নেই। বিশেষ করে রাপা প্লাজার প্রথম চেইন শপের প্রতিটি পণ্যই যেমন আকর্ষনীয় তেমনি মূল্যও থাকবে আপনার হাতের নাগালের মধ্যে। উদ্বোধনী দিনে বিপুল সংখ্যক ক্রেতার সমাগম হয়। সম্পূর্ণায় আপনাকে সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য রয়েছে ভদ্র ও মার্জিত নারী বিক্রয়কর্মী।

  • রান্না – বোয়াল মাছের ভাজাকারি

    রান্না – বোয়াল মাছের ভাজাকারি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৭ আগস্ট, ২০২৩ : আজ দেওয়া হলো দোহার নবাবগঞ্জ এর একটি ঐতিহ্যবাহি রান্না রেসিপি । নাম বোয়াল মাছের ভাজাকারি।

    উপকরণ :
    বোয়াল মাছ-একটি, এক কেজি-বেগুন সাথে শিম বা বরবটি, এক কাপ-সয়াবিন তেল, দুই টেবিল চামচ-আদা রসুন পেস্ট, আস্ত জিরা ও দুটি তেজপাতা, এক কাপ-পেয়াজ কুচি, দুই টেবিল চামচ-লবণ, দুই টেবিল চামচ-শুকনো মরিচ গুড়া, দুই টেবিল চামচ-হলুদ গুঁড়া, দুই টেবিল চামচ-ধনিয়া গুড়া, দুই টেবিল চামচ-ভাজা জিরা গুড়া।

    রান্না - বোয়াল মাছের ভাজাকারি - লাইফস্টাইল - ২৭ আগস্ট ২০২৩ (খ)
    রান্না – বোয়াল মাছের ভাজাকারি – লাইফস্টাইল – ২৭ আগস্ট ২০২৩ (খ)

    প্রণালি:
    প্রথমেই বোয়াল মাছ কেটে কেটে ও পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে লবণ ও হলুদ মাখিয়ে রাখতে হবে। সিম্বা ভটভুটি ও সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে অল্প লবণে রাখতে হবে। কেটে রাখা মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে।
    এবার পরিষ্কার একটি পাত্র চুলায় গরম করে তাতে সয়াবিন তেল দিতে হবে তেল গরম হয়ে গেলে দুটি তেজপাতা, আস্ত জিরা, ছেড়ে দিয়ে একটু লাল হয়ে আসলে পেঁয়াজ কুচিগুলো দিতে হবে, একটু লাল হয়ে গেলে আদা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিতে হবে। এবার স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে মশলাগুলোর সাথে ভিজে রাখা বোয়াল মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে পরিষ্কার পাত্রে ঢেলে রাখতে হবে।
    আবার সেই একই পাত্রে উঠিয়ে রাখা বোয়াল মাছের মসলা থেকেকিছু মসলা দিয়ে দিতে হবে তারপর সবজিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মজিয়ে নিতে হবে।

    সবজিগুলো ভালোভাবে মজে গেলে ঢেলে রাখা বোয়াল মাছের মসলা দিয়ে একসাথে ভালোভাবে নাড়তে হবে। যখন ভাজা ভাজা হয়ে যাবে ভাজা জিরা গুঁড়োও তাজা ধনেপাতা কুচি করে উপর দিয়ে ছিটিয়ে দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে হয়ে। গেলো বোয়াল মাছের ভাজাকারি । এবার পরিবেশনের পালা।
    রেসিপি দিয়েছেন; ময়না আগ্নেশ গমেজ

  • রান্না: সেমাই শ্রীখান্দ

    রান্না: সেমাই শ্রীখান্দ

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২০ আগস্ট, ২০২৩ : দুধ সেমাই বা জর্দা সেমাইর বাইরেও বিভিন্ন ধরনের মজাদর আইটেম করা হয় সেমাই দিয়ে। আজ সেমাই দিয়ে ভিন্ন ধর্মী রেসিপি দেওয়া হলো। যার নাম সেমাই শ্রীখান্দ।

    উপকরণ:
    সেমাই-১৫০ গ্রাম, কন্ডেন্স মিল্ক-এক কাপের তিন ভাগ, কাঁচা বাদাম পেস্ট-দুই টেবিল চামচ, দুধ দেড় কাপ, কর্ণফ্লাওয়ার-তিন টেবিল চামচ, ঘি-দুই টেবিল চামচ, ফুড কালার(হলুদ-দুই ফোটা।

    রান্না সেমাই শ্রীখান্দ - লাইফস্টাইল - ২০ আগস্ট ২০২৩ (খ)
    রান্না সেমাই শ্রীখান্দ – লাইফস্টাইল – ২০ আগস্ট ২০২৩ (খ)

