Category: খেলাধুলা

  • দেশে ফিরেছে বাংলাদেশ

    দেশে ফিরেছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপের প্রথম পর্বে আফগানিস্তানকে পরাজিদ করে। তারপর মাঝখানে কিছু হতাশা জনক পরাজয়। তারপর সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে পরাজয়ের মধ্য দিয়ে দলের মনোবল কিছুটা বেড়েছে। তাই কিছুটা ফুরফুরে মেজাজে আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল।

    এশিয়া কাপের দল গঠনের আগে তামিমের উনজুরি ও মাহমুদুল্লাহর দলে সুযোগ না পাওয়ার বিষয়টি ভাবিয়েছে বাংলাদেশকে। তাপপর অনেক দিন ধরেই ফের্মে নেই সুপার স্টার লিটন। তাই এশিয়া কাপে দলের ব্যাটিং বিপর্যয় দেখে ধারণা হয়েছিল এবার হয়তো শূন্য হাতেই এশিয়া কাপ থেকে ফিরতে হবে বাংলাদেশ দলকে। তবে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে গতকাল (শুক্রবার) ভারতের বিপক্ষে টিম টাইগার্স দারুণ এক জয় পেয়েছে। যা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে চোট জর্জরিত দলের মাঝে। সান্ত্বনার সেই জয়ের আনন্দ নিয়ে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা।

    নিয়মরক্ষার ম্যাচটিতে ভারতকে হারালেও আগেই এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল সাকিব আল হাসানদের। সে কারণে আজ (শনিবার) দুপুর ১২টায় শ্রীলঙ্কা থেকে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ দল।

    গতকাল কলম্বোয় খেলতে নেমেছিল দু’দল। তবে ম্যাচটি বাংলাদেশের আত্মবিশ্বাস ফেরানোর জন্য অনুষ্ঠিত হওয়ার দরকারই ছিল। শেষ পর্যন্ত মেঘ-বৃষ্টির শঙ্কা ছাপিয়ে পুরো ম্যাচই গড়িয়েছিল মাঠে। যেখানে শেষ কয়েক ওভারের নাটকীয়তায় সাকিবের দল ৬ রানে জয় পেয়েছে।

    এদিন আগে ব্যাট করে সাকিবের ৮০, তাওহীদ হৃদয়ের ৫৪ এবং নাসুম আহমেদের ৪৫ রানের সুবাদে বাংলাদেশ ২৬৫ রানের লড়াকু পুঁজি পায়। এরপর বোলিংয়ে অভিষিক্ত তানজিম সাকিব থেকে শুরু করে মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদীরা নিয়ন্ত্রিত ডেলিভারি করেছেন। বিপরীতে ওপেনার শুভমান গিল সেঞ্চুরি করলেও হার ঠেকাতে পারেনি ভারতীয়রা।

    আর এই কারণেই আজ বাংলাদেশ দল একটা শ্বস্তি নিয়ে দেশে ফিরেছে। অনেকে মনে করছে এই ধারা ধরে রাখতে পারলে বাংলাদেশ বিশ্বকাপে ভালো করবে।

    সূত্র : বসস

  • সুপার ফোরের শেষ খেলায় টসে হেরে বাংলাদেশ ব্যাটিং করছে

    সুপার ফোরের শেষ খেলায় টসে হেরে বাংলাদেশ ব্যাটিং করছে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ সেপ্টেম্বর, ২০২৩: আজ সুপার ফোরের শেষ খেলা। ইতিমধ্যে এশিয়া কাপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত ও শ্রীলঙ্কা।

    সুপার ফোর পর্বে এখনো পর্যন্ত দুই ম্যাচ খেলে জয় পায়নি বাংলাদেশ। তবে নিয়মরক্ষার শেষ ম্যাচে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা।ফলে বাংলাদেশ এখন ব্যাটিং করছে।

    টাইগারদের বিপক্ষে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। বাংলাদেশের একাদশেও এসেছে একাধিক পরিবর্তন। একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান। তাছাড়া অভিষেক হচ্ছে তানজিম হাসান সাকিবের।

     

    বাংলাদেশ একাদশ-

    সাকিব আল হাসান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।

     

    ভারত একাদশ-

    রোহিত শর্মা, শুবমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, লোকেশ রাহুল, ইশান কিষান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি ও প্রসিদ্ধ কৃঞ্চা।

