Category: খেলাধুলা

  • কাল থেকে শুরু হচ্ছে এশিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসর

    কাল থেকে শুরু হচ্ছে এশিয়া ক্রিকেট টুর্নামেন্টের ১৬তম আসর

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ আগস্ট, ২০২৩ : আগামীকাল বুধবার (৩০ আগস্ট) থেকে শ্রীলঙ্কা ও পাকিস্তানে শুরু হচ্ছে এশিয়া ক্রিকেট কাপের ১৬তম আসর। ইতিমধ্যে দলগুলো তাদের নিজেদের প্রস্তুতি শুরু করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুলতানে নেপালের মুখোমুখি হবে পাকিস্তান। এই প্রথমবারের মতো এশিয়া কাপে আয়োজক দু’টি দেশ। টুর্নামেন্টের ৪টি ম্যাচ পাকিস্তানে এবং ৯টি অনুষ্ঠিত হবে শ্রীলংকায়।
    মূলত এবারের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তান ও ভারতের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারনে বাধ্য হয়ে যৌথভাবে ইভেন্টটি আয়োজনে করছে দুই দেশ।
    টুর্নামেন্টে সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ছয় বার শিরোপার স্বাদ নেয় শ্রীলংকা। মাত্র দু’বার ট্রফি ঘরে তুলে পাকিস্তান। বেশ কিছু দিন যাবত ওয়ানডে ফরম্যাটে সেরা দল হিসেবে প্রতিষ্ঠা পাওয়া বাংলাদেশ তিনবার ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি।
    ১৯৮৪ সালে শুরু হওয়া টুর্নামেন্টের প্রত্যেক আসরেই অংশ নেয়া একমাত্র দল শ্রীলংকা। এশিয়া কাপে একবার করে অংশ নেয়নি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ দল।
    এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে এবারের এশিয়া কাপ ৫০ ওভারে অনুষ্ঠিত হচ্ছে। ২০১৬ সাল থেকে বিশ্বকাপের ফরম্যাট হিসেবে এশিয়া কাপ আয়োজনের সিদ্বান্ত নেয় আয়োজকরা। এজন্য ২০১৬ এবং ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে এশিয়া কাপ সংক্ষিপ্ত ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিলো।
    বিশ্বকাপের জন্য দলগুলোকে সেরা প্রস্তুতির মঞ্চ তৈরি করে দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
    আসন্ন টুর্নামেন্টে কোন একটি দলকে ফেভারিট বলতে রাজি নন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তী ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, সবগুলো দলের জন্যই এই টুর্নামেন্টটি বেশ কঠিন হবে। সেইসঙ্গে তিনি এটিও বলেছেন, আসরে হাল্কাভাবে নেয়া যাবে না বাংলাদেশ ও শ্রীলংকাকেও। কারণ ট্রফি জয়ের মতো ক্ষমতা দুই দলেরই রয়েছে।
    এক অনুষ্ঠানে আকরাম সাংবাদিকদের বলেন,‘ গতবার আমাদের ধারনা ছিল টুর্নামেন্টের ফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান। তবে শেষ পর্যন্ত শিরোপা জয় করল শ্রীলংকা। তিনটি দলই বিপজ্জনক। যে কোন দলই শিরোপা জয় করতে পারে।’
    বাংলাদেশের প্রাত্তন অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, ফাইনালে উঠলে বংলাদেশ চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা রয়েছে। তবে দলে নেই অভিজ্ঞ তামিম আর অসুস্থ হয়ে পড়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন। তার পরেও বাংলাদেশকে ছোট করে দেখার কিছু নেই। দলের সবাই রয়েছে ফর্মে।
    গ্রুপ অনুসারে দলগুলোর ক্রিকেটারদের তালিকা:

