Category: খেলাধুলা

  • টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড

    টস জিতে ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড

    www.HelloBangla.News – খেলাধুলা  – ২৩ সেপ্টেম্বর, ২০২৩ : বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়।  বৃষ্টি মাথায় নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কিউইরা।

    আজ শনিবার ম্যাচটিতে আহত থাকার কারণে একাদশ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক করা হয়েছে পেসার খালেদ আহমেদকে। যদিও এর আগে টাইগারদের হয়ে তিনি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন।

    বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।

    নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

  • ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

    ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

    www.HelloBangla.News – খেলাধুলা – ২২ সেপ্টেম্বর, ২০২৩: ফর্মে থাকা ডানহাতি পেসার নাসিম শাহ পাকিস্তান ১৫ সদস্যের দলে নেই। কেননা এশিয়া কাপে খেলার সময় কাঁধে চোট পেযেছিলেন। পাকিস্তানের জন্য নাসিমকে দলে না পাওয়াটা বড় ধাক্কা।

    তাই তাকে ছাড়াই বিশ্বকাপে দল সাজাতে হয়েছে দলটিকে।

    পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেন । যেখানে চমক বলতে গেলে শুধু হাসান আলী। গত এক বছর কোনো ওয়ানডে খেলেননি ডানহাতি এই পেসার। লিস্ট ‘এ’ ক্রিকেটও খেলেছেন সেই গত ডিসেম্বরে। তবে তার অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছেন ইনজামাম। তাই বিশ্বকাপের দলে ৬০ ওয়ানডেতে ৯১ উইকেট নেওয়া ডানহাতি পেসারকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছেন তিনি।

    পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, আব্দুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, আগা সালমান, সাউদ শাকিল, শাহিন আফ্রিদি, হাসান আলী, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।

    রিজার্ভ: মোহাম্মদ হারিস, জামান খান, আবরার আহমেদ।

  • প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

    প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ২১ সেপ্টেম্বর, ২০২৩: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের প্রথম ওয়ানডে শুরু হয়েছে আজ । সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

    দীর্ঘদিন পর বাংলাদেশ একাদশে ফিরেছেন দুই অভিজ্ঞ তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও নুরুল হাসান। ইনজুরির কারনে গত জুলাইয়ের পর দেশের হয়ে কোন ম্যাচ খেলেনি তামিম। চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়েন মাহমুদুল্লাহ। ২০২১ সালের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলেন সৌম্য। গেল বছরের জুলাইয়ে সর্বশেষ ৫০ ওভারের ক্রিকেটে খেলেছেন নুরুল।

    বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।

    সব মিলিয়ে এ পর্যন্ত  ৩৮টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে  বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশ জিতেছে ১০টিতে এবং হেরেছে ২৮টিতে।

    বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মাহেদি হাসান, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।

    নিউজিল্যান্ড একাদশ : লুকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, উইল ইয়ং, চাদ বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোঞ্চি, ইশ সোধি, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট।

    সূত্র: বাসস

  • চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ৫-০ গোলে হারিয়েছে রয়্যাল এ্যান্টওয়ার্পকে

    চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ৫-০ গোলে হারিয়েছে রয়্যাল এ্যান্টওয়ার্পকে

    www.HelloBangla.News – খেলাধুলা – ২০ সেপ্টেম্বর, ২০২৩: বার্সেলোনার গতি আর ছন্দের কাছে দাঁড়াতেই পারেনি রয়্যাল এ্যান্টওয়ার্পক। ফলে চ্যাম্পিয়নস লিগের খেলায় ৫-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। হুয়াও ফেলিক্স করেছেন দুটি গোল।

    টানা দুই মৌসুম গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর বার্সেলোনা এবার অন্তত আরো সামনে এগিয়ে যাবার জন্য মুখিয়ে আছে। সর্বশেষ আট বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল বার্সা।

    ফেলিক্সের পাশাপাশি কার স্কোরশিটে নাম লিখিয়েছেন রবার্ট লিওয়ানদোস্কি ও গাভি। বাকি গোলটি হয়ে আত্মঘাতি। বার্সা মিডফিল্ডার ফ্রেংকি ডি জং ম্যাচ শেষে বলেছেন, ‘হুয়াও ফেলিক্সের মধ্যে অসাধারণ কিছু গুণ রয়েছে। প্রতিভাবান এই স্ট্রাইকার ইতোমধ্যেই যার প্রমান দিয়েছে। আশা করছি এভাবেই সে এগিয়ে যাবে। এমন ভাবে যদি সে ধারাবাহিকতা ধরে রাখতে পারে তবে সেটা আমাদের জন্যই লাভ হবে।’

    বার্সেলোনার ক্লাব ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত জেতা চারটি শিরোপার সর্বশেষটি জিতেছিল ২০১৫ সালে। ঐ সময় বর্তমান কোচ জাভি হার্নান্দেজ ছিলেন মধ্যমাঠের কান্ডারি। জাভি বলে ঐ শিরোপাগুলো এখন ক্লাবের জন্য অনেক ভারি মনে হয়। ইউরোপের সাম্প্রতিক পারফরমেন্সে বেশ কিছুদিন ধরে বার্সেলোনা দারুন চাপের মধ্যে আছে।

