www.HelloBangla.News – খেলাধুলা – ১২ সেপ্টেম্বর, ২০২৩: বৃষ্টির কারণে দুই দিন ধরে চলা ভারত-পাকিস্তানের ম্যাচে যা ঘটেছে তা কল্পনাও করেনি কেউ। একটিকে পাকিস্তানের শক্তিশালী বোলিং অপর দিকে ভারতের শক্তিশালী ব্যাটিং। কিন্তু একতরফা শক্তির প্রদর্শণ হয়েছে শ্রীলঙ্কার মাঠে। ভারতের ব্যাটিং এর কাছে দাঁড়াতেই পরেনি পাকিস্তানের। ভারতীয় ব্যাটাররা একচেটিয়া দাপট দেখিয়েছে। বিরাট কোহলি ও লোকেশ রাহুল দুজনেই করেছেন অনবদ্য সেঞ্চুরি। এর আগে আউট হওয়া দুই ব্যাটারও ঝড়ো ফিফটি পেয়েছিলেন। যা ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ ৩৫৬ রানের সংগ্রহ এনে দেয় রোহিত শর্মার দলকে। এরপর ২২৮ রানের রেকর্ড জয় মিলিয়ে ম্যাচটিতে ভারত আরও পাঁচটি কীর্তি গড়েছে।
বিরাট কোহলি শ্রীলঙ্কার কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামকে কতটা ভালোবাসেন, সেটি এই ভেন্যুতে তার সর্বশেষ চার ম্যাচে নজর রাখলেই বোঝা যায়। ১২৮.২০ গড় নিয়ে কলম্বোতে সর্বশেষ চার ওয়ানডেতেই সেঞ্চুরি পেয়েছেন এই মাস্টার ব্যাটার। এর মধ্যে ২০১২ সাল থেকে ২০১৭-এর মধ্যে দুটিই করেছেন স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে।
প্রেমাদাসায় কোহলির রানের গড় কোনো নির্দিষ্ট ভেন্যুতে যেকোনো ব্যাটারের মধ্যে সর্বোচ্চ। সর্বনিম্ন ৯ ম্যাচ কিংবা আরও বেশি ম্যাচ খেলা অন্য কোনো ব্যাটার কোনো নির্দিষ্ট ভেন্যুতে এর বেশি রান করতে পারেননি। একই ভেন্যুতে টি-টোয়েন্টিতে কোহলির গড় ৫৩.৪। যার সর্বশেষ ৬ ম্যাচে তিনি তিনটিতেই ফিফটি করেছিলেন। তবে প্রেমাদাসায় তিনি এখনও কোনো টেস্ট খেলেননি। এ তো গেল কোহলির ব্যক্তিগত রেকর্ড। ম্যাচটিতে হওয়া আরও চার কীর্তি নিচে তুলে ধরা হলো।
বড় রান তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটাররাও শুরু থেকেই চাপে পড়ে যান। দলটির হয়ে কোনো ব্যাটার ৩০ রানও করতে পারেননি। ৫০ বল খেলে সর্বোচ্চ ২৭ রান করেন উদ্বোধনী ব্যাটার ফখর জামান। এছাড়া আগা সালমান ও ইফতেখার আহমেদ করেন ২৩ রান করে। আর একজন ব্যাটারই ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কে নিতে পেরেছেন, ২৪ বলে ১০ রান করেন বাবর আজম।
পাকিস্তানের শেষ দুই ব্যাটার নাসিম শাহ ও হারিস রউফ অবশ্য ব্যাটিংয়েই নামেননি। ভারতের পক্ষে একাই পাঁচ উইকেট নেন কুলদ্বীপ যাদব। ৮ ওভারে ২৫ রান দেন তিনি। এর বাইরে একটি করে উইকেট পেয়েছেন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর।










