
www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩১ অক্টোবর, ২০২৩: রসগোল্লা পছন্দ করেনা এমন কাউকে পাওয়া কঠিন। মিষ্টির রানী বলা হয় রসগোল্লা কে। চলুন খুব সহজে ঘরেই রসগোল্লা বানানোর একটা সহজ রেসিপি দেখে আসি।
উপকরণ:
দুধ-১ লিটার, ময়দা-২ চা চামচ, ভিনেগার-২ টেবিল চামচ, চিনি-১ কাপ (২৫০ গ্রাম), পানি- ৩ কাপ।

প্রাণালী:
দুধ সামান্য গরম হওয়ার সাথে সাথে তাতে ভিনেগার দিয়ে ছানা কাটতে হবে। যখন দুধে পূর্ণ বলক আসবে তখনই চুলা অফ করে একটি ছাকনির সাহায্য ছানা ছেঁকে নিতে হবে। ছাকা হলে টেপের পানি দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এর ৩০ মিনিট ছাকনিতে রেখে পানি ঝরিয়ে নিতে হবে। তারপর রুটির আটার মতো ছানাটা মথে নিতে হবে। সাথে দুই চা চামচ ময়দা দিয়ে ছানতে হবে। একসময় দেখা যাবে একটা সুন্দর ডো তৈরী হয়েছে। তারপর গোল শেইপ দিতে হবে। ১ লিটার দুধে ১০ টার মতো রসগোল্লা হবে।
এবার চুলায় ১ টি পাত্রে ১ কাপ চিনির সাথে ৩ কাপ পানি দিতে হবে। সাথে ১ টি এলাচ।সিরা বলক আসলে গোল করা ছানা গুলো দিয়ে দিব।
চুলার আঁচ উচ্চ থাকবে। পাত্রের দুপাশ ধরে নাড়িয়ে দিতে হবে।এভাবে ১৫ মিনিট চুলায় থাকবে। তারপর চুলা অফ করে দিব। হয়ে গেল দারুণ মজার রসগোল্লা। গরম গরম রসগোল্লার কোন তুলনাই নেই।
রেসিপি দিয়েছেন: মাহাফুজা মজুমদার