    মার্ক ফন বোমেলের বেলজিয়ান জায়ান্ট এ্যান্টওয়ার্প প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে ধারে দুই পর্তুগীজ তারকা ফেলিক্স ও হুয়াও ক্যান্সেলোকে দলে ভিড়িয়ে বার্সেলোনা অনেকটাই বদলে গেছে। পরপর দুই ম্যাচে পাঁচ গোলের বড় জয়ে এই দুই পর্তুগীজ সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। শনিবার লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচটিতে ফেলিক্স ও ক্যান্সেলো উভয়ই গোল পেয়েছেন।

    গতকাল ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ১১ মিনিটে ইকে গুনডোগানের সহযোগিতায় দারুন ফিনিশিংয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন ফেলিক্স। আট মিনিট পর ডি জংয়ের ক্রসে ব্যবধান দ্বিগুন করেন লিওয়ানদোস্কি। পোলিশ এই অভিজ্ঞ স্ট্রাইকারের এটি শততম ইউরোপীয়ান গোল। ২২ মিনিটে রাফিনহার ক্রস ডিফ্লেকটেড হয়ে জেলে বেটালের আত্মঘাতি গোলে পরিণত হলে ৩-০ গোলের লিড পায় স্বাগতিকরা।

    দ্বিতীয়ার্ধের শরুতে গাভি শক্তিশালী শটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন। ৬৬ মিনিটে আবারো রাফিনহার ক্রসে ফেলিক্স গোল করলে বড় জয় নিশ্চিত হয় কাতালানদের।

    ৬৮ মিনিটে ফেলিক্সের স্থানে বদলী বেঞ্চ থেকে জাভি মাঠে নামান ১৬ বছর বয়সী তরুন তুর্কি লামিন ইয়ামালকে। এর মাধমে ইউরোপীয়ান ফুটবলের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ট খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয়েছে লামিনের। স্প্যানিশ এই উইঙ্গার সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডও প্রায় করে ফেলেছিলেন। কিন্তু তার শট এ্যান্টওয়ার্প গোলরক্ষক জিন বুটেজকে পরাস্ত করলেও সাইড নেটে গিয়ে আঘাত করে।

    আগামী মাসের শুরুতে পরবর্তী ম্যাচে পোর্তো সফরে যাবে বার্সেলোনা। কঠিন চ্যালেঞ্জের আগে অবশ্য ২০২১ সালে লিওনেল মেসি বিদায়ের পর এই প্রথম বার্সেলোনাকে মানসিক ভাবেও কিছুটা চাঙ্গা মনে হয়েছে।

    সূত্র : বাসস

  • বংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার খেলার টিকিটের মূল্য নির্ধারণ

    বংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার খেলার টিকিটের মূল্য নির্ধারণ

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৯ সেপ্টেম্বর, ২০২৩: আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।বিশ্বকাপে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অবশ্যই গুরুত্বপূর্ণ। এই সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    খেলার সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখতে পারবে দর্শকরা। এই মূল্য শুধু ইস্টার্ন স্ট্যান্ডের জন্য। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুণতে হবে ৩০০ টাকা। আর ক্লাব হাউজে বসে খেলা দেখতে ৫০০ টাকা গুণতে হবে দর্শকদের। এছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য ১০০০ টাকা। আর সর্বোচ্চ ১৫০০ টাকা মূল্যে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।

    মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট। আগামীকাল থেকে শুরু হবে বিক্রি। এদিন দর্শকরা সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়া শর্তসাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতেও টিকিট ক্রয় করা যাবে।

    এর আগে শনিবার (১৬ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ‍ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সিরিজে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, তার জায়গায় নেতৃত্ব দেবেন লিটন দাস। এই সিরিজ দিয়ে ফিরছেন তামিম ইকবাল, স্কোয়াডে আছেন সৌম্য সরকারও। এছাড়া ফেরানো হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে।

    নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তামিম ইকবাল খান. সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

    খেলায় তামিম ও মাহমুদউল্লার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা তারা দলে ফিরলে দলের শক্তি অনেক বেড়ে যাবে । আশা করা যাচ্ছে বাংলাদেশের শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের যোগ্যতা অনুসারেই খেলবে এবং সিরিজ জয় করবে।