    গ্রুপ- ‘এ’
    পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হাক, সাউদ শাকিল, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম।
    রিজার্ভ : তায়েব তাহির।
    ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও প্রসিধ কৃষ্ণ।
    রিজার্ভ : সঞ্জু স্যামসন।
    নেপাল দল : রোহিত পাউডেল (অধিনায়ক), আসিফ শেখ, কুশল ভুর্টেল, ললিত রাজবানশি, ভিম শারকি, কুশাল মাল্লা, দিপেন্দ্র সিং আইরি, সন্দীপ লামিচান, কারান কেসি, গুলশান ঝা, সোমপাল কামি, আরিফ শেখ, প্রতিশ জিসি, কিশোর মাহাতো, সুন্দীপ জোরা, অর্জুন সৌদ ও শ্যাম ধাকাল।
    গ্রুপ- ‘বি’
    বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহেদি, নাইম শেখ, শামিম হোসেন, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।
    আফগানিস্তান দল : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, নুর আহমেদ, আব্দুল রহমান, শরফউদ্দিন আশরাফ, সেলিম সাফি ও ইকরাম আলিখিল।
    শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারতেœ, কুসল পেরেরা, কুসল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্ত, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, দিলশান মধুশঙ্কা, মাথিশা পাথিরানা।
    সূত্র: বাসস

  • এশিয়া কাপের শিরোপা দৌড়ে বাংলাদেশও থাকছে: আকরাম

    এশিয়া কাপের শিরোপা দৌড়ে বাংলাদেশও থাকছে: আকরাম

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ আগস্ট, ২০২৩ : ওয়াসিম আকরাম পাকিস্তান ক্রিকেট অঙ্গনের অন্যতম প্রধান একজন ক্রিকেটার। পাকিস্তান বিশ্বকাপ জয়ি দলের সদস্য। বোলিং সুয়িং মাস্টার হিসেবে খ্যাতি আছে এই খেলোয়াড়ের ।বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। তিনি বাংলাদেশ দল সম্বার্কে ইতিবাচক মন্তব্য করেছেন। এর আগের দুই আসরে ফাইনাল খেলেছে বাংলাদেশ। এবারের আসরে খেলা হবে ওয়ানডে সংস্করণে।যেই সংস্করণে বাংলাদেশ সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তাই এবারের আসরে শিরোপার দৌড়ে সাকিব আল হাসানের দলকেও রাখছেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম।
    আর দুই দিন পরেই শুরু হবে এশিয়া কাপ। প্রতিবারই আসর শুরুর সময় অনেকে ভেবে থাকেন ফাইনালে খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কিন্তু এশিয়া কাপের ১৫টি আসরে এমনটা কখনোই হয়নি।
    টুর্নামেন্টের স্পনসরদের এক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার ওয়াসিম বলেন, ‘গতবার আমরা ভবিষ্যদ্বাণী করছিলাম ভারত-পাকিস্তান ফাইনাল হবে। কিন্তু শ্রীলঙ্কা কাপ জিতে নিয়ে গেছে। তিন দলই বিপদজনক। যেকেউ নিজেদের দিনে জিততে পারে। ‘
    ‘অন্যরাও আছে। গতবার শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো। ভারত ফাইনালেও যেতে পারল না। ভারত-পাকিস্তান ফাইনাল গুরুত্বপূর্ণ। আমরা জানি কত সমর্থন, কত নজর কত মানুষ অনুসরণ করে এই ম্যাচে। কিন্তু অন্যরাও খেলতে এসেছে। কাজেই আপনি শ্রীলঙ্কা বা বাংলাদেশকে হিসেব থেকে বাদ দিতে পারবেন না। ‘
    এশিয়া কাপ খেলতে গতকাল শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ। আগামী ৩১ আগস্ট পাল্লেকেলেতে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা।এই টুর্নামেন্টে সব দল শক্তিশালী।তাই অনেকের মত আশা করছেন বাংলাদেশ এবার চাম্পিয়ন হতে পারে। আকরামের মতো অনেকে মনে করেন বাংলাদেশ এবার এশিয়া কাপের ফাইনালে খেলবে।

  • আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা: তাসকিন

    আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা: তাসকিন

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৭ আগস্ট, ২০২৩ : এশিয়া কাপ খেলতে আজ রবিবার (২৭ আগস্ট) দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দলের। আজ দুপুর ১২টা ৫৫ মিনিটের ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছেড়েছেন ক্রিকেটাররা। আর দেশ ছাড়ার ঠিক আগ মুহূর্তে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। টাইগার এই পেসার জানালেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।’
    এর আগে সব মিলিয়ে ৩ বার এশিয়া কাপের ফাইনাল খেললেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। তবে তাসকিন বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।’
    বেলা ১টায় বিমান ধরার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। টাইগাররা সরাসরি চলে যাবেন শ্রীলঙ্কায়। সবাই গেলেও লিটন থেকে যাচ্ছেন দেশে। অসুস্থতার কারণেই তার এ সিদ্ধান্ত বলে জানা গেছে।
    শ্রীলঙ্কায় যাওয়ার পর ৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।
    যদিও এই টুর্নামেন্টে যাওয়ার আগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন তামিম ইকবাল। জ্বর হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাসও। এছাড়া পেসার এবাদত হোসেনেরও লিগামেন্টের ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়ে গেছে।