  • লড়াই করে জিতেছে শ্রীলঙ্কা

    লড়াই করে জিতেছে শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপের শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি দারুণ রোমাঞ্চকর হয়ে উঠেছিলো। ম্যাচের ফলাফলের জন্য শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়ছিলো। অবশ্য যোগ্য দল হিসেবে শ্রীলঙ্কা জিতেছে ২ উইকেটে। ফলে ফাইনালে খেলবে ভারত ও শ্রীলংঙ্কা। আজ সুপার ফোর রাউন্ডের শেষ খেলায় অংশ নিবে ভারত ও বাংলাদেশ। যদি এই খেলায় ভারত হেরেও যায় তার পরে্র এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করেছে। তবে সবাই আশা করছে শেষ ম্যাচে বাংলাদেশ জিতবে। এর আগে বাংলাদেশ প্রথম পর্বের খেলায় আফগানিস্তানকে পরাজিত করে।

    কখনো কুশল মেন্ডিস সহজই করে ফেললেন ম্যাচটা, কখনো আশা জাগালেন আশালাঙ্কা। হুট করেই দুই বলে দুই উইকেট নিয়ে পাকিস্তানকে লড়াইয়ে আনলেন শাহিন শাহ আফ্রিদি। নানা নাটকীয়তার পর ম্যাচে জয়ী হয়ে থাকলো শ্রীলঙ্কা।

    গতকাল বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ২৫২ রানের সংগ্রহ পায় পাকিস্তান। বৃষ্টি আইনে সমান রানের লক্ষ্য ছিল শ্রীলঙ্কারও। শেষ বলে গিয়ে রোমাঞ্চকর ম্যাচে জয় পায় লঙ্কানরা।

    রান তাড়ায় নেমে মারমুখী শুরু করেছিল শ্রীলঙ্কা। তাদের অবশ্য উইকেটও হারাতে হয় দ্রুতই। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ৪ চারে ৮ বলে ১৭ রান করে কুশল পেরেরা হয়ে যান রান আউট, দলের রান তখন ২০। তারপর আরেক ওপেনার পাথুম নিশাঙ্কার সঙ্গী হন কুশল মেন্ডিস। দুজনের ৫৭ রানের জুটি ভাঙেন শাদাব খান।

    এ স্পিনারের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ৪৪ বলে ২৯ রান করে ফেরেন নিশাঙ্কা। তবে কুশল একপ্রান্ত আগলে থাকেন, তার সঙ্গী হন সাদিরা সামারাবিক্রমা। তারা দুজন মিলে রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন। দুজনের জুটি যখন ঠিক একশ রানে পৌঁছায়, তখনই আউট হন সামারাবিক্রমা।

    ৪ চারে ৫১ বলে ৪৮ রান করে সামারাবিক্রমা স্টাম্পিং হন ইফতেখার আহমেদের বলে। এরপর চারিথ আশালাঙ্কাকে নিয়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন মেন্ডিস। কিন্তু এই ব্যাটার এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো ‘নার্ভাস নাইন্টিজে’ আটকা পড়েন। ইফতেখারের বল লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাটের উপরের অংশে লাগে মেন্ডিসের, দুর্দান্ত ক্যাচ নেন মোহাম্মদ হারিস। ৮ চার ও ১ ছক্কায় ৮৭ বলে ৯১ রানে আউট হয়ে যান।

    এরপর ৪ বলে ২ রান করে অধিনায়ক দাসুন শানাকা আউট হলে কিছুটা চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। খেলা পুরো জমিয়ে তোলেন শাহিন শাহ আফ্রিদি। শেষের আগের ওভারে টানা দুই বলে তিনি ফেরান ধনঞ্জয়া ডি সিলভা ও চারিথ আশালাঙ্কাকে।

     

    শেষ ওভারে ৮ রান দরকার হয় শ্রীলঙ্কার, স্ট্রাইকে ছিলেন না সেট ব্যাটার আশালাঙ্কাও। প্রথম বলে এক রান নেওয়ার পর দ্বিতীয়টিতে কোনো রান আসেনি। তৃতীয় বলে ফের এক রান নেন আশালাঙ্কা, চলে যান নন স্ট্রাইক প্রান্তে। পরের বলে দৌড়ে তিনি স্ট্রাইক প্রান্তে চলে যান, রান আউট হতে হয় সঙ্গী প্রামোদ মাদুশানকে।