  • ক্রিকেটার তানজিম ক্ষমা চেয়ে নিয়েছেন

    ক্রিকেটার তানজিম ক্ষমা চেয়ে নিয়েছেন

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৯ সেপ্টেম্বর, ২০২৩: তানজিম হাসান সাকিব এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে প্রথম আঘাত হেনেছিলেন। প্রথম দুই উইকেট নিয়েছিলেন। বলা যায় জয়ের ভীত রচনা করেছিলেন তিনি।ভারতকে হারানো মানে অনেক কিছু।বিশ্বের প্রথম সারির টিমগুলো তানজিমকে নিয়ে ভাবতে শুরু করেছিলো। কিভাবে তাকে মোকাবেলা করা যায় সেটার গবেষণায় অনেকে ল্যাপটপ সামনে সময় দিয়েছে। বুঝার চেষ্টা করেছে তার বোলিং একশনের মূল জাদুটি। তানজিম আমাদের অহংকার হয়ে উঠেছিলো মাত্র একটি খেলার মাধ্যমে। কিন্তু মাঠের বাইরে তার কিছু ব্যক্তিগত মতামত অনেকের কাছে তিনি নায়ক থেকে খলনায়কে পরিনত হয়েছিলেন। তাকে নিয়ে জড় বয়ে যাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে তানজিম নিজের ভুল স্বীকার করেছেন। অনুতপ্ত হয়েছেন।বিষয়টি বাংলাদেশের ক্রিকেটের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

    কিন্তু কি ছিলো তানজিনের অপরাধ সেটাই আগে জেনে নেওয়া যাক। ২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন। এই পোস্ট নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। স্ত্রীকে যেই স্বামী বলে- আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই। আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তাকে রাজরানি হয়ে আছে। এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়। আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বোঝেনি, স্ত্রী নিজের মর্যাদাও বোঝেনি। ঘর একটি জগৎ।

    তার এই ধরনের পোস্টে ক্রিকেটপ্রেমীরা দারুণ ক্ষুব্ধ। অনেকে তরুণ এই ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শও দিয়েছেন। তবে অনেকে তার পক্ষেও মতামত দিয়েছেন।

    এই পোস্ট নিয়ে ভুল স্বীকার করেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। বিসিবির পক্ষ থেকে ভবিষ্যতের জন্যও এই ক্রিকেটারকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। আজ (মঙ্গলবার) মিরপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির এই উর্ধ্বতন কর্মকর্তা।

    আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই আলোচনায় তরুণ পেসার তানজিম হাসান সাকিব। স্বাভাবিকভাবেই তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ারে ভাসছিলেন ২০ বছর বয়সী এই পেসার।

    তবে গত কয়েক দিনে পুরনো কিছু ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন তরুণ এই ক্রিকেটার। নারী বিদ্বেষী মন্তব্যকে কেন্দ্র করে তানজিম সাকিবকে দল থেকে বাদ দেওয়ারও দাবি তুলছেন কেউ কেউ। বিসিবির তরফেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়।

    এরই প্রেক্ষিতে গণমাধ্যমকে আজ জালাল ইউনুস বলেন, ‘ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তার সঙ্গে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে…। এ ব্যাপারে তার বক্তব্য হচ্ছে- কাউকে আঘাত করার উদ্দেশে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকেই দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও আঘাত যদি লেগে থাকে, সেজন্য সে দুঃখিত।’

    ‘সে বলেছে আমি দুঃখিত। আমরা সতর্ক করেছি ভবিষ্যতে যেন এমন পোস্ট না দেওয়া হয়। সে বলেছে এ ধরনের পোস্ট থেকে বিরত থাকবে। সে যেহেতু ভুল স্বীকার করেছে। সে একটা বড় কথা বলেছে- সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে আমার মাই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি। (সে কোনো ধ্যানধারণার অনুসারী, তার মানসিকতা কেমন) অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাকে পর্যবেক্ষণ করব।’–যোগ করেন ক্রিকেট অপারেশন্স প্রধান।

    ভবিষ্যতে এমন কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে জালাল বলেন, ‘তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে তরুণ ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

    তানজিম ক্ষমা চেয়ে নিয়েছে । এটা আনন্দের বিষয়। কেননা সে উদীয়মান তরুণ ক্রিকেটার। যে রোহিতের মত ব্যাটম্যানকে আউট করেছে। ক্রিকেট প্রেমিকরা তার ক্ষমা চাওয়ার বিষয়টি খুব অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের সমর্থকরা চায় তানজিম এখন জাতীয় সংগিতের সুরে তার ঠোট মেলাকে। চোখ দিয়ে গড়িয়ে পড়বে অশ্রু। কেননা বাংলাদেশের জাতীয় সংগিত আমাদের প্রাণের সংগিত। শুধু তাই নয় পরিসংখ্যান বলছে ‘আমার সোনার বাংলা’ বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মধুরতম সংগিত।

  • সিরাজের বোলিং তোপে ভারতের কাছে হেরেছে শ্রীলঙ্কা

    সিরাজের বোলিং তোপে ভারতের কাছে হেরেছে শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপের ফাইনালে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কা। বিশেষ ভাবে সিরাজের বোলিং তোপে ভারতের প্রথম সাতটি উইকেটের মধ্যে ৬টি পেযেছেন সিরাজ। আর এই কারণে মাত্র ৫০ রানেই আউট হয়ে যায় শ্রীলঙ্কা। মাত্র ৯২ বলেই অলআউট হয়ে যায় দলটি। আর ভারত এই রান তুলতে কোন উইকেট না হারিয়ে খেলেছে ৩৭ রান।ক্রিকেটের অতিত ইতিহাস কোন ফাইনালে এত অল্প সময়ে খেলা শেষ হয়নি।    আটবার এশিয়া কাপের শিরোপা জিতলো ভারত। বৃষ্টির কারনে ৪০ মিনিট পর খেলা শুরু হবার পর আড়াই ঘন্টার মধ্যে শেষ হলো ফাইনাল।