  • যেকোনো অভিজ্ঞ ক্রিকেটার দলের জন্য গুরুত্বপূর্ণ: সাকিব

    যেকোনো অভিজ্ঞ ক্রিকেটার দলের জন্য গুরুত্বপূর্ণ: সাকিব

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৬ আগস্ট, ২০২৩ : ক্রিকেট এশিয়া কাপের আগে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান দল অভিজ্ঞ তামিম ইকবাল প্রসঙ্গে বলেছেন, দলের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। তিনি বলেন, ‘যেকোনো অভিজ্ঞ ক্রিকেটার দলের জন্য গুরুত্বপূর্ণ। দলকে তারা কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, সেটার ওপর নির্ভর করে সবকিছু। অবশ্যই অভিজ্ঞতার তো দাম আছেই। তারা দলে থাকলে কন্ডিশন বা বড় বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা ভালো থাকে। সেগুলো শেয়ার করলে বিশেষত যারা নতুন এসেছে তাদের জন্য সহজ হয়ে যায়।
    আজ শনিবার (২৬ আগস্ট) সবালে মিরপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
    প্রায় দেড় যুগ আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে তামিমের। কয়েকটি বিশ্বকাপের সঙ্গে খেলেছেন অনেক বড় বড় টুর্নামেন্ট। বাংলাদেশ জাতীয় দলের ওপেনিংয়ে দীর্ঘদিন ধরে ভরসার নাম তামিম ইকবাল। ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে এখন পর্যন্ত তিনিই দেশের সর্বোচ্চ রানসংগ্রাহক ব্যাটার। অবশ্য এই দৌড়ে তার সঙ্গে দারুণ লড়াই রয়েছে তিন ফরম্যাটে টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসানের।
    এশিয়া কাপ খেলতে আগামীকাল রবিবার দেশ ছেড়ে যাবে বাংলাদেশ। এবারের টুর্নামেন্ট হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানে। সাকিব আল হাসানের অভিজ্ঞতা আছে সম্প্রতি লঙ্কান প্রিমিয়ার লিগের খেলার। সাকিব বলছেন, শ্রীলঙ্কার উইকেটে রান হবে।
    তিনি বলেন, ‘যখন এশিয়া কাপে পাল্লেকেলেতে আমাদের প্রথম খেলা শ্রীলঙ্কার সঙ্গে। ওখানে সাধারণত আগের রেকর্ড ব্যাটিং পিচ হয়ে থাকে। ব্যাটাররা রান করার সুবিধা পায়, বোলারদের জন্য অনেক চ্যালেঞ্জিং। সেক্ষেত্রে ব্যাটারদের জন্যও চ্যালেঞ্জিং বেশি ও তাড়াতাড়ি রান করা। ’
    ‘আমাদের সব দিকে প্রস্তুতি থাকতে হবে। এলপিএলে আমরা সম্ভবত এশিয়া কাপের উইকেটে খেলিনি। পিচগুলো একটু আলাদা ছিল। ওখানের সঙ্গে তুলনা করা কঠিন হবে। যে কন্ডিশনের উইকেট দেখে এসেছি, খুব বেশি বদলানোর সম্ভাবনা নেই। যেহেতু তিন চারদিন আগে গেছি খুব বেশি কঠিন হবে না মানিয়ে নিতে। কারণ আমাদের থেকে খুব বেশি দূরে না। ’
    সাকিব আরও বলেন, ‘কোচ যেটা বললো খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমিও যতটুকু জেনেছি খুব ভালো প্রস্তুত। দুর্ভাগ্য যে এবাদত আমাদের দলের অংশ হতে পারছে না। ও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অংশ ছিল। সে জায়গা থেকে সেট ব্যাক। তারপরও বলবো যে ধরনের প্রস্তুতি ও স্কোয়াড আছে আমরা অনেকদূর যেতে পারবো। ’

