Author: Hello Bangla News

  • ২১ আগস্টের ঘটনা নিয়ে মিথ্যাচার করছে ফখরুল: তথ্যমন্ত্রী

    ২১ আগস্টের ঘটনা নিয়ে মিথ্যাচার করছে ফখরুল: তথ্যমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২৩ আগস্ট, ২০২৩ : ‘বিএনপি মহাসচিব ২১ আগস্টের ঘাতকদের মুখপাত্র’ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘এমন জঘন্য, ঘৃণ্য, বীভৎস মিথ্যাচার একটি দলের মহাসচিব করতে পারেন, আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।’

    গতকাল মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ড. হাছান মাহমুদ বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট খালেদা জিয়ার অনুমোদনক্রমে তার পুত্র তারেক রহমানের প্রত্যক্ষ নির্দেশনায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যা এবং আওয়ামী লীগের নেতৃত্বকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিলো। আর পত্র-পত্রিকায় দেখলাম, মির্জা ফখরুল সাহেব গতকাল এই ঘৃণ্য গ্রেনেড হামলা নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করেছেন।’

    তথ্যমন্ত্রী বলেন, “বিএনপি মহাসচিব বলেছেন- ‘যে জায়গায় অনুমতি দেয়া হয়েছিলো সেখানে না করে তারা অন্য জায়গায় কেন করলো’। কিন্তু প্রকৃতপক্ষে আমরা ২১ আগস্টের কয়েকদিন আগেই মুক্তাঙ্গণে সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছিলাম কিন্তু অনুমতি দেয়া হয়নি। শেষ মুহূর্তে আমাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করার জন্য মৌখিক অনুমতি দেয়া হয়। এতে প্রমাণ হয় যে গ্রেনেড হামলা পরিচালনা করার সুবিধার্থেই মুক্তাঙ্গণে সমাবেশ করার অনুমতি দেয়া হয় নাই। কারণ মুক্তাঙ্গণে গ্রেনেড ছোঁড়ার সুবিধা সেভাবে নেই। আমাদের দলীয় কার্যালয়ের চারপাশের বিল্ডিং থেকে গ্রেনেড ছোঁড়া যায়। সে জন্যই সেখানে সমাবেশ করতে বলা হয়।”

    তিনি বলেন, ‘সমাবেশের সময় বিল্ডিংয়ের ওপরে সাদা পোষাকে বা পোষাকধারী পুলিশ থাকে। কিন্তু সেই ২০০৪ সালের ২১ আগস্ট কোনো পুলিশ পাহারায় ছিলো না, পরিবর্তে সেখানে তৎকালীন বিএনপি সরকার, তারেক রহমান জঙ্গিদের অবস্থান নিশ্চিত করেছিলো এবং সেখান থেকেই গ্রেনেডগুলো ছোঁড়া হয়েছিলো।’
    তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বরাবরই মিথ্যাচার করে এসেছেন। এখন সম্ভবত তার মহাসচিব পদটা নড়বড়ে হয়ে গেছে, যে কারণে তিনি মিথ্যাচারের মাত্রাটা আরো বাড়িয়ে দিয়েছেন।’

    গ্রেনেড হামলা মামলায় দুই দফা সাক্ষী দেয়ার অভিজ্ঞতা তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘আমি আহত হিসেবে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে এবং জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে ছিলাম বিধায় তার বুলেটপ্রুফ গাড়িটি আমার স্বাক্ষরে হস্তান্তরের সময় সাক্ষী দিয়েছি। সাক্ষ্য-প্রমাণে সবকিছু স্পষ্ট হয়েছে এবং সেই মামলায় আসামীরা কনটেস্ট করেছে। কনটেস্ট করার পর দিবালোকের মতো সবকিছু স্পষ্ট হয়ে আদালতে তাদের শাস্তি হয়েছে। আসামীদের পক্ষ থেকে আপীল করা হয়েছে। প্রক্রিয়া সমাপ্ত হলেই শাস্তি কার্যকর হবে, তবে অনেক আসামী গ্রেপ্তার রয়েছে।’

    এ সময় সাংবাদিকরা বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্য ‘সরকার দেশে ভয়াবহ একটা কিছু ঘটাতে যাচ্ছে’ এ নিয়ে প্রশ্ন করলে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা ফখরুল সাহেবের এ কথাতেই প্রমাণিত হয় যে, তারা কিছু ঘটাতে চাচ্ছে যেটি মুখ ফসকে বলে ফেলেছেন। তারা এমন একটা কিছু ঘটাতে চাচ্ছে যাতে দেশে নির্বাচন ভন্ডুল করা যায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা যায়।’

    হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির আমলে দেশে পাঁচশ’ জায়গায় একসাথে বোমা ফেটেছিলো, তারা আবার ক্ষমতা পেলে পাঁচ হাজার জায়গায় বোমা ফাটবে এবং দেশটা পাকিস্তান কিম্বা আফগানিস্তানের পর্যায়ে চলে যাবে। সেই বিশ্লেষণই ভারতীয় পত্রিকায় এসেছে এবং এ সমস্ত লেখালেখির পর বিএনপির মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে এবং তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তার প্রমাণ হচ্ছে, তারা রাত তিনটায় সংবাদ সম্মেলন ডেকেছে।’

    তথ্যমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত সাড়ে চৌদ্দ বছরে যেভাবে দেশ এগিয়ে গেছে, বিশ্বসম্প্রদায় তার প্রশংসা করছে। আর বিপরীতে যারা ক্ষমতায় আসতে চায়, তাদের সাথে আছে জামায়াতে ইসলামী, জঙ্গি, মৌলবাদী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক, সন্ত্রাসীগোষ্ঠী, মানুষের ওপর পেট্রোলবোমা নিক্ষেপকারীরা।’

    সূত্র: বাসস

  • ভ্যাট আদায় বাড়াতে ইএফডিএমএস চালু করেছে এনবিআর

    ভ্যাট আদায় বাড়াতে ইএফডিএমএস চালু করেছে এনবিআর

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৩ আগস্ট, ২০২৩ : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট (মূল্য সংযোজন কর) আহরণে স্বচ্ছতা এবং গতি বৃদ্ধির লক্ষ্যে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম (ইএফডিএমএস) চালু করেছে । গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে এক অনুষ্ঠানে ইএফডিএমএস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপনা করেন এনবিআরের সদস্য ড. মইনুল খান। এছাড়া অনুষ্ঠানে জেনেক্স ইনফোসিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

    অর্থমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই ডিভাইস দেশে রাজস্ব আহরণের গতি বাড়াবে এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রে আরও স্বচ্ছতা তৈরি করবে। তিনি বলেন, রাজস্ব খাতে সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকারের অংশ হিসেবে ২০২০ সালে পরীক্ষামূলকভাবে ইএফডির মাধ্যমে ভ্যাট আদায় পদ্ধতি চালু করা হয়।

    সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড ইতোমধ্যে ভ্যাট আহরণে ডিজিটাল পদ্ধতি চালু করেছে উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, বাংলাদেশে রাজস্ব আহরণ ব্যবস্থা আরও সুশৃঙ্খল করতে এনবিআরকে কাজ করে যেতে হবে।
    ব্যবসায়ীরা সরকারের উদ্যোগ বাস্তবায়নে তাদের আগ্রহ ব্যক্ত করেছে উল্লেখ করে তিনি বলেন, কর প্রদানের বিষয়ে জনসচেতনতা তৈরির ক্ষেত্রে সংবাদ মাধ্যমকে ভূমিকা রাখতে হবে। এক্ষেত্রে তিনি গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা পালনের আহবান জানান।

    গত ১৫ বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে আর্থ-সামাজিক অগ্রগতির কথা তুলে ধরে মুস্তফা কামাল বলেন, এ সময়ে দেশের জিডিপির আকার বেড়েছে সাড়ে চার গুণ এবং বাংলাদেশ বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশে উন্নীত হয়েছে। ২০০৯ সালে বাংলাদেশ বিশ্বের ৬৮তম অর্থনীতির দেশ ছিলো।

    তিনি আরও বলেন, গত ১৫ বছরে বার্ষিক গড় মাথাপিছু আয় ৬৮৬ মার্কিন ডলার থেকে উন্নীত হয়ে ২৭৯৩ ডলারে পৌঁছেছে। ২০২০ সালে দেশে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ২১ দশমিক ৭ বিলিয়ন ডলার এবং চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাজেটের আকার দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার কোটি টাকা।
    অর্থমন্ত্রী বলেন, এনবিআরকে রাজস্ব আদায় করতে হবে এবং একইসাথে রাজস্ব আদায় করতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘ইনশাল্লাহ সকল বাঁধা দূর করে আগামীতে আমরা করনেট বাড়াতে সক্ষম হবো।’

    অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ভ্যাট আদায়ের জন্য ২০২০ সালের আগস্ট মাসে পরীক্ষামূলকভাবে ইএফডি মেশিন বসানো হয়। এনবিআরের জনবল স্বল্পতার কারণে সারাদেশে ইএফডির মাধ্যমে ভ্যাট সংগ্রহ সম্ভব নয়। এজন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে ডিভাইস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তিনি বলেন, ইএফডির বর্তমান কার্যক্রম সাফল্যের ভিত্তিতে পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রামের বাইরে সম্প্রসারণ করা হবে। এনবিআরের আয়কর, শুল্ককর এবং ভ্যাট আহরণ চলবে কিন্তু ভ্যাটের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

    ইএফডিএমএস চমৎকার উদ্যোগ উল্লেখ করে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আর্থিক ব্যবস্থাপনা স্মার্ট হওয়াটা জরুরি। এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু করেছে এবং সঞ্চয়পত্র অনলাইন ভিত্তিক করেছে।

    অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীরা কোন হয়রানি ছাড়াই কর ও ভ্যাট দিতে চায়। এর জন্য অটোমেশনের বিকল্প নেই। ইএফডিএমএস সরকার ও ব্যবসায়ী উভয়ের জন্য অত্যন্ত কার্যকরী উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ব্যবসায়ীরা সরকারের সাথে একযোগে কাজ করে যাবে।

    বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট আহরণে এনবিআরের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ডিভাইস বসাবে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

    জেনেক্স ইনফোসিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ জালাল উদ্দিন বলেন, ভ্যাট ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের মাধ্যমে শুধু সরকারের রাজস্বই বৃদ্ধি পাবে না বরং টেকসই অর্থনীতির পথেও দেশ এগিয়ে যাবে। ইএফডিএমএস ব্যবসায় উৎপাদনশীলতা বাড়াতে এবং হিসাব শৃঙ্খলা নিশ্চিত করতে সহায়তা করবে। ভ্যাট প্রদানে এবং রিটার্ন দাখিলে ব্যবসায়ীরা বিভিন্ন সময় যে জটিলতা ও চ্যালেঞ্জের সম্মুখীন হন তা এ ডিভাইস ব্যবহারের মাধ্যমে অনেকাংশে দূর হয়ে যাবে।
    তিনি জানান, প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে প্রতিবছরে ৬০ হাজার করে পাঁচ বছরে তিন লাখ ইএফডিএমএস মেশিন বসানো হবে।

    উল্লেখ্য, দেশে বর্তমানে মোট রাজস্বের প্রায় ৪০ শতাংশ আদায় হয় ভ্যাট থেকে। ডিপার্টমেন্টাল স্টোর, বিপণি বিতান, হোটেল-রেস্টুরেন্টসহ ২৫টি খাতে ইএফডিএমএস ডিভাইস বসানো বাধ্যতামূলক করা হয়েছে।

    প্রাথমিকভাবে ঢাকা এবং চট্টগ্রামে ইএফডিএমএস ডিভাইসটির সংরক্ষণ ও পরিচালনার পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে ভ্যাট আহরণ করা হবে। এর মাধ্যমে ব্যবসায়ীদের ভ্যাট রিটার্ন দেয়ার সুযোগও থাকবে। এনবিআরের সার্ভারে সিস্টেমটি সংযুক্ত করা হয়েছে। এনবিআর সরাসরি ভ্যাট প্রদান ও আহরণের পরিমান সরাসরি পর্যবেক্ষণ-পরিবীক্ষণ করবে।
    সূত্র: বাসস