    শিরোপা নির্ধারনী ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৫ দশমিক ২ ওভারে ৫০ রানে অলআউট হয় গতবারের চ্যাম্পিয়ন শ্রীলংকা। ৭ ওভারে ২১ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন সিরাজ। শ্রীলংকার পক্ষে কুশল মেন্ডিস সর্বোচ্চ ১৭ ও দুশান হেমন্ত দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ১৩ রান করেন। জবাবে ৬ দশমিক ১ ওভারে বিনা উইকেটে ৫১ রান তুলে ২০১৮ সালের পর আবারও এশিয়া কাপের শিরোপা জিতলো ভারত। মাঝে ২০২২ সালের শিরোপা জিতেছিলো শ্রীলংকা। এ ম্যাচে শ্রীলংকা মোট ৯২ ও ভারত ৩৭ বল খেলেছে। ওয়ানডে ইতিহাসে সবচেয়ে ছোট ম্যাচের দিক দিয়ে এটি তৃতীয়। ১০৪ বলে ম্যাচ শেষ করার বিশ^ রেকর্ড ২০২০ সালে করেছে নেপাল ও যুক্তরাষ্ট্র।

    কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। প্রথম ওভারের তৃতীয় বলেই শ্রীলঙ্কার ওপেনার কুশল পেরেরাকে শিকার করেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। ভারতের উইকেটরক্ষক লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ২ বল খেলে শূণ্য হাতে প্যাভিলিয়নে ফিরেন পেরেরা।

    ইনিংসের পরের ওভারে মেডেন নেন সিরাজ। তবে ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে বিধ্বংসী রুপ দেখান সিরাজ। ৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

    ওভারে সিরাজের প্রথম ডেলিভারিতে পয়েন্টে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে ২ রানে ফিরেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তৃতীয় বলে লেগ বিফোর আউট হন সাদিরা সামারাবিক্রমা। রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি রানের খাতা খুলতে না পারা সামারাবিক্রমা। পরের ডেলিভারিতে কভারে ইশান কিশানকে ক্যাচ দিয়ে খালি হাতে বিদায় নেন চারিথ আসালঙ্কা।

    পরপর দুই বলে উইকেট নিয়ে হ্যাট্টিকের সুযোগ তৈরি করেন সিরাজ। কিন্তু বাউন্ডারি মেরে সিরাজকে হ্যাট্টিক বঞ্চিত করেন ধনাঞ্জয়া ডি সিলভা। তবে ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ২ বলে ৪ রান করা ধনাঞ্জয়া। সিরাজের তোপে ৪ ওভার শেষে ১২ রানে ৫ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে শ্রীলংকা। ওয়ানডে ইতিহাসে কোন টুর্নামেন্টের ফাইনালে দ্রুত পাঁচ উইকেট পতনের দ্বিতীয় ঘটনা এটি।

    ইনিংসের ষষ্ঠ  ও নিজের তৃতীয় ওভার বল করতে এসে চতুর্থ বলে শ্রীলংকার অধিনায়ক শানাকাকে আউট সুইংয়ে বোল্ড করেন সিরাজ। শানাকাকে আউট করে  ২৯তম ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে পাঁচ উইকেট পেলেন সিরাজ। এতে ষষ্ঠ ওভারে ১২ রানে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। এর মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে  দ্রুত ৬ উইকেট হারানোর রেকর্ডে যৌথভাবে দ্বিতীয়স্থানে নাম লেখায় লংকানরা।

    ৩ ওভারে ৫ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান  সিরাজ। ২০০২ সালের পর ওয়ানডেতে ভারতের হয়ে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ উইকেট শিকারে এখন শীর্ষে সিরাজ।

    ১২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে ৩৪ বলে ২১ রানের জুটি গড়েন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও দুনিথ ওয়েলালাগে। ১২তম ওভারে ষষ্ঠ ওভার করতে এসে মেন্ডিস-ওয়েলালাগের জুটি ভাঙ্গেন সিরাজ। ৩টি চারে ১৭ বলে ৩৪ রান করা মেন্ডিসকে বোল্ড করে নিজের ষষ্ঠ উইকেট শিকার করেন  সিরাজ।

    মেন্ডিসের বিদায়ে ৩৩ রানে সপ্তম উইকেট হারায় শ্রীলংকা। এরপর লংকানদের শেষ ৩ উইকেট তুলে নেন পেসার হার্ডিক পান্ডিয়া। শেষ পর্যন্ত ১৫ দশমিক ২ ওভারে ওয়ানডে ফর্মেটে নিজেদের দ্বিতীয় সর্ব নিম্ন  ৫০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। তবে ৫০ ওভার ফর্মেটে ভারতের বিপক্ষে এটিই সবচেয়ে কম দলীয় রান লংকানদের। আর ওয়ানডেতে কোন ফাইনালেও এটিই সর্বনিম্ন দলীয় রান।

