রান্না : মানকচুতে ইলিশের ঝোল

রান্না মানকচুতে ইলিশের ঝোল - লাইফস্টাইল - ১৯ অক্টোবর ২০২৩ (ক)_1
রান্না মানকচুতে ইলিশের ঝোল - লাইফস্টাইল - ১৯ অক্টোবর ২০২৩ (ক)_1

www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৯ অক্টোবর, ২০২৩: ইলিশ হলো আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছের রেসিপির শেষ নেই। ইলিশ পোলাও, ইলিশ খিচুড়ি, ইলিশ পটলের ঝোল, সরষে ইলিশ, ইলিশ পাতুড়ি আরো যে কত কি। ইলিশ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ইনসুলিন নিয়ন্ত্রণে রাখে। এর  ওমেগা ‘থ্রি’ ও ফ‍্যটি এসিড চোখের জন্য  উপকারী।আজ দেওয়া হয়েছে ‘মানকচুতে ইলিশের ঝোল’ রান্নাটি।

উপকরণ:

ইলিশমাছ-৬ টুকরা, পেয়াজকুচি- হাফ কাপ, আদাবাটা-হাফ চা চামচ, রসুনবাটা-হাফ চা চামচ, হলুদগুঁড়া-     হাফ চা চামচ, মরিচগুঁড়া-হাফ চা চামচ, কাচামরিচ-২/৩ টা, পানি-দেড় কাপ, কচুর গোড়ার অংশের টুকরা-এক কাপ, তেল-চার টেবিল চামচ, লবন-স্বাদ মতো।

রান্না  মানকচুতে ইলিশের ঝোল - লাইফস্টাইল - ১৯ অক্টোবর  ২০২৩ (খ)
রান্না মানকচুতে ইলিশের ঝোল – লাইফস্টাইল – ১৯ অক্টোবর ২০২৩ (খ)

প্রস্তুত প্রণালি :

প্রথমে মাছ ধুয়ে পানি ভালো করে ঝড়িয়ে নিয়ে তাতে সামান‍্য হলুদগুঁড়া মরিচগুঁড়া  ও  লবন দিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে। মাছ ভাজার তেলে পেয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। হালকা সোনালী রং এলে সামান‍্য পানি দিবো যাতে পুড়ে না যায়। এখন এতে আদা রসুন বাটা, হলুদগুঁড়া মরিচগুঁড়া লবন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ককচুর গুড়ার টুকরা মসলায় দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আচ মিডিয়াম থাকবে। কষানো হলে পানি দিয়ে দিবো। দশ মিনিট  ঢেকে রান্না করবো। কচু সেদ্ধ হলে ইলিশের টুককরা গুলো দিয়ে দিবো। আরেকটু পানি দিবো এবং ঢেকে দিবো। দশ মিনিট পর চুলার আচ লো করে আরো পাচ মিনিট দমে রাখবো। ঝোল পাতলা হবে। চুলা বন্ধ করে দিতে হবে।

ইলিশের এই আইটেম টি আপনারা ট‍্রাই করে দেখবেন। গ্রামবাংলার রান্না গুলো অসাধারণ খেতে। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই মজার মানকচুতে ইলিশের ঝোল।

রেসিপি দিয়েছেন: জিনিয়া ইসলাম

পূর্ববর্তী আজকের শিশু-কিশোররাই আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে: প্রধানমন্ত্রী
পরবর্তী শুক্রবার মানবিক ত্রাণবাহী প্রথম ২০টি ট্রাক গাজায় আসছে