    তখন পুরো দায়িত্বটাই এসে পড়ে আশালাঙ্কার কাঁধে। শেষ দুই বলে জয়ের জন্য দরকার ছয় রান। জামান খানের করা পঞ্চম বল কিপার ও স্লিপের মাঝখান দিয়ে হয়ে যায় বাউন্ডারি। শেষ বলে দরকার দুই রান। প্যাডে আসা বল ডিপ স্কয়ার লেগে ঠেলে দিতে দুই রান নেন আশালাঙ্কা। উল্লাসে ফেটে পড়ে পুরো প্রেমাদাসা। ১১তমবারের মতো ফাইনালে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

    এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ফাখার জামানকে হারায় পাকিস্তান। ১১ বল থেকে ৪ রান করে প্রামোদ মাদুশানের বলে বোল্ড হন এই উদ্বোধনী ব্যাটার। এরপর আব্দুল্লাহ শফিকের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। ৩৫ বলে ২৯ রান করে দুনিথ ওয়েল্লালাগের বলে স্টাম্পিং হন তিনি।

    তার বিদায়ের পর আর জুটি দাঁড়াচ্ছিল না পাকিস্তানের। মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজরা ফেরেন অল্পতেই। হাফ সেঞ্চুরি করে ইনিংস লম্বা করতে পারেননি আব্দুল্লাহও। ৩ চার ও ২ ছক্কায় ৬৯ বলে ৫২ রান করে পাথিরানার বলে আউট হন তিনি। তবে শেষদিকে গিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতেখার আহমেদ।

    তাদের শতরান পেরোনো জুটিতেই পাকিস্তানের রানটা হয় বেশ বড়। মাঝে একবার থিকসেনার বলে আউট ছিলেন ইফতেখার, কিন্তু আম্পায়ার আউট না দেওয়ার পর রিভিউ নেননি লঙ্কান অধিনায়ক। ম্যাচ শেষ হওয়ার ৯ বল আগে পাথিরানার ওভারে শানাকার হাতে ক্যাচ দেন তিনি, এর আগে ৪ ছক্কা ও ২ চারে করেন ৪০ বলে ৪৭ রান।

    শেষ ১০ ওভারে পাকিস্তান ১০২ রান তুলেছে, অপরাজিত থাকেন রিজওয়ান। ৬ চার ও ২ ছক্কায় ৭৩ বলে ৮৬ রান করেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ৮ ওভারে ৬৫ রান খরচ করে ৩ উইকেট নেন পাথিরানা। মাদুসানা দুই ও থিকসেনা, ওয়েল্লালগে নেন একটি করে উইকেট।

    এখন  দেখার বিষয় ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনালে কে জেতে। যদিও দেশের মাটিতে শ্রীলঙ্কা কিছুটা বাড়তি সুযোগ পাকে কিন্তু ভারত শক্তিশালি দল। তাই ভারতের জয়ের সম্ভাবনা বেশি।

  • খেলা পরিত্যক্ত হলে ভারতের সঙ্গে ফাইনালে খেলবে শ্রীলঙ্কা

    খেলা পরিত্যক্ত হলে ভারতের সঙ্গে ফাইনালে খেলবে শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত খেলাগুলেঅ বৃষ্টি যেন কাল হয়ে দাড়িয়েছে। কলম্বোর প্রেমাদাশা স্টেডিয়ামে নিদিষ্ট সময়ে খেলা শুরুর সম্ভবানা নেই। কেননা বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটার পরও পিচে কাভার ছিলো। মাঠ ভেজা। টস হয়নি। বেইছে বাতাস। যদি বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত হয় তাহলে ভারতের সঙ্গে ফাইনালে খেলবে শ্রীলঙ্কা। আর যদি খেলা হয় তাহলে যে দল জিতবে সেই দল ফাইনালে খেলবে। তবে শ্রীলঙ্কার যেহেতু দেশের মাটিতে খেলা তাই তারাই শক্তির বিচারে এগিয়ে আছে। অপর দিকে পাকিস্তানের বেশ কয়েকজন খেলোয়ার ইনজুরিতে রয়েছে। তাই দলে পাঁচটি পরিবর্তণ নিয়ে দল গুছিয়েছে পাকিস্তান। অপর দিকে শ্রীলঙ্কা দলগত ভাবে তিন বিভাগে শক্তিশালী। ভারতের মত শক্তিশালী ব্যাটিং লাইন যেন ঠিকমত দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার বোলারদের সামনে। মাত্র ২১৩ রানে আউট হয়ে যায় ভারত দল। যদিও ভারত জিতে ম্যাচটিতে তার পরেও ম্যাচে শ্রীলঙ্কার দুনিথ ওয়েল্লালাগে দারুণ বোলিং করে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৩২ রানে অপরাজিত থাকে। ফলে ম্যাচসেরা হয়েছে এই তরুণ স্পিনার।