    ১৩ রানে অপরাজিত থাকেন নয় নম্বরে নামা দুশান হেমন্ত। দলের পক্ষে মেন্ডিস ও হেমন্তই  কেবলমাত্র  দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হন। শ্রীলংকার পুরো ইনিংসে ৫টি বাউন্ডারি হয়।

    ভারতের সফল বোলার সিরাজ ৭ ওভারে ১ মেডেনে ২১ রানে ৬ উইকেট নেন। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। এ ম্যাচেই আন্তর্জাতিক ওয়ানডেতে উইকেটের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সিরাজ। এছাড়া পান্ডিয়া ৩ রানে ৩ ও বুমরাহ ২৩ রানে ১ উইকেট নেন।

    জয়ের জন্য ৫১ রানের সহজ টার্গেটে ইশান কিশানকে নিয়ে ইনিংস শুরু করেন বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি করা শুভমান গিল। প্রথম দুই ওভারে ১৭ রান তুলেন গিল ও কিশান। পেসার প্রমোদ মদুশানের করা তৃতীয় ওভারে গিলের ৩টি চারে ১৫ রান পায় ভারত। পঞ্চম ওভারে ১টি করে চারে ১১ রান তুলেন গিল ও কিশান। এতে ৫ ওভার শেষে ৪৫ রান তুলে ফেলে ভারত।

    সংক্ষিপ্ত স্কোর :

    শ্রীলংকা : ৫০/১০, ১৫.২ ওভার (মেন্ডিস ১৭, হেমান্থা ১৩*, সিরাজ ৬/২১, পান্ডিয়া ৩/৩)।

    ভারত : ৫১/০, ৬.১ ওভার (গিল ২৭*, কিশান ২৩*)।

    ফল : ভারত ১০ উইকেটে জয়ী।

    ম্যাচ সেরা হয়েছেন, মোহাম্মদ সিরাজ।

  • বিশ্বকাপে বাংলাদেশ চমক সৃষ্টি করবে: সাকিব

    বিশ্বকাপে বাংলাদেশ চমক সৃষ্টি করবে: সাকিব

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৭ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপে সুপার ফোরের নিজেদের শেষ খেলায় বাংলাদেশ শক্তিশালি ভারতকে হারিয়ে চমক দেখিয়েছে। বিশ্ব বরেণ্য ক্রিকেটাররা বাংলাদেশকে তাই আর ছোট করে দেখছেনা। বরং অনেকে বলেছেন বাংলাদেশ বিশ্বকাপে চমক সৃষ্টি করতে পারে। কেননা ভারতের মাটিতে হতে যাচ্ছে বিশ্বকাপের খেলা। এখানকার কন্ডিশনের সঙ্গে বাংলাদেশ বেশ পরিচিত।

    বাংলাদেশ অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, দল হিসেবে নিজেদের সামর্থ্যের প্রমান এশিয়া কাপে দিতে পারেনি বলেই মনে করছেন তিনি ।বিশ্বকাপে বাংলাদেশ চমক সৃষ্টি করতে পারে।

    ইনজুরি সমস্যা ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড়ের অনুপুস্থিতিতে এশিয়া কাপে নিজেদের সেরাটা দিতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও, শ্রীলংকার কাছে দু’বার (গ্রুপ ও সুপার ফোর) পাকিস্তানের কাছে সুপার ফোরে পরাজিত হয়  বাংলাদেশ।

    তবে সাকিবের মতে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে হট ফেভারিট ভারতকে ৬ রানে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমান দিয়েছে বাংলাদেশ।

    দলের সেরা খেলোয়াড়দের পেলে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ভয়ংকর দল হয়ে উঠবে বলে আত্মবিশ্বাসী সাকিব।

    আগেভাগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় প্রথম সারির পাঁচ খেলোয়াড়কে নিয়ে একাদশ সাজিয়েছিলো ভারত। অন্য দিকে ম্যাচে ছয়টি পরিবর্তন আনা বাংলাদেশ একাদশে আধিপত্য ছিল তরুণ ক্রিকেটারদেরই।

    ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘দলের অনেক খেলোয়াড়ই ইনজুরিতে এবং কেউ-কেউ আসা-যাওয়ার মধ্যে ছিলো। যেটা আমাদের জন্য সহায়ক ছিলনা। তবে সব কিছু ঠিক থাকলে  বিশ্বকাপে আমরা একটি ভয়ংকর দল হবো বলেই আমি মনে করছি।’

    ব্যাট হাতে ৮৫ বলে ৮০ রান করার পাশাপাশি বোলিংয়ে ১০ ওভারে ৪৩ রানে ১ উইকেট শিকার করে  বাংলাদেশের জয়ে বড় ভূমিকা  পালন করেছেন সাকিব।  ৫৯ রানে ৪ উইকেট পতনের পর মূলত সাকিবের কাউন্টার অ্যাটাকে ৮ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। বোলিংয়ে  বোলারদের বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করেছেন সাকিব। তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে ৪৯ দশমিক ৫ ওভারে ২৫৯ রানে অলআউট হয় ভারত।

