রান্না-কাঁচাগোল্লা

রান্না-কাঁচাগোল্লা - লাইফস্টাইল - ১৬ আগস্ট ২০২৩ (ক)
রান্না-কাঁচাগোল্লা - লাইফস্টাইল - ১৬ আগস্ট ২০২৩ (ক)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৬ আগস্ট, ২০২৩ : মিষ্টি জাতিয় খাবারগুলোর মধ্যে অন্যতম কাঁচাগোল্লা। সাধারণত কাঁচাগোল্লা তৈরির ক্ষেত্রে দুধের ছানা খুব একটা রান্নার পদ্ধতিতে ফেলতে হয়না। তাই একে কাঁচাগোল্লা বলা হয়। আজ দেওয়া হয়েছে এই মজার খাবারের রেসিপি।

উপকরণ:
১ কেজি দুধের–ছানা, চিনি-২ টেবিল চামচ, কনডেন্স মিল্ক-২ টেবিল চামচ, গুড়া দুধ-২ টেবিল চামচ, বাদাম-জাফরান (সাজানোর জন্য), গুড়া দুধ- ১/২ কাপ (কোটিং জন্য), ঘি-১ চা চামচ

রান্না-কাঁচাগোল্লা – লাইফস্টাইল – ১৬ আগস্ট ২০২৩ (খ)

প্রস্তুত প্রণালী:
প্রথমে ছানা কে দুই ভাগ করে নিতে হবে। অর্ধেকের চেয়ে বেশি (২ অংশ) সাথে চিনি, কনডেন্স মিল্ক, গুড়া দুধ, ঘি দিয়ে অল্প আচে চুলায় বসিয়ে দিতে হবে। এবার চিনি গলে যাওয়া পযন্ত জ্বাল করতে হবে। এবার গরম গরম ছানা কে নিয়ে কাঁচা ছানার সাথে মথে ভালো করে এটি মিষ্টির আকৃতি দিয়ে তা গুড়া দুধে গড়িয়ে নিতে হবে। তৈরি হবে সবার প্রিয় কাঁচাগোল্লা।

রেসিপি দিয়েছেন : মরিয়ম নিপা

পূর্ববর্তী রাশিয়ায় পেট্রোল পাম্পে বিস্ফোরণে ৩৩ জন নিহত
পরবর্তী প্রথমবারের মত নারী বিশ্বকাপের ফাইনালে স্পেন