    প্রণালি:
    একটি শুকনো প্যানে পরিমান মত ঘি নিয়ে তাতে ছোট ছোট টুকরা করে সেমাই নিয়ে ভালো করে ভেজে নিতে হবে।সেমাই ভালো করে ভাজা হয়ে গেলে কন্ডেন্স মিল্ক মিশিয়ে মিশ্রণটাকে শক্ত করতে হবে এবং মিশ্রণটা গরম থাকাকালীন এটা কে কাপকেক মোল্ড অথবা যেকেনো পছন্দসই কাপের ভেতর চেপে চেপে বাটির মত শেইপ দিয়ে নিতে হবে।ঠান্ডা হওয়ার সাথে সাথে সেমাই দিয়ে তৈরি বাটি গুলো শক্ত হয়ে আসবে।তৈরি করা কাপ গুলো রেস্টে রেখে দিতে হবে।
    আরেকটি পাত্রে পরিমান মত লিকুইড দুধ গরম করে নিতে হবে, জ্বাল করতে করতে এতে কন্ডেন্সমিল্ক আর বাদাম বাটা মিশিয়ে নিতে হবে।বাদাম বাটা দেয়ার পর মিশ্রণটা ঘন হতে শুরু করলে, পরিমানমত কর্ণফ্লাওয়ার সামান্য পানিতে গুলিয়ে তা দুধের মিশ্রণে মেশাতে হবে।সৌন্দর্য বর্ধনে ফুড কালার এড করে নেয়া যেতে পারে। এ পর্যায়, মিশ্রণ অনেকটা ঘন হয়ে আসবে।জ্বাল থেকে সরিয়ে মিশ্রণটিকে ঠান্ডা করতে হবে(ফ্রিজে রেখে দিতে পারেন)।ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা অনেকটা দইয়ের মত দেখতে হবে।
    এবারে সেমাই দিয়ে তৈরি কাপগুলোতে ঠান্ডা করা মিশ্রণের পুর দিয়ে সার্ভ করে ফেলতে হবে মজার “শ্রীখান্দ”!
    রেসিপি দিয়েছেন : মারজানা মেসবাহ।

  • রান্না-কাঁচাগোল্লা

    রান্না-কাঁচাগোল্লা

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৬ আগস্ট, ২০২৩ : মিষ্টি জাতিয় খাবারগুলোর মধ্যে অন্যতম কাঁচাগোল্লা। সাধারণত কাঁচাগোল্লা তৈরির ক্ষেত্রে দুধের ছানা খুব একটা রান্নার পদ্ধতিতে ফেলতে হয়না। তাই একে কাঁচাগোল্লা বলা হয়। আজ দেওয়া হয়েছে এই মজার খাবারের রেসিপি।

    উপকরণ:
    ১ কেজি দুধের–ছানা, চিনি-২ টেবিল চামচ, কনডেন্স মিল্ক-২ টেবিল চামচ, গুড়া দুধ-২ টেবিল চামচ, বাদাম-জাফরান (সাজানোর জন্য), গুড়া দুধ- ১/২ কাপ (কোটিং জন্য), ঘি-১ চা চামচ

    রান্না-কাঁচাগোল্লা – লাইফস্টাইল – ১৬ আগস্ট ২০২৩ (খ)

    প্রস্তুত প্রণালী:
    প্রথমে ছানা কে দুই ভাগ করে নিতে হবে। অর্ধেকের চেয়ে বেশি (২ অংশ) সাথে চিনি, কনডেন্স মিল্ক, গুড়া দুধ, ঘি দিয়ে অল্প আচে চুলায় বসিয়ে দিতে হবে। এবার চিনি গলে যাওয়া পযন্ত জ্বাল করতে হবে। এবার গরম গরম ছানা কে নিয়ে কাঁচা ছানার সাথে মথে ভালো করে এটি মিষ্টির আকৃতি দিয়ে তা গুড়া দুধে গড়িয়ে নিতে হবে। তৈরি হবে সবার প্রিয় কাঁচাগোল্লা।

    রেসিপি দিয়েছেন : মরিয়ম নিপা

  • রান্না-আস্ত রসুনে গরুর মাংস

    রান্না-আস্ত রসুনে গরুর মাংস

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৩ আগস্ট, ২০২৩ : আস্ত রসুন রান্নার জন্য একটি স্বাস্থ্যকর মসলা। গরুর মাংসের সঙ্গে আস্ত রসুন রান্না করলে যেম খেতে মজা তেমনি স্বাস্থ্যসম্মত । আজ দেওয়া হলো এই খাবারের রেসিপি।