    ১৩৩ বলে ১২১ রান করা শুভমান গিলকে শিকার করা অফ স্পিনার মাহেদি হাসানের প্রশংসা করেন সাকিব। অভিষেকে ৩২ রানে ২ উইকেট নেয়া পেসার তানজিম হাসান সাকিবেরও প্রশংসা করেছেন অধিনায়ক।

    ভারতের অধিনায়ক রোহিত শর্মার উইকেট নেন পেসার তানজিম। দ্বিতীয় বলেই তানজিমের শিকার হয়ে শূণ্য হাতে ফিরতে হয়েছে রোহিতকে।

    এ দিকে, ফাইনালের আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ম্যাচে হারতে চাননি বলে জানান বাংলাদেশের কাছে শেষ চার ম্যাচের মধ্যে তিনবার হারের লজ্জা পাওয়া ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘দলের বৃহত্তর স্বার্থে আমরা ছেলেদের খেলার সুযোগ দিতে চেয়েছিলাম। আমরা যেভাবে এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম তার সাথে  কোন আপস করিনি। বিশ্বকাপ খেলার সম্ভাবনা আছে এমন খেলোয়াড়দেরই নেয়া হয়েছিল।’

  • এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা

    এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং করছে শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৭ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপের ফাইনালে আজ টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। যদিও এর আগে শ্রীলঙ্কা ছয়বার ও ভারত সাতবার এশিয়া কাপ জিতেছে।যদিও শক্তির বিচারে ভারত অনেক এগিয়ে। কিন্তু যেহেতু দেশের মাটিতে খেলা তাই শ্রীলঙ্কার সম্ভবনা উইড়য়ে দেওয়া যায় না। কে জিতবে এশিয়া কাপ এই পরিক্ষায় দুই দল এখন নেমেছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ।

    শিরোপার লড়াইয়ে টস জিতে আগে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

    ফাইনালের আগেই অবশ্য ধাক্কা খেয়েছে দুই দল। ইনজুরির কারণে মাহিশ থিকশানাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। অন্যদিকে ভারত হারিয়েছে স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। তাই অনুমিতভাবেই পরিবর্তন এসেছে একাদশে। লঙ্কান একাদশে থিকশানার পরিবর্তে সুযোগ পেয়েছেন দুশান হেমন্ত। বাংলাদেশের বিপক্ষে বিশ্রামের পর ভারতের একাদশে ফিরেছেন বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব। অক্ষরের পরিবর্তে খেলবেন ওয়াশিংটন সুন্দর।

    এনিয়ে অষ্টমবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। আগের সাতবারের দেখায় তিনবার শ্রীলঙ্কা ও চারবার শিরোপা নিয়েছে ভারত।

    শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, মাথিশা পাথিরানা, দুনিথ ওয়ালালাগে, সাদিরা সামারাবিক্রমা, প্রমোদ মাদুশান, দুশান হেমন্ত, ধনঞ্জয়া ডি সিলভা।

    ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন  সুন্দর।

  • বাংলাদেশের জয় ভারতকে হারিয়ে

    বাংলাদেশের জয় ভারতকে হারিয়ে

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ সেপ্টেম্বর, ২০২৩: বাংলেদেশকে সাদামাঠা দল হিসেবে ভেবে ভারকে দুরুণ খেসারত দিতে হয়েছে। কোহলি, বুমরা আর সিরাজসহ বেশ কয়েকজন বোলারকে বিশ্রামে রেখে ভারত খেলতে নামে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ ।বিশ্রামে রাখে স্পিনার কুলদ্বীপ যাদবকে।এই স্পিনর পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং লাইনে ধস নামায়। বাংলাদেশের মুশফিক অবশ্য আগেই জানিয়েছিলো খেলবেনা।নবাগত খেলায়াড় হিসেবেমাঠে নামে তানজিম। আর অভিষিক্ত পেসার তানজিমের তোপের মুখে পড়ে ভারত।বাংলাদেশের ২৬৬ রান ভারতের জন্য খুব একটা কঠিন কিছু ছিলোনা। কিন্তু প্রথমেরই তানজিমের তোপের মুখে পড়ে ভারত। শুন্য রানেই ফেরান রোহিতকে। তাপর প্রতিটি বোলার যেন অনবদ্য বোলিং করেছে। তার সুবাদে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। তবে অনেক আগেই ম্যাচ থেকে ছিটকে যেতে পারত ভারত। কার্যত তাদের লড়াইয়ে টিকিয়ে রাখেন শুভমান গিল। তবে তার বিদায়ও বাংলাদেশের জয়ের পথের বাধা দূর করতে পারেনি। এরপর অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুর চোখ রাঙাতে থাকেন। সেই চোখে চোখ রেখে লড়াইয়ের লাগাম পুরোপুরি নিজেদের করে নিয়েছেন মুস্তাফিজ-সাকিবরা। দারুণ একটা জয় দিয়ে এশিয়া কাপ মিশন করে ভারত। শেষ ১২ বলে ভারতের দরকার ছিল মাত্র ১৭ রান। ডেথ ওভারে মুস্তাফিজুর রহমানের কার্যকারিতা সবারই জানা। ৪৮তম ওভারে আক্রমণে এসেই মুস্তাফিজ শার্দুলকে ফেরান।