  • প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে হারালো পাকিস্তান

    প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে হারালো পাকিস্তান

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ আগস্ট, ২০২৩ : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তান ১৪২ রানে জয় পেয়েছে।প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ২০১ রানে অরআউট হয়ে যায়।জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নেয়ে আফগানিস্তান মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায়। পাকিস্তানি বোলারদের তোপের মুখে হুড়মুড় করে ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং লাইনআপ।
    সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার হাম্বানটোটায় আগে ব্যাট করে ৪৭.১ ওভারে মাত্র ২০১ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে পাকিস্তানি দল। জবাবে ১৯.২ ওভারে ৫৯ রানে অলআউট হয় আফগানরা।
    পাকিস্তানের ছুড়ে দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। টানা দুই বলে উইকেট তুলে নেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। তৃতীয় ওভারের চতুর্থ বলে তার বলে আগা সালমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আফগান ওপেনার ইব্রাহীম জাদরান। ৬ বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি তিনি। পরের বলে একই ফিল্ডারের জাতে ক্যাচ তুলে দেন তিনে নামা রহমত শাহ।
    পরের ওভারে আঘাত হানেন আরেক পাকিস্তানি পেসার নাসিম শাহ। এই ডানহাতি পেসারের বলে ক্যাচ তুলে দেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি। ৩ বলের মোকাবিলায় হাশমতুল্লাহও রানের খাতা খুলতে ব্যর্থ হন। দলীয় ৪ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা আফগানিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। এরপর একে ড্রেসিংরুমে ফেরেন একের পর এক ব্যাটার।
    তবে দীর্ঘ সময় একপ্রান্তে অনড় অবস্থানে ছিলেন আফগান ওপেনার ও উইকেটকিপার রহমনুল্লাহ গুরবাজ। দলকে ৩৫ রানে রেখে পঞ্চম উইকেট হিসেবে বিদায় নেওয়ার আগে তিনি ৪৭ বলের মোকাবিলায় ১৮ রান করতে পারেন।উইকেট পতনের মিছিলে একে একে যুক্ত হন আফগান ব্যাটাররা। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন আজমতুল্লাহ ওমরজাই। ৩ বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও তাকে মাঠ ছাড়তে হয় রিটায়ার্ড হার্ট হয়ে।
    বল হাতে পাকিস্তানের হারিস রৌফ ৬.২ ওভারে মাত্র ১৮ রানে ৫ উইকেট তুলে নিয়েছেন। ২ উইকেট শাহিন আফ্রিদির। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন নাসিম ও শাদাব খান।
    এর আগে ইমাম-উল-হকের ফিফটি এবং ইফতিখার আহমেদ ও শাদাব খানের ত্রিশোর্ধ্ব ইনিংসে ভর করে দুইশ ছাড়ায় পাকিস্তান। টপ অর্ডারের ব্যর্থতার দিনে ব্যতিক্রম ইমাম। ধৈর্যশীল ব্যাটিংয়ে ৯৪ বলে ৬১ রান করেন তিনি। ইফতিখার ৩০ ও শাদাবের ব্যাট থেকে আসে ৩৯ রান। বাকিদের মধ্যে বলার মতো রান পেয়েছেন কেবল মোহাম্মদ রিজওয়ান (২১)।
    ম্যাচসেরা হয়েছেন হারিস রৌফ। আগামিকাল ২৪ আগস্ট দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এশিয়ার এই দুই দেশ।

  • বেঙ্গল শিল্পলয়ে চলছে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী

    বেঙ্গল শিল্পলয়ে চলছে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী

    www.HelloBangla.News – বিনোদন – ২৩ আগস্ট, ২০২৩ : ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত বেঙ্গল শিল্পালয় দেশের বিভিন্ন ধরণের শিল্পের প্রসার ঘটাপতে এবং বিলুপ্তপ্রায় শিল্পকে সবার সামনে তুলে ধরতে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ জুলাই থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশের লোকশিল্প: চিত্রিত মৃৎশিল্প’প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
    লোকশিল্প এবং মৃৎশিল্পের নিদর্শন রাখা হয়েছে এই প্রদর্শনীতে। এছাড়া শিল্পের এই দুই মাধ্যম নিয়ে দেশের কোথায় কোন কাজ হচ্ছে সেই তথ্য তুলে ধরা হয়েছে।

    বেঙ্গলে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী - বিনোদন - ২৩ আগস্ট ২০২৩ (খ)
    বেঙ্গলে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী – বিনোদন – ২৩ আগস্ট ২০২৩ (খ)