  • আমেরিকায় দেখা হয়ে গেল দুই ক্রীড়া তারকা মেসি ও জোকোভিচের

    আমেরিকায় দেখা হয়ে গেল দুই ক্রীড়া তারকা মেসি ও জোকোভিচের

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৫ আগস্ট, ২০২৩ : বিশ্বের দুই তারকা খেলোয়াড় এখন আমেরিকায় অবস্থান করছেন। তাই তাদের মধ্যে দেখা হওয়াটা স্বাভাবিক। বিশ্ব ক্রীড়াঙ্গনের দুই কিংবদন্তি তারকা লিওনেল মেসি ও নোভাক জোকোভিচের দেখা হওয়াটা অসাধারণ একটি ঘটনা।
    ইন্টার মিয়ামি ফুটবল ক্লাবের হয়ে খেলছেন মেসি। আর সম্প্রতি সিনসিনাতির ওপেনের শিরোপা জিতেছেন জকোভিচ। সেখানেই দেখা হয়ে গেল মেসি ও জকোভিচের।
    মেসি ও জকোভিচের সাথে আড্ডায় মেতেছিলেন ইন্টার মিয়ামির মালিক জর্জ ম্যাসও। দু’জনকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়েছেন মাস।
    সেই ছবির ক্যাপশনে মাস লিখেছেন, ‘হোয়াট এ নাইট।’
    দুই ক্রীড়া অঙ্গনের দুই তারকার মিলনের বিষয়টিকে আমেরিকার মানুষ স্বাগত জানিয়েছেন।
    সূত্র : বাসস

  • যুক্তরাষ্ট্রের টেনিস তারকা ইসনারের অবসরের ঘোষণা

    যুক্তরাষ্ট্রের টেনিস তারকা ইসনারের অবসরের ঘোষণা

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৪ আগস্ট, ২০২৩ : নিউ ইয়র্ক, ২৪ আগস্ট ২০২৩ (বাসস/এএফপি) : যুক্তরাষ্ট্রের তারকা জন ইসনার আসন্ন ইউএস ওপেনের পর পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অসাধারণ সার্ভিসের জন্য তিনি বেশ পরিচিত।২০১০ উইম্বলডন চ্যাম্পিয়নশীপে সবচেয়ে লম্বা সময় ধরে একটি ম্যাচ খেলার জন্য এখনো সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন ইসনার।
    ১৩ বছর আগের ঐ ম্যাচটিতে ফ্রান্সের নিকোলাস মাহুতকে পরাজিত করতে ইসনার ১১ ঘন্টা সময় নিয়েছিলেন। ৬-৪, ৩-৬, ৬-৭ (৭/৯), ৭-৬ (৭/৩), ৭০-৬৮ গেমে ইসনারের জয়ের ম্যাচটি শেষ হতে তিনদিন লেগেছিল। পুরো ম্যাচে তিনি ১১৩টি এইস মেরেছেন।
    সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষনা দিতে গিয়ে ইসনার লিখেছেন, ‘১৭ বছরের বেশী সময় ধরে এটিপি ট্যুরে খেলার পর এখন সময় এসেছে পেশাদার টেনিসকে বিদায় জানানোর। আসন্ন ইউএস ওপেন আমার ক্যারিয়ারের শেষ ইভেন্ট হতে যাচ্ছে। এই যাত্রাটা মোটেই সহজ ছিলনা। এখন আমি পরিবারের সাথে প্রতিটি সেকেন্ড কাটানোর জন্য মুখিয়ে আছি।’
    ৩৮ বছর বয়সী ইসনার ২০১১ ও ২০১৮ সালে ফ্লাশিং মিডোতে কোয়ার্টার ফাইনালে খেলেছেন । এ পর্যন্ত এটিপি ট্যুরে সর্বকালের সর্বোচ্চ ১৪ হাজার ৪১১টি এইস মেরেছেন ইসনার। আগামী সোমবার থেকে শুরু হওয়া ইউএস ওপেনে এই রেকর্ডকে আরো সমৃদ্ধ করার সুযোগ থাকছে তার সামনে।
    ২০১২-২০২০ সাল পর্যন্ত টানা নয় মৌসুম বছর শেষের র্যাঙ্কিংয়ে তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ র্যাঙ্কধারী খেলোয়াড় ছিলেন। ২০১০-২০১৯ সাল পর্যন্ত এক দশকে শীর্ষ ২০ র্যাঙ্কিংয়ের মধ্যে তার অবস্থান ছিল।
    ক্যারিয়ারে ১৬টি এটিপি সিঙ্গেলস ও আটটি ডাবলস শিরোপা জয় করেছেন। ইউএস ডেভিস কাপ দলের নিয়মিত সদস্য ছিলেন। এই টুর্ণামেন্টে ১৮ বারের অংশগ্রহন করে ১৫টি সিঙ্গেলস ও দুটি ডাবলস জয় তার রয়েছে।
    সূত্র: বাসস