    কাই ফাইনালে যেতে হলে জিততেই হবে পাকিস্তানকে। । পাকিস্তান টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের কথা মাথায় রেখে আজ শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল ম্যাচে প্রথম দলের ৫জন ক্রিকেটারকে বাদ দিয়েই একাদশ গঠন করেছে পাকিস্তান।

    এমনিতেই একটি পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। পেসার নাসিম শাহ ছিটকে পড়েছেন ইনজুরির কারণে। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে ২২ বছর বয়সী পেসার জামান খানকে। নাসিম শাহের পরিবর্তিত একজনকে একাদশে নিতেই হতো। সে হিসেবে জামান খানের অভিষেকটাও হয়ে যাচ্ছে আজ।

    হারিস রউফের অবস্থাও প্রায় একই। ভারতের কাছে বিশাল ব্যবধানে পরাজয়ের দিন পাকিস্তান নাসিম শাহ এবং হারিস রউফকে হারিয়েছে। তারা পড়েছে ইনজুরিতে। এ কারণে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে নতুন দুই পেসার খেলবেন মোহাম্মদ ওয়াসিম এবং জামান খান।

    ওপেনার ফাখর জামান এবার রয়েছেন পুরোপুরি অফ-ফর্মে। তাকে বিশ্রাম দিয়ে আজ একাদশে নেয়া হচ্ছে মোহাম্মদ হারিসকে। এছাড়া মিডল অর্ডারে আগা সালমানও পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার পরিবর্তে সুযোগ দেয়া হচ্ছে সউদ শাকিলকে। এছাড়া দলে ফিরে আসছেন মোহাম্মদ নওয়াজ। ফাহিম আশরাফের পরিবর্তে অলরাউন্ডারের কোটায় খেলবেন তিনি।

    এবারের এশিয়া কাপে প্রতিটি ম্যাচ শুরুর আগেরদিনই একাদশ জানিয়ে দিচ্ছিলো পাকিস্তান। সে ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষেও গুরুত্বপূর্ন এই ম্যাচের একাদশ জানালো পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।

    আজ যে একাদশ খেলবে পাকিস্তানের

    মোহাম্মদ হারিস, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি এবং জামান খান।

    দেখার বিষয় ম্যাচটি কত ওভার হয়।এবং কে যাবে ফাইনারে। তবে সব দিক দিয়ে এগিয়ে আছে শীলঙ্কা।

  • তামিম ও মাহমুদউল্লাহকে দলে না দেখে অবাক হয়েছেন মুরালিধরন

    তামিম ও মাহমুদউল্লাহকে দলে না দেখে অবাক হয়েছেন মুরালিধরন

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৩ সেপ্টেম্বর, ২০২৩: শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরন বিপক্ষ দলের ব্যাটসম্যানদের জন্য এক আতঙ্কের নাম। দুই দশক ধরে স্পিন জাদু দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। ধারাবাহিকতায় কখনও কোন ঘটতি লক্ষ করা যায়নি। সদ্য এশিয়া কাপে এই স্পিন কিংবদন্তি এবার ধারাভাষ্য কক্ষে ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায় দেখা গেছে।

    এশিয়া কাপে বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুরালিধরন। তখনই তার মুখ থেকে শোনা গেছে বাংলাদেশ দল নিয়ে তার চিন্তাভাবনা। দলের দুই সিনিয়ার তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদকে না দেখে অবাক হয়েছেন মুরালি। আবার বর্তমান পারফর্মেও খুব একটা সন্তুষ্ট না তিনি।

    বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স দেখে মুরালিধরনের মনে হয়েছে, টাইগাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি, ‘(বাংলাদেশের পারফর্ম্যান্স দেখে) অনেক অবাক হয়েছি। বাংলাদেশ খুবই ভালো একটি দল। তারা এখানে নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। আশা করছি তারা এখান থেকে শিক্ষা নেবে।’

