মিষ্টি কুমড়ার ফুলের বড়া

মিষ্টি কুমড়ার ফুলের বড়া - লাইফস্টাইল - ০৪ নভেম্বর ২০২৩ (ক)
মিষ্টি কুমড়ার ফুলের বড়া - লাইফস্টাইল - ০৪ নভেম্বর ২০২৩ (ক)

www.HelloBangla.News – লাইফস্টাইল –  ৪ নভেম্বর, ২০২৩: মিষ্টি কুমড়া একটি উপাদেয় খাবার। তবে এখন মিষ্টি কুমড়ার ফুল দিয়ে রন্ধনশিল্পীরা তৈরি করছে নানা ধরণের মজাদার খাবার। এখনে এই ধরণের একটি রান্নার তৈরি প্রাণালি দেওয়া হলো।

 

উপকরণ:

মিষ্টি কুমড়ার ফুল-৮-১০টি, বেসন-৪টেবল চামচ, চালের গুড়া-৪টেবল চামচ, করন ফ্লাওয়ার-২ টেবল চামচ, আাদা রসুন বাটা-১/২চা চামচ, মরিচের গুড়া-১/২ চা চামচ, হলুদ গুড়া-১/২ চা চামচ, ধনে গুড়া-১/২ চা চামচ, বেকিং পাউডার-১/২ চা চামচ, লবন- স্বাদ মত, পানি – পরিমান মত, তেল ভাজার জন্য।

মিষ্টি কুমড়ার ফুলের বড়া - লাইফস্টাইল - ০৪ নভেম্বর ২০২৩ (খ)
মিষ্টি কুমড়ার ফুলের বড়া – লাইফস্টাইল – ০৪ নভেম্বর ২০২৩ (খ)

প্রণালী:

কুমড়া ফুল ভালো মত ধুয়ে  সামান্য লবন ছিটিয়ে রাখতে হবে। পরিমান মত পানি দিয়ে তেল বাদে সমস্ত উপকরণ দিয়ে একদম ঘনও না  আবার পাতলাও না এমন  একটা বেটার তৈরী করে নিতে হবে। এবার তেল গরম করে ফুল গুলো বেটার এ ডুবিয়ে ডুবো তেলে বড়া ভেজে নিতে হবে। মচমচে করে ভেজে নিয়ে গরম ভাতের সাথে বা   সস দিয়ে খেতে দারুন লাগে এই কুমড়া ফুলের বড়া।

রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা

পূর্ববর্তী পাকিস্তানের বিপক্ষে ৪০১ রান করেছে নিউজিল্যান্ড
পরবর্তী শিল্পকলায় বিচার গানের সম্রাট আবদুল হালিমের ৯৪ তম জন্মবার্ষিকী পালিত