  • প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে হারালো পাকিস্তান

    প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে হারালো পাকিস্তান

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ আগস্ট, ২০২৩ : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তান ১৪২ রানে জয় পেয়েছে।প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ২০১ রানে অরআউট হয়ে যায়।জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেয়ে আফগানিস্তান মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায়। পাকিস্তানি বোলারদের তোপের মুখে হুড়মুড় করে ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং লাইনআপ।
    সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার হাম্বানটোটায় আগে ব্যাট করে ৪৭.১ ওভারে মাত্র ২০১ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তানি দল। জবাবে ১৯.২ ওভারে ৫৯ রানে অলআউট হয় আফগানরা।
    পাকিস্তানের ছুড়ে দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। টানা দুই বলে উইকেট তুলে নেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। তৃতীয় ওভারের চতুর্থ বলে তার বলে আগা সালমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফগান ওপেনার ইব্রাহীম জাদরান। ৬ বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি তিনি। পরের বলে একই ফিল্ডারের জাতে ক্যাচ তুলে দেন তিনে নামা রহমত শাহ।
    পরের ওভারে আঘাত হানেন আরেক পাকিস্তানি পেসার নাসিম শাহ। এই ডানহাতি পেসারের বলে ক্যাচ তুলে দেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি। ৩ বলের মোকাবিলায় হাশমতুল্লাহও রানের খাতা খুলতে ব্যর্থ হন। দলীয় ৪ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আফগানিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। এরপর একে ড্রেসিংরুমে ফেরেন একের পর এক ব্যাটার।
    তবে দীর্ঘ সময় একপ্রান্তে অনড় অবস্থানে ছিলেন আফগান ওপেনার ও উইকেটকিপার রহমনুল্লাহ গুরবাজ। দলকে ৩৫ রানে রেখে পঞ্চম উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে তিনি ৪৭ বলের মোকাবিলায় ১৮ রান করতে পারেন।উইকেট পতনের মিছিলে একে একে যুক্ত হন আফগান ব্যাটাররা। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন আজমতুল্লাহ ওমরজাই। ৩ বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও তাকে মাঠ ছাড়তে হয় রিটায়ার্ড হার্ট হয়ে।
    বল হাতে পাকিস্তানের হারিস রৌফ ৬.২ ওভারে মাত্র ১৮ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন। ২ উইকেট শাহিন আফ্রিদির। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন নাসিম ও শাদাব খান।
    এর আগে ইমাম-উল-হকের ফিফটি এবং ইফতিখার আহমেদ ও শাদাব খানের ত্রিশোর্ধ্ব ইনিংসে ভর করে দুইশ ছাড়ায় পাকিস্তান। টপ অর্ডারের ব্যর্থতার দিনে ব্যতিক্রম ইমাম। ধৈর্যশীল ব্যাটিংয়ে ৯৪ বলে ৬১ রান করেন তিনি। ইফতিখার ৩০ ও শাদাবের ব্যাট থেকে আসে ৩৯ রান। বাকিদের মধ্যে বলার মতো রান পেয়েছেন কেবল মোহাম্মদ রিজওয়ান (২১)।
    ম্যাচসেরা হয়েছেন হারিস রৌফ। আগামিকাল ২৪ আগস্ট দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এশিয়ার এই দুই দেশ।