    এরপর শেষ ওভারে টাইগারদের প্রয়োজন ছিল এক উইকেট, আর ভারতের সামনে সমীকরণ ৬ বলে ১২ রানের। আগেই দুই উইকেট নিয়ে অভিষেক রাঙানো তানজিম হাসান সাকিব প্রথম তিন বলই ডট দেন। এরপর চতুর্থ বলে মোহাম্মদ শামি চার হাঁকানোয় ম্যাচ প্রায় ফসকে যেতে বসে। এরপর চাপের মুহূর্তে ঝুঁকিপূর্ণ দুই রান নিতে গিয়ে রান আউট শামি। আর সেটাই শেষ হাসি এনে দিয়েছে সাকিব আল হাসানের দলের।

    এশিয়া কাপে বাংলাদেশের আর তেমন কিছুই হারানোর ছিল না। কিন্তু আগেই বিদায় নিশ্চিত করা চোট জর্জরিত টাইগারদের জন্য একটি জয় কিছুটা হলেও ওষুধের কাজ দিতো। সাকিব ও তাওহীদ হৃদয়ের পর সেই কাজটা দলের টেল-এন্ডাররা ব্যাট হাতে সুগম করে দিয়েছেন। সেই ধারা বজায় ছিল বোলিংয়েও। শুরুতেই অভিষিক্ত পেসার তানজিম সাকিব উইকেটের সূচনা করেন। নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুটা রোহিত শর্মার উইকেট দিয়ে করেন তিনি। এরপর ইনিংসে তৃতীয় ওভারেই আবারও তার দাপট। সেইসঙ্গে দারুণ নিয়ন্ত্রিত বল করতে থাকেন এই ম্যাচ দিয়ে একাদশে ফেরা মুস্তাফিজ।

    পুরো আসর জুড়েই টপ অর্ডার ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ। ব্যাতিক্রম কিছু হয়নি শেষ ম্যাচেও। লিটন-তামিমদের বাজে শুরুর পর অবশ্য দলের হাল ধরেন মিডল অর্ডার ব্যাটাররা। বিশেষ করে সাকিব-হৃদয়। এই দুই জনের ফিফটিতে ভারতের বিপক্ষে লড়াই করার পুঁজি পেল বাংলাদেশ। ২৬৬ রানের লড়াকু পুঁজির জবাবে ভারতকে শুরু থেকে তারা প্রচন্ড চাপের মুখে ফেলে।

    অভিষিক্ত তানজিম সাকিবের হাতে প্রথম ওভারেই বল তুলে দেন অধিনায়ক সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে সাকিবের শুরুটা হল ওয়াইড দিয়ে। তবে ফিরতে খব বেশি সময় নেননি। ওভারের দ্বিতীয় বৈধ ডেলিভারিতেই উইকেটের দেখা পেলেন ২০ বছর বয়সী এই পেসার। রোহিত শর্মা কভার ড্রাইভ করতে গিয়ে পয়েন্টে ধরা পড়েন। ভারত অধিনায়ককে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতা খুলেছেন তানজিম সাকিব। এরপর সেই সাকিবের শিকার তিলক ভার্মা। এর আগে সর্বশেষ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে তাকে আউট করেছিলেন সাকিব। ২০২০ সালের পর এবারও তার বলে অকৃতকার্য তিলক।

    এরপর উইকেটে আসা লোকেশ রাহুল শুরু থেকেই ভুগছিলেন। রাহুল থামেন ৩৯ বলে ১৯ রানে। তার মতোই উইকেটে এসেই হাস-ফাঁস করছিলেন ইশান কিষাণও। বাউন্ডারির জন্য মিরাজকে রিভার্স সুইপের অপশন বেছে নিয়েছিলেন তিনি। আর তাতেই এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন। ১০০ রান তোলার আগেই টপ অর্ডারের চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত।

    সেই চাপ সামলে সূর্যকুমারের সঙ্গে জুটি বাঁধেন গিল। সূর্য উইকেট নেন সাকিব। ২৬ রান (৩৪ বল) করা ডানহাতি এই ব্যাটারের স্টাম্প উড়ে যায়। এরপর ক্রিজে নেমে মুস্তার বলে স্টাম্প হারান জাদেজা। তবে এরই মধ্যে গিল ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন। এরপর আগ্রাসী হতে থাকা এই ব্যাটারকে ফেরান শেখ মেহেদী। শেষদিকে মুস্তাফিজ, মেহেদী ও তানজিম সাকিবরা আর ভারতীয়দের ম্যাচটি ছিনিয়ে নিতে চাননি।

    বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। চোট ও ফর্মহীন মুস্তার জন্য এটি অবশ্যই স্বস্তির। এছাড়া শেখ মেহেদী ও তানজিম সাকিব দুটি করে উইকেট নেন। সাকিব ও মিরাজের শিকার একটি করে।