    এ প্রদর্শনীর মধ্য দিয়ে নানা বর্ণ, আকৃতি ও অলংকরণে উজ্জ্বল মৃৎশিল্পের বিপুল বৈচিত্র্য ও শৈল্পিক ব্যঞ্জনা দর্শকের সামনে তুলে ধরা সম্ভব হবে বলে আশা করছেন আয়োজকরা।
    অধ্যাপক নিসার হোসেনের গবেষণা ও নির্দেশনায় প্রদর্শনীটি রূপায়িত হয়েছে। মাঠ পর্যায়ে উপাদান ও তথ্য সংগ্রহ করেছেন ইমরান উজ-জামা, নবরাজ রায় ও টিটু সাহা।
    অধ্যাপক নিসার হোসেন বলেন, “মৃৎশিল্পের পেছনের গল্প বা ভাবনা বাদ দিয়ে আমরা শুধু অবজেক্ট নিয়ে থাকি। এই প্রদর্শনীতে আমরা অবজেক্ট এর পেছনের গল্প, প্রসেস ও ভাবনা তুলে ধরার চেষ্টা করেছি।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকারকর্মী, সংগ্রাহক ও কারুশিল্প গবেষক ড. হামিদা হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের কনিষ্ঠ পুত্র ময়নুল আবেদিন এবং বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহা পরিচালক লুভা নাহিদ চৌধুরী
    বেঙ্গলের কামরুল হাসান প্রদর্শনশালায় ‘বেঙ্গল আর্টস প্রোগ্রাম’ নিবেদিত, সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী রবিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
    শিল্পাচার্য জয়নুল আবেদিন, ময়নুল আবেদিন, তরুণ ঘোষ, শিশির ভট্টাচার্য্য, সাইদুল হক, নিসার হোসেন, ইমরান উজ-জামান, নবরাজ রায়, টিটু সাহা, সুশান্ত ঘোষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের সংগৃহীত মৃৎশিল্প দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।
    মনোমুগ্ধকর আয়োজনে গ্যালারির মেঝেতে একসঙ্গে অনেকগুলো ফণা তোলা সাপের চারপাশে ছড়িয়ে রয়েছে পুতুল, রাজা-রানীর মুখোশ, ফুলদানিসহ নানা লোকজ অনুষঙ্গ। মেঝেতে রাখা কাচের বাক্সে কিংবা দেওয়ালের সঙ্গে লেপ্টে থাকা শোকেসে উঁকি দিচ্ছে হাতি-ঘোড়া, বাঘ-ভাল্লুক, নৌকা, টেপা পুতুলসহ নানা অবয়বের মৃৎশিল্প।
    প্রদর্শনীতে রাখা মৃৎশিল্প দেখতে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।আগতরা এই ধরনের প্রদর্শনী আযোজনের জন্য বেঙ্গল শিল্পালয় কতৃপক্ষকে ধন্যবাদ জানায়।

  • মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

    মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ আগস্ট, ২০২৩ : মেক্সিকোতে মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় পুইব্লাতে এই দুর্ঘটনাটি ঘটে।
    ওয়াক্সাকার প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়, ওক্সাকা ও পুয়েবলা রাজ্যের সীমান্তবর্তী মহাসড়কে একটি ট্রেলার ট্রাকের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও অভিবাসী বহনকারী বাসটির সংঘর্ষ ঘটে।
    দুর্ঘটনায় আটজন পুরুষ ও আটজন নারী নিহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য পুয়েবলার হাসপাতালে পাঠানো হয়েছে।
    পুইব্লার আন্ত:বিভাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, মঙ্গলবার ভোরে কুয়াকনোপালান-ওক্সাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
    পুয়েবলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ক্ষতিগ্রস্তদের সর্বোত্তম সহায়তা দিতে তারা কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।।
    সূত্র : বাসস

  • ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার পথে প্রধানমন্ত্রী

    ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার পথে প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ আগস্ট, ২০২৩ : ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ সকালে জোহানেসবার্গের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে প্রধানমন্ত্রী ২২ থেকে ২৫ আগস্ট অনুষ্ঠেয় ১৫তম সম্মেলনে অংশ নিবেন ।
    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।’

    ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার বেশি যাত্রাবিরতির পর (স্থানীয় সময়) রাত ৮টা ৫০ মিনিটে জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

    দক্ষিণ আফ্রিকা ব্রিকস দেশগুলোর ঐতিহাসিক ১৫ তম শীর্ষ সম্মেলনের আয়োজন করছে। সদস্য দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।

    কভিড-১৯ মহামারি ও এর কারণে বিশ্বব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার পর আয়োজিত এটি প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে।

    দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

    প্রধানমন্ত্রী ২৩ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ আয়োজনে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন বলে আশা করা হচ্ছে।

    পরে তিনি আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতগণ আয়োজিত ‘বাংলাদেশ দূত সম্মেলনে’ যোগ দেবেন। বিকেলে হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে।