  • নারী ফুটবল বিশ্বকাপের শিরোপা জয় করল স্পেন

    নারী ফুটবল বিশ্বকাপের শিরোপা জয় করল স্পেন

    www.HelloBangla.News – খেলাধুলা – ২১ আগস্ট, ২০২৩ : প্রথমবারের নারী ফুটবল বিশ্বকাপের ফাইরালে উঠে স্পেন ফেভারিট ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জয় করল।ফাইরালে শক্তির বিচারে এগিয়ে ছিল ইংল্যান্ড।কেননা এবার ইংল্যান্ড ইউরোপীয় ফটবলে চাম্পিয়ন হয়। বিজয়ীদের পক্ষে জয়সুচক একমাত্র গোলটি করেছেন স্পেনের অধিনায়ক ওলগা কারমোনা।
    অস্ট্রেলিয়র সিডনি স্টেডিয়াম প্রায় ৭৬ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে ইংলিশদের সামনে দুর্দান্ত ছিল স্প্যানিশরা। দ্বিতীয়ার্ধে পাওয়া পেনাল্টিসহ আরো কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করেছে দলটি।
    অথচ বিশ্বকাপ মিশন শুরুর আগে টুর্নামেন্টের জন্য তাদের প্রস্তুতি ছিল বিশৃংখলায় ভরা। দলের ১৫জন খেলোয়াড় স্পেন ফুটবল ফেডারশেনকে ইমেইল করে তাদের বিশ্বকাপ স্কোয়াডে না রাখার জন্য বলেছিল। তাদের ওই প্রতিবাদ ছিল কোচ হোর্হে ভিলদার বিপক্ষে। তাদের অভিযোগ, তিনি বেশ কঠোর। তরপরও ভিলদা তার দায়িত্ব ধরে রেখেছেন এবং দলটিকে স্থির রেখেছেন। শেষ পর্যন্ত দাপটের সঙ্গে তার দল রচনা করেছে নতুন এক ইতিহাস।
    অপরদিকে বিশ্বকাপের ফাইনালে পরপর দুইবার পরাজয়ের শিকার হলেন ইংল্যান্ডের কোচ সারিনা উইগম্যান।
    এই নিয়ে পঞ্চম কোন দেশ নারী বিশ্বকাপের শিরোপা জয় করল। এর আগে ১৯৯১ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, নরওয়ে ও জাপান। স্পেনের রানী লেতিজিয়ার উপস্থিতিতে ম্যাচের ২৯ মিনিটে নীচু শটে জয়সুচক গোলটি করেন লেফট ব্যাক ও অধিনায়ক কারমোনা।
    এই হার দিয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা চেলসি স্ট্রাইকার লরেন জেমসেক দলে না ফেরানোর মাসুল দিয়েছেন ইংলিশ কোচ উইগম্যান। ফাইনালে তিনি আস্থা রেখেছিলেন আগের সেমিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে দেয়া দলের উপর।
    ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু লরেন হেম্পের নেয়া দূর্বল শটের বলটি সহজেই গ্রীবে নেন স্প্যানিশ গোল রক্ষক ক্যাটা কোল। পাল্টা আক্রমন চালিয়ে এরপর ব্যর্থ হয় স্পেন। সালমা প্যারালুয়েলোর পাঠানো বলটি বক্সের ছয়গজ দূর থেকেই জালে জড়াতে পারেননি অ্যালেক্সিয়া পুটেলাস। শেষ পর্যন্ত ইংলিশ গোল রক্ষক মেরি ইয়ার্পস এর পরীক্ষা নিতে সক্ষম হন আলবা রেডন্ডো। দলগত আরো একটি প্রচেস্টা থেকে ২৪তম মিনিটে গোল করতে ব্যর্থ হন হেম্প। পরের মিনিটেই একজন দর্শক নিরাপত্তা বেস্টনি পেড়িয়ে মাঠে প্রবেশ করলে ম্যাচে বিঘœ ঘটে। তবে দ্রুতই তাকে সরিয়ে নেয় নিরাপত্তা কর্মীরা।
    এর ৫ মিনিট পরেই স্প্যানিশদের সামনে আসে ম্যাচের সেরা মুহুর্তটি। ২৯ মিনিটে কারমোনা গোল করে এগিয়ে দেয় বিশ্বকাপে আগের কোন আসরে নকউইট পর্বে জয় না পাওয়া দল স্পেনকে। এই আসরেও গ্রুপ পর্বে জাপানের কাছে ৪-০ গোলে হেরেছিল তারা। মারিওনা ক্যালডেন্টের নিখুঁত পাসের বল ঝাপিয়ে পড়ে জালে জড়িয়ে দেন কারমোনা। ম্যাচে ইংল্যান্ডের বার্সেলোনা স্ট্রাইকার ১৯ বছর বয়সি প্যারালুয়েলোর পারফর্মেন্স ছিল চোখে পড়ার মতো।
    বিরতির পর গোল পরিশোধের প্রানপন চেস্টা করেও ব্যর্থ হয় ইংল্যান্ড। উল্টো শেষ বাঁশি বাজার ২০ মিনিট আগে পেনাল্টি পেয়ে যায় স্পেন। বক্সের ভেতর কেইরা ওয়ালসের হ্যান্ডবলে পেনাল্টি পায় স্প্যানিশরা। কিন্তু জেনিফার হার্মসোর দূর্বল শটের বল দক্ষতার সঙ্গে প্রতিহত করেন ইংলিশ গোল রক্ষক। ম্যাচে ১৩ মিনিটের ইনজুরি টাইমেও গোল পরিশোধ করতে পারেনি ইংল্যান্ড।
    সূত্র : বাসস

