এশিয়া কাপে টিকে থাকতে হলে আজ জয় চাই বাংলাদেশের

আজ জয় চাই বাংলাদেশের - খেলাধুলা - ৯ সেপ্টেম্বর ২০২৩
আজ জয় চাই বাংলাদেশের - খেলাধুলা - ৯ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ৯ সেপ্টেম্বর, ২০২৩ : এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে আজ বাংলাদেশের জন্য জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যেই মাঠে নেমেছে সাকিবরা। টসে জিতে আজ প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে ব্যাটিং করতে দিয়েছে। তবে প্রথম পর্বে লিগে বাংলাদেশ হেরে যায় শ্রীলঙ্কার কাছে আগে ব্যাটিং করে।নিজেদের মাঠে আজকের ম্যাচে শ্রীলঙ্কাই ফেবারিট।তার পরেও বাংলাদেশের ব্যাটিং ও বোলিং লাইন অনেক শক্তিশালি শ্রীলঙ্কার তুলনায়।

আজ শনিবার কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপের আগের তিন ম্যাচেই টস জিতেছিলেন সাকিব আল হাসান, তিনবারই তিনি নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও আগে ব্যাটই করতে চেয়েছিলেন।

পাকিস্তান ম্যাচের একাদশে একটি বদল এনেছে বাংলাদেশ। আফিফ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। লঙ্কানদের একাদশে কোনো বদল নেই। টানা ১১ ম্যাচ জিতেছে তারা। এ ম্যাচেও ওই ধারা বজায় রাখতে চাইবে দলটি।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

পূর্ববর্তী সড়ক দুর্ঘটনায় আগস্টে ৩৭৮ জনের মৃত্যু
পরবর্তী শেখ হাসিনা ‘জি-২০ শীর্ষ সম্মেলনে’ যোগ দিয়েছেন