    অধিনায়ক সাকিব আল হাসানের প্রশংসাও ঝরল তার কণ্ঠে, ‘সাকিব অধিনায়ক হিসেবে দারুণ। এজন্যই তাকে দায়িত্ব দেয়া হয়েছে।হুট হাট সাফল্য আসার চেয়ে ধারাবাহিকতা থাকাটা গুরুত্বপূর্ণ। যে ধারাবাহিক ভালো ফল দিতে পারবে সেই সফল।’

    তবে এশিয়া কাপে বাংলাদেশের ভরাডুবি হলেও বিশ্বকাপে বাংলাদেশ আরো ভালো করবে বলেই আশা মুরালির। তবে এজন্য সিনিয়র ক্রিকেটারদের কথাও স্মরণে এনেছেন তিনি, ‘তামিম কি অবসরে? (না ইঞ্জুরড) আসলে এসব ঘটেই থাকে। বিশ্বকাপে হয়ত তারা খেলবে। আসলে আমার মনে হয় আপনাদের দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। বেশ প্রতিভাবান একটি দল আছে। বিশ্বকাপের আগে সবকিছু গুছিয়ে নিতে পারলে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে পারলে বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ।

    দেখার বিষয় মুত্তিয়া মুরালিধরনের কথার কতটা প্রতিফল পড়ে নির্বাচকদের কাছে। বাংলাদেশ অবশ্য এখন পর্যন্ত বিশ্বকাপের দল ঘোষণা করেনি। তামিম ও মাহমুদউল্লাহর মতো তারকা ক্রিকেটারদের দলে জায়গা হবে এবং দলনেতা হিসেবে সাকিব ভালো করবেন মুরালিধরনের মত বাংলাদেশের প্রতিটি মানুষের সেটাই আশা।

  • ভারতের ব্যাটিং-বোলিং দাপটে পাকিস্তানের ২২৮ রানের পরাজয়

    ভারতের ব্যাটিং-বোলিং দাপটে পাকিস্তানের ২২৮ রানের পরাজয়

    www.HelloBangla.News – খেলাধুলা – ১২ সেপ্টেম্বর, ২০২৩: বৃষ্টির কারণে দুই দিন ধরে চলা ভারত-পাকিস্তানের ম্যাচে যা ঘটেছে তা কল্পনাও করেনি কেউ। একটিকে পাকিস্তানের শক্তিশালী বোলিং অপর দিকে ভারতের শক্তিশালী ব্যাটিং। কিন্তু একতরফা শক্তির প্রদর্শণ হয়েছে শ্রীলঙ্কার মাঠে। ভারতের ব্যাটিং এর কাছে দাঁড়াতেই পরেনি পাকিস্তানের। ভারতীয় ব্যাটাররা একচেটিয়া দাপট দেখিয়েছে। বিরাট কোহলি ও লোকেশ রাহুল দুজনেই করেছেন অনবদ্য সেঞ্চুরি। এর আগে আউট হওয়া দুই ব্যাটারও ঝড়ো ফিফটি পেয়েছিলেন। যা ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ ৩৫৬ রানের সংগ্রহ এনে দেয় রোহিত শর্মার দলকে। এরপর ২২৮ রানের রেকর্ড জয় মিলিয়ে ম্যাচটিতে ভারত আরও পাঁচটি কীর্তি গড়েছে।

    বিরাট কোহলি শ্রীলঙ্কার কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামকে কতটা ভালোবাসেন, সেটি এই ভেন্যুতে তার সর্বশেষ চার ম্যাচে নজর রাখলেই বোঝা যায়। ১২৮.২০ গড় নিয়ে কলম্বোতে সর্বশেষ চার ওয়ানডেতেই সেঞ্চুরি পেয়েছেন এই মাস্টার ব্যাটার। এর মধ্যে ২০১২ সাল থেকে ২০১৭-এর মধ্যে দুটিই করেছেন স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে।

    প্রেমাদাসায় কোহলির রানের গড় কোনো নির্দিষ্ট ভেন্যুতে যেকোনো ব্যাটারের মধ্যে সর্বোচ্চ। সর্বনিম্ন ৯ ম্যাচ কিংবা আরও বেশি ম্যাচ খেলা অন্য কোনো ব্যাটার কোনো নির্দিষ্ট ভেন্যুতে এর বেশি রান করতে পারেননি। একই ভেন্যুতে টি-টোয়েন্টিতে কোহলির গড় ৫৩.৪। যার সর্বশেষ ৬ ম্যাচে তিনি তিনটিতেই ফিফটি করেছিলেন। তবে প্রেমাদাসায় তিনি এখনও কোনো টেস্ট খেলেননি। এ তো গেল কোহলির ব্যক্তিগত রেকর্ড। ম্যাচটিতে হওয়া আরও চার কীর্তি নিচে তুলে ধরা হলো।