  • এশিয়া কাপের ফাইনালে উঠলে বাংলাদেশ শিরোপা জিতবে: সুমন

    এশিয়া কাপের ফাইনালে উঠলে বাংলাদেশ শিরোপা জিতবে: সুমন

    www.HelloBangla.News – খেলাধুলা – ২০ আগস্ট, ২০২৩ : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, এশিয়া কাপের ইতিহাসে তিনবার ফাইনাল খেললেও একবারও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে আসন্ন এশিয়া কাপের ফাইনালে উঠলে, এবার শিরোপা জিতবে বাংলাদেশ ।

    গতকাল শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমন বলেন, ‘তিনবার ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি। এবার আর মিস করতে চান না।’

    ২০১২ সালে এশিয়া কাপে প্রথমবারের মত ফাইনালে উঠেছিলো বাংলাদেশ। ঘরের মাঠে ওয়ানডে সংস্করণের ঐ আসরের ফাইনালে মাত্র ২ রানে হেরে যায় টাইগাররা।

    এরপর টি-টোয়েন্টি ফর্মেটে অনুষ্ঠিত ২০১৬ আসরে আবারও ঘরের মাঠে হওয়া এশিয়া কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলো বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হার মানে টাইগাররা।
    ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ওয়ানডে ফরম্যাটে হওয়া পরের আসরেরও ফাইনালে জায়গায় করে নেয় বাংলাদেশ। এবারও ফাইনালে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ ভারত। দারুন লড়াইয়ের পরও ৩ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ।
    তিনবার ফাইনালে উঠে শিরোপা জিততে না পারার ক্ষত আগামী আসরে ভুলতে চায় বাংলাদেশ। সুমন বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট সবসময়ই চ্যালেঞ্জিং হয়ে থাকে। এশিয়া কাপে এর আগে বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেছে। কিন্তু শিরোপা জিততে পারিনি। আশা করছি, এবার সে সুযোগ পেলে হয়তো মিস করবো না।’

    এশিয়া কাপ বা বিশ্বকাপের মত টুর্নামেন্টগুলো বেশ কঠিন হয় বলে মনে করেন সুমন। সাফল্য পেতে হলে সেরাটাই খেলতে হবে বলে জানান তিনি, ‘এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলো খুব কঠিন হয়। এখানে সেরা ক্রিকেটটা খেলতে হবে। বাকি যে দলগুলো আছে সকলেই সময়ের সাথে অনেক এগিয়েছে। গত ৪-৫ বছর আগের চেয়ে অনেক এগিয়েছে আফগানিস্তান। শ্রীলংকাও গুছিয়ে নিয়েছে। ভারত, পাকিস্তান অনেক শক্তিশালী। ভালো করতে হলে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’

    বিশেষভাবে গেল চার বছর যাবত ওয়ানডেতে দারুন পারফরমেন্স করেছে বাংলাদেশ। বিশ^কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে রান রেটে পিছিয়ে থাকার কারনে তৃতীয় স্থানে আছে টাইগাররা।

    সাম্প্রতিক সময়ের এই পারফরমেন্স এশিয়া কাপে অব্যাহত থাকবে বলে বিশ্বাস সুমনের। পারফরমেন্স অব্যাহত থাকলে ভালো করা সম্ভব বলে জানান হাবিবুল, ‘গত এক বছরের পারফরমেন্স যদি দেখেন, তাহলে আশাবাদী হতেই পারি। সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি করাটা খুব জরুরি। কারণ বড় টুর্নামেন্টে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আমার মনে হয়, দল হিসেবে আমরা প্রস্তুত আছি। দল হিসেবে আমরা ভালো করছি।’

