জকোভিচ ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন

জকোভিচ ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন - খেলাধুলা - ১১ সেপ্টেম্বর ২০২৩ (ফাইল ছবি)
জকোভিচ ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন - খেলাধুলা - ১১ সেপ্টেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ১১ সেপ্টেম্বর, ২০২৩: নিজের ২৪তম গ্র্যান্ড স্ল্যামে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন জকোভিচ। আর সেই সুবাধেই ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে জিতে নিলেন এ ম্যাচ। ২০২১ সালের ইউএস ওপেন ফাইনাল ম্যাচের পুনরাবৃত্তি ঘটছে এবার। এবারও মুখোমুখি হন নোভাক জকোভিচ ও ড্যানিল মেদভেদেভ। সেই ম্যাচ জিতে নেন ড্যানিল মেদভেদেভ। সেই ম্যাচেরই এবার প্রতিশোধ নিলেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা জকোভিচ।

সার্বিয়ার এই ৩৬ বছর বয়সী টেনিস তারকা ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেললেন। এই জয়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা মহিলা টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামসকেও ছাপিয়ে গেলেন তিনি।

তবে যতটা সহজ জয় মনে হচ্ছে, জোকোভিচের জন্য তা মোটেই তা ছিল না। প্রথম সেটটা মোটামুটি হেসেখেলে জিতলেও দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই উপহার দিয়েছেন মেদভেদেভ। এই সেট সম্পন্ন হতে সময় লেগেছে ১ ঘণ্টা ৪৪ মিনিট!  তবে তৃতীয় সেটে ফের অনায়াসেই জয় তুলে নিয়েছেন সার্বিয়ান গ্রেট।

ক্যারিয়ারের ২৪তম মেজর জিতে উচ্ছ্বসিত জোকোভিচ জানিয়ে দেন, এখানেই থামবেন না তিনি। পরের বছর ১০ম বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতার লক্ষ্য ঠিক করেছেন তিনি।

এ বছরের শুরুর দিকে স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালকে পেছনে ফেলে ২২তম মেজর জেতার কীর্তি গড়েন জোকোভিচ। শুধু কি তাই, বছরের ৪টি গ্র্যান্ড স্লামের ৩টিই তার হাতে উঠেছে। ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চারবার বছরের তিনটি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড আছে তার দখলে।

পূর্ববর্তী একটি মিশন চলাকালে পানামার হেলিকপ্টার নিখোঁজ
পরবর্তী বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক উন্নত প্রযুক্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র খুলে দিচ্ছে: প্রধানমন্ত্রী