রান্না: সেমাই শ্রীখান্দ

রান্না সেমাই শ্রীখান্দ - লাইফস্টাইল - ২০ আগস্ট ২০২৩ (ক)_1
রান্না সেমাই শ্রীখান্দ - লাইফস্টাইল - ২০ আগস্ট ২০২৩ (ক)_1

www.HelloBangla.News – লাইফস্টাইল – ২০ আগস্ট, ২০২৩ : দুধ সেমাই বা জর্দা সেমাইর বাইরেও বিভিন্ন ধরনের মজাদর আইটেম করা হয় সেমাই দিয়ে। আজ সেমাই দিয়ে ভিন্ন ধর্মী রেসিপি দেওয়া হলো। যার নাম সেমাই শ্রীখান্দ।

উপকরণ:
সেমাই-১৫০ গ্রাম, কন্ডেন্স মিল্ক-এক কাপের তিন ভাগ, কাঁচা বাদাম পেস্ট-দুই টেবিল চামচ, দুধ দেড় কাপ, কর্ণফ্লাওয়ার-তিন টেবিল চামচ, ঘি-দুই টেবিল চামচ, ফুড কালার(হলুদ-দুই ফোটা।

রান্না সেমাই শ্রীখান্দ - লাইফস্টাইল - ২০ আগস্ট ২০২৩ (খ)
রান্না সেমাই শ্রীখান্দ – লাইফস্টাইল – ২০ আগস্ট ২০২৩ (খ)

প্রণালি:
একটি শুকনো প্যানে পরিমান মত ঘি নিয়ে তাতে ছোট ছোট টুকরা করে সেমাই নিয়ে ভালো করে ভেজে নিতে হবে।সেমাই ভালো করে ভাজা হয়ে গেলে কন্ডেন্স মিল্ক মিশিয়ে মিশ্রণটাকে শক্ত করতে হবে এবং মিশ্রণটা গরম থাকাকালীন এটা কে কাপকেক মোল্ড অথবা যেকেনো পছন্দসই কাপের ভেতর চেপে চেপে বাটির মত শেইপ দিয়ে নিতে হবে।ঠান্ডা হওয়ার সাথে সাথে সেমাই দিয়ে তৈরি বাটি গুলো শক্ত হয়ে আসবে।তৈরি করা কাপ গুলো রেস্টে রেখে দিতে হবে।
আরেকটি পাত্রে পরিমান মত লিকুইড দুধ গরম করে নিতে হবে, জ্বাল করতে করতে এতে কন্ডেন্সমিল্ক আর বাদাম বাটা মিশিয়ে নিতে হবে।বাদাম বাটা দেয়ার পর মিশ্রণটা ঘন হতে শুরু করলে, পরিমানমত কর্ণফ্লাওয়ার সামান্য পানিতে গুলিয়ে তা দুধের মিশ্রণে মেশাতে হবে।সৌন্দর্য বর্ধনে ফুড কালার এড করে নেয়া যেতে পারে। এ পর্যায়, মিশ্রণ অনেকটা ঘন হয়ে আসবে।জ্বাল থেকে সরিয়ে মিশ্রণটিকে ঠান্ডা করতে হবে(ফ্রিজে রেখে দিতে পারেন)।ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা অনেকটা দইয়ের মত দেখতে হবে।
এবারে সেমাই দিয়ে তৈরি কাপগুলোতে ঠান্ডা করা মিশ্রণের পুর দিয়ে সার্ভ করে ফেলতে হবে মজার “শ্রীখান্দ”!
রেসিপি দিয়েছেন : মারজানা মেসবাহ।

পূর্ববর্তী পৃথিবীর অন্য কোথাও জীবন্ত মানুষ পোড়ানোর নজীর নেই: তথ্যমন্ত্রী
পরবর্তী রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ১৪৪