    এর আগে টস হেরে বাংলাদেশের ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। জ্বর থেকে সেরে ওঠে তিন ম্যাচ খেলে ফেলেছেন লিটন দাস। কিন্তু এখনো স্বরূপে ফিরতে পারেননি। আগের দুই ম্যাচে ব্যর্থতার পর আজ তার সামনে সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু সেটা খানিকটা পায়ে ঠেললেন এই ওপেনার। শামির ইন সুইংয়ে বোকা বনে বোল্ড হয়েছেন। খুলতে পারেননি রানের খাতা।

    অভিষেকে গোল্ডেন ডাকের দুঃস্মৃতি ভুলে শুরুটা ভালোই পেয়েছিলেন তানজিদ তামিম। শার্দুল ঠাকুরের পরপর দুই বলে দারুণ দুটি চেক শটে কাভার ও মিড অফের মাঝ দিয়ে দুটি চার মেরেছিলেন। কিন্তু পরের ওভারে বোল্ড তিনি। ক্রস সিম ডেলিভারি ছিল। যতটা ভেবেছিলেন, ততটা গতি ছিল না। পুল শটে ইনসাইড-এজে বোল্ড হয়েছেন তামিম। সাজঘরে ফেরার আগে ১২ বলে করেছেন ১৩ রান।

    দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে সুযোগ হয়েছিল একাদশেও। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বিজয়। ১১ বলে ৪ রান করে আউট হয়েছেন তিনি। ফলে ২৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।এর পর অল্প সময়ের মধ্যে উইকেট হারায় মিরাজ।

    টপ অর্ডারের চার ব্যাটারের দ্রুত বিদায়ের পর সেখান থেকে টেনে তুললেন সাকিব। যাকে বলে, সামনে থেকে নেতৃত্ব দেওয়া। উইকেটে এসে দেখে-শুনে ঠান্ডা মাথায় ইনিংস গড়েছেন। তুলে নিয়েছেন ব্যাক্তিগত অর্ধশতক। এই মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ৬৫ বল।

    ব্যাক্তিগত ফিফটি তুলে পঞ্চম উইকেটে হৃদয়কে নিয়ে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিলেন সাকিব। জুটিতে শরান পেরিয়ে ব্যাক্তিগত সেঞ্চুরির পথে হাঁটছিলেন তিনি। তবে ৮০ রানে বাংলাদেশ অধিনায়ককে থামান শার্দুল ঠাকুর। এই পেসারের বলে বোল্ড হয়েছেন সাকিব। এর আগে দুর্দান্ত ব্যাটিংয়ে ৮৫ বলে করেছেন ৮০ রান।

    সাকিব ফেরার পর শামিম উইকেটে আসেন। বলা যায়, এলেন আর গেলেন। মাঝের সময়টুকুতে ৫ বল খেলে করেছেন ১ রান। জাদেজার ফ্লাইট মিস করে লেগ বিফোরের ফাঁদে পড়া এই ব্যাটার আছেন বাজে ফর্মের মধ্যে। আজ সুযোগ ছিল আরও একবার ফেরার। তবে পারেননি। উল্টো ভুল সময়ে আউট হয়ে দলকে অলআউটের শঙ্কায় ফেলেছিলেন।

    সেই শঙ্কার মেঘ কেটেছে হৃদয়ের ব্যাটে। আসরের শুরুটা ভালো হয়নি তার। টানা তিন ম্যাচে ছিলেন ব্যর্থ। তবে শেষটা রানে রাঙাচ্ছেন এই টপ অর্ডার ব্যাটার। গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দলের হয়ে একাই লড়াই করেছিলেন। হাফ সেঞ্চুরি পেয়েছিলেন। এবার আরও একবার এই মাইলফলক ছুঁলেন তিনি। তাতে খরচ করেছেন ৭৭ বল। অবশ্য ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৪২তম ওভারে শামিকে পুল করতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়েছেন হৃদয়। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৮১ বলে ৫৪ রান।

    আজ দুর্দান্ত ব্যাটিং করেছেন লোয়ার অর্ডার ব্যাটাররা। বিশেষ করে নাসুম আহমেদ। তবে তার দুরন্ত ইনিংসের শেষটা হয়েছে হতাশাময়। প্রসিধ কৃষ্ণাকে ড্রাইভ করতে চেয়েছিলেন, তবে সে লেংথে ছিল না ঠিক বলটি। ইনসাইড-এজে লেগে মাটিতে পড়ার পর গিয়ে লেগ স্টাম্পে আঘাত করেছে বল। ৪৫ রানেই শেষ হয় নাসুমের লড়াই।

    এরপর শেষদিকে তানজিম সাকিবকে সঙ্গে নিয়ে ভালোই ফিনিশিং দিয়েছে শেখ মেহেদি। তাতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলে বাংলাদেশ।খাদের কিনার থেতে দলকে তুলেছেণ সাকিব আর হৃদয়। সেই সুবাদে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান। এই জয়ের সুবাদে বাংলাদেশ বিশ্বকাপে অনুপ্রেরণা পাবে।আর দলে যদি ফেরে তামিম ও মাহমদুল্লাহ তাহলে দল অনেক শক্তিশালি হবে।