    বড় রান তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটাররাও শুরু থেকেই চাপে পড়ে যান। দলটির হয়ে কোনো ব্যাটার ৩০ রানও করতে পারেননি। ৫০ বল খেলে সর্বোচ্চ ২৭ রান করেন উদ্বোধনী ব্যাটার ফখর জামান। এছাড়া আগা সালমান ও ইফতেখার আহমেদ করেন ২৩ রান করে। আর একজন ব্যাটারই ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কে নিতে পেরেছেন, ২৪ বলে ১০ রান করেন বাবর আজম।

    পাকিস্তানের শেষ দুই ব্যাটার নাসিম শাহ ও হারিস রউফ অবশ্য ব্যাটিংয়েই নামেননি। ভারতের পক্ষে একাই পাঁচ উইকেট নেন কুলদ্বীপ যাদব। ৮ ওভারে ২৫ রান দেন তিনি। এর বাইরে একটি করে উইকেট পেয়েছেন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর।

  • জকোভিচ ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন

    জকোভিচ ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন

    www.HelloBangla.News – খেলাধুলা – ১১ সেপ্টেম্বর, ২০২৩: নিজের ২৪তম গ্র্যান্ড স্ল্যামে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন জকোভিচ। আর সেই সুবাধেই ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে জিতে নিলেন এ ম্যাচ। ২০২১ সালের ইউএস ওপেন ফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি ঘটছে এবার। এবারও মুখোমুখি হন নোভাক জকোভিচ ও ড্যানিল মেদভেদেভ। সেই ম্যাচ জিতে নেন ড্যানিল মেদভেদেভ। সেই ম্যাচেরই এবার প্রতিশোধ নিলেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা জকোভিচ।

    সার্বিয়ার এই ৩৬ বছর বয়সী টেনিস তারকা ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেললেন। এই জয়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা মহিলা টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামসকেও ছাপিয়ে গেলেন তিনি।

    তবে যতটা সহজ জয় মনে হচ্ছে, জোকোভিচের জন্য তা মোটেই তা ছিল না। প্রথম সেটটা মোটামুটি হেসেখেলে জিতলেও দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়েছেন মেদভেদেভ। এই সেট সম্পন্ন হতে সময় লেগেছে ১ ঘণ্টা ৪৪ মিনিট!  তবে তৃতীয় সেটে ফের অনায়াসেই জয় তুলে নিয়েছেন সার্বিয়ান গ্রেট।

    ক্যারিয়ারের ২৪তম মেজর জিতে উচ্ছ্বসিত জোকোভিচ জানিয়ে দেন, এখানেই থামবেন না তিনি। পরের বছর ১০ম বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতার লক্ষ্য ঠিক করেছেন তিনি।

    এ বছরের শুরুর দিকে স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালকে পেছনে ফেলে ২২তম মেজর জেতার কীর্তি গড়েন জোকোভিচ। শুধু কি তাই, বছরের ৪টি গ্র্যান্ড স্লামের ৩টিই তার হাতে উঠেছে। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চারবার বছরের তিনটি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড আছে তার দখলে।

  • তিন দিনের ছুটিতে ঢাকায় ফিরেছেন সাকিব ও মুশফিক

    তিন দিনের ছুটিতে ঢাকায় ফিরেছেন সাকিব ও মুশফিক

    www.HelloBangla.News – খেলাধুলা – ১০ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপের সুপার ফোরে পর পর দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তাই ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি হবে নিয়ম রক্ষার ম্যাচ। এই ম্যাচের আগে আছে তিন দিনের ছুটি। ঢাকায় দুই দিন থেকে আবার শ্রীলঙ্কা ফিরে গিয়ে খেলবেন তুই তারকা ব্যাটসম্যান মুশফিক ও সাকিব। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই ঢাকায় ফিরবেন মুশফিকুর রহিম এটা আগেই জানা ছিল। নিজের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন টাইগার এই ব্যাটার। তবে, এর বাইরেও আছে চমক। এক জাতীয় দৈনিকের খবর অনুযায়ী মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও। তবে সাকিব ঠিক কেন দেশে আসছেন তা এখন পর্যন্ত অজানা।