    তিনি আরও বলেন, ‘গত এক বছর ধরে আমরা আমাদের খেলার ধরণ সম্পর্কে পরিষ্কার। কি ধরণের খেলা খেলতে চাই, সেটা এখন আমাদের কাছে পরিষ্কার। যদি টুর্নামেন্টে এটার পুনরাবৃত্তি ঘটাতে পারি তাহলে অবশ্যই এশিয়া কাপে ভালো করা সম্ভব।’

    আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলংকা। গ্রুপ পর্বে ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে এবং ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
    প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে।

    হাবিবুল বাশার সুমন দীর্ঘদিন ধরে নির্বাচক হিসেবে যুক্ত আছেন দলের সঙ্গে। এক সময় বাংলাদেশ দলের অধিনায়ত্ব করেছেন। অস্ট্রেলিয়ার প্রাত্তন অধিনায়ক স্টিভ ওয়াহ সঙ্গে হাবিবুর রহমানের ব্যাটিং স্টাইলের অনেক মিল রয়েছে। সুমন নিজেও বলেছেন তিনি স্টিভ ওয়াহকে অনুসরণ করতেন।

    সূত্র : বাসস

  • ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত-ইংল্যান্ড: ভিলিয়ার্স

    ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত-ইংল্যান্ড: ভিলিয়ার্স

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৯ আগস্ট, ২০২৩ : ভারতের মাটিতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। তাই খেলায় ভারত ফেবারিট। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তাই যে কোন দেশ চাম্পিয়ন হতে পারে। এদেকে বিশ্বকাপ নিয়ে নান ধরণের মতামত দিচ্ছেন। যেমন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার এবি ডি ভিলিয়ার্স জানিয়েছেন, আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট বেছে নিয়েছেন । এরমধ্যে ভারত-ইংল্যান্ড ফাইনাল খেলবে বলে মনে করেন তিনি। ডি ভিলিয়ার্সের দৃষ্টিতে আবারও বিশ্বকাপ জিততে পারে ভারত। সেমির তালিকায় নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে ঠিকই রেখেছেন ডি ভিলিয়ার্স।
    আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। বিশ্বকাপের আগে বেশ কিছু দ্বিপাক্ষীক সিরিজও আছে দলগুলোর। এরমধ্যে ক্রিকেট বিশেষজ্ঞরা, বিশ^কাপের সেমিফাইনালিস্ট নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন। এবার বিশ^কাপের সেমিফাইনালিস্টের নাম জানালেন ডি ভিলিয়ার্স।
    নিজের ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন ডি ভিলিয়ার্স বলেন ভারত ও বিশ্বচাম্পিয়ন ইংল্যান্ডের মধ্যে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। যদিও আমি চাই, আমার দেশ দক্ষিণ আফ্রিকার ছেলেরা ফাইনাল খেলুক।’
    বিশ্বকাপের শিরোপা জয়ের দৌড়ে ভারতকে এগিয়ে রাখছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘অবশ্যই ভারতকে এগিয়ে রাখবো। আমি তো মনে করি আবারও বিশ্বকাপ জিতবে ভারত। এটা রূপকথার বিশ্বকাপ হবে। সেমিফাইনালের ক্ষেত্রে আমি ব্রিগ থ্রি- ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখবো।’
    সেমিফাইনালে চতুর্থ দল হিসেবে নিজ দেশকে দক্ষিণ আফ্রিকাকে তালিকায় রেখেছেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘চতুর্থ দল হিসেবে আমি দক্ষিণ আফ্রিকাকে এগিয়ে রাখবো। পাকিস্তানেরও ভালো সম্ভাবনা আছে। তারপরও চতুর্থ দল হিসেবে আমি দক্ষিণ আফ্রিকাকেই এগিয়ে রাখবো।’
    এশিয়ার বাইরে তিনটি দেশকে সেমিফাইনালে রাখাটা ঝুঁকিপূর্ণ বলেও মনে করেন ডি ভিলিয়ার্স। তারপরও নিজের পছন্দের তালিকাকে সঠিক বলে জানিয়েছেন তিনি, ‘উপমহাদেশের বাইরের তিনটা দলকে সেমিফাইনালে রাখাটা ঝুঁকিপূর্ণ।’

    সূত্র : বাসস