www.HelloBangla.News – খেলাধুলা – ১৪ সেপ্টেম্বর, ২০২৩: এশিয়া কাপে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত খেলাগুলেঅ বৃষ্টি যেন কাল হয়ে দাড়িয়েছে। কলম্বোর প্রেমাদাশা স্টেডিয়ামে নিদিষ্ট সময়ে খেলা শুরুর সম্ভবানা নেই। কেননা বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটার পরও পিচে কাভার ছিলো। মাঠ ভেজা। টস হয়নি। বেইছে বাতাস। যদি বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত হয় তাহলে ভারতের সঙ্গে ফাইনালে খেলবে শ্রীলঙ্কা। আর যদি খেলা হয় তাহলে যে দল জিতবে সেই দল ফাইনালে খেলবে। তবে শ্রীলঙ্কার যেহেতু দেশের মাটিতে খেলা তাই তারাই শক্তির বিচারে এগিয়ে আছে। অপর দিকে পাকিস্তানের বেশ কয়েকজন খেলোয়ার ইনজুরিতে রয়েছে। তাই দলে পাঁচটি পরিবর্তণ নিয়ে দল গুছিয়েছে পাকিস্তান। অপর দিকে শ্রীলঙ্কা দলগত ভাবে তিন বিভাগে শক্তিশালী। ভারতের মত শক্তিশালী ব্যাটিং লাইন যেন ঠিকমত দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার বোলারদের সামনে। মাত্র ২১৩ রানে আউট হয়ে যায় ভারত দল। যদিও ভারত জিতে ম্যাচটিতে তার পরেও ম্যাচে শ্রীলঙ্কার দুনিথ ওয়েল্লালাগে দারুণ বোলিং করে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৩২ রানে অপরাজিত থাকে। ফলে ম্যাচসেরা হয়েছে এই তরুণ স্পিনার।
কাই ফাইনালে যেতে হলে জিততেই হবে পাকিস্তানকে। । পাকিস্তান টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের কথা মাথায় রেখে আজ শ্রীলঙ্কার বিপক্ষে অঘোষিত সেমিফাইনাল ম্যাচে প্রথম দলের ৫জন ক্রিকেটারকে বাদ দিয়েই একাদশ গঠন করেছে পাকিস্তান।
এমনিতেই একটি পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। পেসার নাসিম শাহ ছিটকে পড়েছেন ইনজুরির কারণে। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে ২২ বছর বয়সী পেসার জামান খানকে। নাসিম শাহের পরিবর্তিত একজনকে একাদশে নিতেই হতো। সে হিসেবে জামান খানের অভিষেকটাও হয়ে যাচ্ছে আজ।
হারিস রউফের অবস্থাও প্রায় একই। ভারতের কাছে বিশাল ব্যবধানে পরাজয়ের দিন পাকিস্তান নাসিম শাহ এবং হারিস রউফকে হারিয়েছে। তারা পড়েছে ইনজুরিতে। এ কারণে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে নতুন দুই পেসার খেলবেন মোহাম্মদ ওয়াসিম এবং জামান খান।
ওপেনার ফাখর জামান এবার রয়েছেন পুরোপুরি অফ-ফর্মে। তাকে বিশ্রাম দিয়ে আজ একাদশে নেয়া হচ্ছে মোহাম্মদ হারিসকে। এছাড়া মিডল অর্ডারে আগা সালমানও পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার পরিবর্তে সুযোগ দেয়া হচ্ছে সউদ শাকিলকে। এছাড়া দলে ফিরে আসছেন মোহাম্মদ নওয়াজ। ফাহিম আশরাফের পরিবর্তে অলরাউন্ডারের কোটায় খেলবেন তিনি।
এবারের এশিয়া কাপে প্রতিটি ম্যাচ শুরুর আগেরদিনই একাদশ জানিয়ে দিচ্ছিলো পাকিস্তান। সে ধারাবাহিকতায় শ্রীলঙ্কার বিপক্ষেও গুরুত্বপূর্ন এই ম্যাচের একাদশ জানালো পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
আজ যে একাদশ খেলবে পাকিস্তানের
মোহাম্মদ হারিস, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি এবং জামান খান।
দেখার বিষয় ম্যাচটি কত ওভার হয়।এবং কে যাবে ফাইনারে। তবে সব দিক দিয়ে এগিয়ে আছে শীলঙ্কা।