    উপকরণ:
    ১. গরুর মাংস ১ কেজি, ২. আস্ত মাঝারি আকারের রসুন ৬/৭টি, ৩. পেঁয়াজ বাটা আধা কাপ, ৪. আদা বাটা ১ টেবিল চামচ, ৫. সাদা এলাচ ৫-৬টি, ৬. কালো এলাচ ২টি, ৭. দারুচিনি ৫-৬ টুকরো, ৮. তেল ১ কাপ ৯. জিরার গুঁড়া আধা টেবিল চামচ, ১০. মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, ১১. লবণ স্বাদমতো, ১২. হলুদ আধা টেবিল চামচ, ১৩. কাঁচা মরিচ ৬-৭টি।

    রান্না-আস্ত রসুনে গরুর মাংস - লাইফস্টাইল - ১৩ আগস্ট ২০২৩ (খ)
    রান্না-আস্ত রসুনে গরুর মাংস – লাইফস্টাইল – ১৩ আগস্ট ২০২৩ (খ)

    প্রণালি :
    প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এর পর একটি গভীর প্যানে মাংস নিন। এবার রসুন ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মাখিয়ে নিন। এর পর ৪ কাপ গরম পানি মিশিয়ে দিন মাংসে।
    প্যানের ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মাঝারি আঁচে রান্না করুন মাংস। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। মাংস অর্ধেক সেদ্ধ হলে আস্ত রসুন দিয়ে দিন।

    অবশ্যই রসুন আগে থেকে ধুয়ে নিতে হবে। আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করুন। মাংস পুরো সেদ্ধ হলে নামানোর ২ মিনিট আগে ৬-৭টি কাঁচা মরিচ ছড়িয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেলো মজাদার আস্ত রসুনে গরুর মাংস রান্না। নামিয়ে গরম-গরম পরিবেশন করুন রুটি, পরোটা, খিঁচুড়ি, ভাত বা পোলাওয়ের সঙ্গে।

    রেসিপি দিয়েছেন : শামিমা ইসলাম মুন্নি

  • রান্না – আচারি বিফ

    রান্না – আচারি বিফ

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১০ আগস্ট, ২০২৩ : এখন চলছে বর্ষা। এই বর্ষায় আচারি বিফের কোন তুলনা নাই। বিশেষ ভাবে খিচুড়ির সাথে এই আচারি বিফের তুলনা হয় না। এখানে আচারি বিফ তৈরির প্রণালি দেওয়া হলো।

    উপকরণ :
    গরুর মাংস – ১কেজি, পেয়াজ কুচি – ১/২ কাপ, আদা বাটা – ১ টেবিল চামচ, রসুন বাটা – ১/২ টেবিল চামচ, পেয়াজ বাটা – ১/২ কাপ, টকদই – ১/২ কাপ, টমোটো পেস্ট – ১/৪ কাপ, পাঁচ পোড়ন গুড়া – ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া – ১ চা চামচ, জিরা গুঁড়া – ১ টেবিল চামচ, ধনে গুঁড়া – ১/২ টেবিল চামচ, মরিচ গুঁড়া – ১ টেবিল চামচ, রসুন কোয়া – ৫/৬ টা, আস্ত শুকনা মরিচ – ৫/৬ টা, আস্ত পাঁচ পোড়ন – ১/২ টেবিল চামচ, সরিষার তেল – ১/২ কাপ।

    রান্না - আচারি বিফ - লাইফস্টাইল - ১০ আগস্ট ২০২৩ (খ)
    রান্না – আচারি বিফ – লাইফস্টাইল – ১০ আগস্ট ২০২৩ (খ)

    প্রনালী:
    প্যানে তেল গরম করে শুকনা মরিচ আর আস্ত পাঁচ পোড়ন দিয়ে পোড়ন দিতে হবে। তারপর পেয়াজ কুচি দিয়ে হালকা বাদামি কালার করে মাংস দিয়ে দিতে হবে। ভাল করে ভেজে নিতে হবে ভাল করে। ভাজা হয়ে গেলে সব মসল্লা আর টমোটো পেস্ট দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে পরিমান মত গরম পানি দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে । সিদ্ধ হয়ে এলে মাংস উপরে তেল উঠে আসলে চুলার আচ মিডিয়াম রেখে আস্ত রসুন, কাঁচামরিচ, কিছুটা যেকোন আচার এর মসল্লা দিয়ে দমে রেখে দিতে হবে ২০ মিনিট। নামানোর আগে পাঁচপোড়ন গুড়া দিয়ে নেড়ে দিয়ে চুলার আচ বন্ধ করে দিতে হবে। এবার পরিবেশন করুন খিচুড়ি দিয়ে মজাদার আচারি বিফ।

    রেসিপি দিয়েছেন : সানজিদা আযহার জিনাত