    এশিয়া কাপে বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে ১৩ সেপ্টেম্বর সাকিব-মুশফিকের দুজনেরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

    মুশফিক তার অনাগত সন্তানকে স্বাগত জানাতে ঢাকা আসছেন এটা জানা ছিল আগেই। সাকিবের দেশে ফেরার কারণটা এখনও স্পষ্ট না। তবে ধারণা করা হচ্ছে, শুধুমাত্র পরিবারকে সময় দিতেই ঢাকায় টাইগার দলপতি। পরিবার এই মুহূর্তে ঢাকায় আছে। সাকিবও তাই ঢাকার বিমানই ধরেছেন।

    ঢাকায় না এলেও এই সময়টায় শ্রীলঙ্কা থাকা হতো না সাকিবের। বিশেষ কাজে নাকি দুবাই যাওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু দুবাই সফর বাদ দিয়ে ঢাকায় এসেছেন তিনি।

    সাকিব-মুশফিক দলের সঙ্গে না থাকলেও বিশেষ ক্ষতি নেই। তিন দিন দল মাঠে কোনো অনুশীলন করবে না। হোটেলে নিজেদের মতো জিম-সুইমিং করবেন ক্রিকেটাররা।

  • টসে হেরে ব্যাটিং করছে ভারত

    টসে হেরে ব্যাটিং করছে ভারত

    www.HelloBangla.News – খেলাধুলা – ১০ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। সুপার ফোরেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে প্রথম ঘন্টায় খেলা নির্বীঘ্নে হতে পারে বলে আশা করা যাচ্ছে। আজ টসে জিতে পাকিস্তান ব্যাটিং নিয়েছে। তাই সুপার ফোরের গরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং করছে ভারত।

    তবে এখন পর্যন্ত কলম্বোর আকাশ বেশ পরিষ্কার। প্রেমাদাসা স্টেডিয়ামে হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে ভারতের বিপক্ষে আগে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান। যদিও ভারত আগে ব্যাটিংই করতে চেয়েছিল বলে জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

    সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। সেই ম্যাচের একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে নামছে তারা। অন্যদিকে ভারতীয় শিবিরে পরিবর্তন এসেছে দুটি। শ্রেয়াস আইয়ারের জায়গায় লোকেশ রাহুল ও মোহাম্মদ শামির পরিবর্তে দলে ঢুকেছেন জাসপ্রিত বুমরাহ।

    পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ইশান কিশান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রাবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

    ভারতের ব্যাটিং লাইন বিশ্বসেরা। অপর দিকে পাকিস্তানের বোলাররা আছে দারুণ ফর্মে। বিশেষ ভাবে শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফ।

  • এশিয়া কাপে টিকে থাকতে হলে আজ জয় চাই বাংলাদেশের

    এশিয়া কাপে টিকে থাকতে হলে আজ জয় চাই বাংলাদেশের

    www.HelloBangla.News – খেলাধুলা – ৯ সেপ্টেম্বর, ২০২৩ : এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে আজ বাংলাদেশের জন্য জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যেই মাঠে নেমেছে সাকিবরা। টসে জিতে আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে দিয়েছে। তবে প্রথম পর্বে লিগে বাংলাদেশ হেরে যায় শ্রীলঙ্কার কাছে আগে ব্যাটিং করে।নিজেদের মাঠে আজকের ম্যাচে শ্রীলঙ্কাই ফেবারিট।তার পরেও বাংলাদেশের ব্যাটিং ও বোলিং লাইন অনেক শক্তিশালি শ্রীলঙ্কার তুলনায়।

    আজ শনিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের আগের তিন ম্যাচেই টস জিতেছিলেন সাকিব আল হাসান, তিনবারই তিনি নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও আগে ব্যাটই করতে চেয়েছিলেন।

    পাকিস্তান ম্যাচের একাদশে একটি বদল এনেছে বাংলাদেশ। আফিফ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। লঙ্কানদের একাদশে কোনো বদল নেই। টানা ১১ ম্যাচ জিতেছে তারা। এ ম্যাচেও ওই ধারা বজায় রাখতে চাইবে দলটি।

    বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।