    সন্ধ্যায় প্রধানমন্ত্রী ব্রিকসের বর্তমান সভাপতি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘রাষ্ট্রীয় ভোজসভায়’ যোগ দেবেন।
    শেখ হাসিনা ২৪ আগস্ট ‘ব্রিকস-ফ্রেন্ডস অব ব্রিকস লিডার্স ডায়লগ (ব্রিকস- আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়লগ)-এ ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস’ এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বক্তৃতা দেবেন। এতে ৭০টি দেশের প্রতিনিধিরা অংশ গ্রহণ করবেন।

    প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন।

    সন্ধ্যায় তিনি দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাত করবেন।

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত রবিবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, এ পর্যন্ত প্রায় ২২টি দেশ ব্রিকসের সদস্য হওয়ার আগ্রহ দেখিয়েছে এবং মূল পাঁচ সদস্য নতুন সদস্য নেওয়ার জন্য তাদের মধ্যে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করছে।

    প্রধানমন্ত্রীর ২৭ আগস্ট সকালে দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

    সূত্র : বাসস

  • ঋণের ৫০ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে শ্রীলঙ্কা

    ঋণের ৫০ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে শ্রীলঙ্কা

    www.HelloBangla.News – অর্থনীতি – ২২ আগস্ট, ২০২৩ : ২০২১ সালে শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকট দেখা দেয়। তার পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে ।অনেকে কাজ হারায়।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে অনেকদিন। এক খবরে জানা গেছে শ্রীলঙ্কার অনেক মানুষ তিন বেলা কাঁঠাল খেয়ে জীবন ধারণ করতে শুরু করে।যদিও অর্থনৈতিক মন্দার আগে দেশটিতে কাঁঠাল পেকে গাছের নিচে পড়ে থাকতো। খাবার কেউ ছিলোনা। সেই সময় দেশটির এই সংকটের কারণে শ্রীলঙ্কার বৈদেশিক ঋণ খুব জরুরী হয়ে পড়েছিল।
    অর্থনৈতিক সংকটের কারণে ২০২১ সালে কারেন্সি সোয়াপ সিস্টেমের অধীনে বাংলাদেশ থেকে ২০০ মিলিয়ন ডলারের ঋণের নেয় শ্রীলঙ্কা। এই ঋণের মধ্যে ৫০ মিলিয়ন ডলার বাংলাদেশকে ফেরত দিয়েছে।
    কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত ১৭ আগস্ট কিস্তি পরিশোধ করা হয়। এই পরিমাণ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়েছে বলে জানা গেছে।
    ২০২১ সালের সেপ্টেম্বরে, বাংলাদেশ কারেন্সি সোয়াপ সিস্টেমের অধীনে তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিলো।
    এক বছরের ঋণের মেয়াদ শেষ হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর তিন মাসে দুইবার মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের মার্চ পর্যন্ত। অবশেষে ঋণ পরিশোধের জন্য প্রতিবেশী দেশকে সেপ্টেম্বর পর্যন্ত আরও ছয় মাস সময় দেওয়া হয়।
    ঋণ চুক্তি অনুযায়ী, বাংলাদেশের ঋণের বিপরীতে ১ দশমিক ৫ শতাংশ হারে সুদ পরিশোধ করার কথা দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ শ্রীলঙ্কার।
    সূত্র : বাসস

  • জো বাইডেনের কাছে দুঃখ প্রকাশ করে শেখ হাসিনার চিঠি

    জো বাইডেনের কাছে দুঃখ প্রকাশ করে শেখ হাসিনার চিঠি

    www.HelloBangla.News – জাতীয় – ২২ আগস্ট, ২০২৩ : যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউইতে ভয়াবহ দাবানলে ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    তিনি বলেন, ‘হাওয়াই দ্বীপের মাউই জুড়ে সবচেয়ে ভয়াবহ দাবানলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির খবরে আমি গভীরভাবে শোকাহত।’
    প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি ক্ষতিগ্রস্তদের পরিবার এবং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি।’
    তিনি বলেন, বাংলাদেশ এই চ্যালেঞ্জিং সময়ে আমেরিকার সরকার ও জনগণের পাশে আছে এবং উদ্ধারকাজে নিয়োজিত সকল সন্মুখসারির উদ্ধারকর্মীদের সাথে একাত্মতা প্রকাশ করছে।
    শেখ হাসিনা আরো বলেন, এই মর্মান্তিক ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন- তাদের জন্য আমরা প্রার্থনা করছি।
    এর আগে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে প্রাণহানি ও ধ্বংসের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেনকে চিঠি পাঠিয়েছেন।
    সূত্র : বাসস

  • উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে

    উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ আগস্ট, ২০২৩ : উত্তর কোরিয়া শিগগিরই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে । দেশটি এই পরিকল্পনার কথা জাপানকে জানিয়েছে।
    আজ মঙ্গলবার জাপান সরকার এ কথা বলেছে।
    তিন মাস আগে স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থ প্রচেষ্টা চালায় উত্তর কোরিয়া। এখন উত্তর কোরিয়া আবার এ উদ্যোগ নিয়েছে।
    জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পিত এ উৎক্ষেপণের কথা উত্তর কোরিয়া জাপানকে জানিয়েছে।
    বিবৃতিতে আরো বলা হয়েছে, কিশিদা এই উৎক্ষেপণ পরিকল্পনা বাতিলের আহ্বান জানাতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশের সাথে কাজ করতে তার সরকারকে নির্দেশ দিয়েছেন।
    জাপান কোস্টগার্ড বলছে, আগামী ২৪ থেকে ৩১ আগস্টের মধ্যে স্যাটেলাইট রকেট উৎক্ষেপণ করা হবে।
    এর আগে মে মাসে উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। স্যাটেলাইট বহনকারী রকেটটি উড্ডয়নের পর পরই সমুদ্রে ডুবে যায়।
    উত্তর কোরিয়া বলছে, এ অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন উপস্থিতি মোকাবেলায় তারা গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে।
    এদিকে দেশটির সরকারি বার্তা সংস্থা সোমবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে।
    সূত্র : বাসস

  • ঋণ পরিশোধের সময় বাড়লো সানি দেওলের

    ঋণ পরিশোধের সময় বাড়লো সানি দেওলের

    www.HelloBangla.News – বিনোদন – ২২ আগস্ট, ২০২৩ : ব্যাংক থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করতে না পারায় সানি দেওলের বাড়ি নিলামে উঠাতে চেয়েছিলো ব্যাংক।কিন্তু আলোচনার পর সেই ঋণ পরিশোধের সময় বাড়ালো ব্যাংক।হয়তো এই যাত্রায় রেহাই পেল সানি দেওয়ালে বিলাসবহুল বাড়ি ‘সানি ভিলা’।

    বক্স অফিসে সফল ‘গদর ২’। সাফল্যের মাঝেই মাথায় বজ্রাঘাত হয় সানি দেওলের। অভিনেতার জুহুর বাংলো ‘সানি ভিলা’ নাকি নিলামে উঠতে চলেছে। ৫৫ কোটির টাকা ঋণ নিয়ে তা শোধ করতে পারেননি বলিউড অভিনেতা। ঋণের সেই টাকা ফেরত পেতে ৫৬ কোটি টাকায় ‘সানি ভিলা’ নিলামে তোলার নোটিস জারি করে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। রবিবার (২০ আগস্ট) জারি হয় নোটিস। ২৫ সেপ্টেম্বরই নিলামে ওঠার কথা ছিল সানির এই বাংলো। যদিও নোটিস জারি করার পরে সোমবারই সংশোধনী জারি করে ‘সানি ভিলা’ নিলামের সেই নোটিস প্রত্যাহার করে নেয় উক্ত ব্যাঙ্ক। ‘সানি ভিলা’ নিলামের নোটিস প্রত্যাহারের বিবৃতিও দেওয়া হয় ব্যাঙ্কের তরফে।

    খবর আসে অভিনেতার বাড়ি রক্ষা করতে নাকি সাহায্যের হাত বাড়িয়ে দেন অক্ষয় কুমার। বিপুল পরিমাণ অর্থ সাহায্যের প্রস্তাব দেন সানিকে অক্ষয়। সানির বাড়ি নিলামে ওঠা নিয়ে যখন নানা মুনির নানা মত, সেই সময় তিনি বলেন, ‘‘আমি এই নিয়ে এখনই কিছু বলতে চাই না, যা-ই বলব লোকে ভুল ভাবতে পারেন। ব্যাপারটা ভীষণ ব্যক্তিগত।” বছর কয়েক আগে সানি দেওল তাঁর জুহুর বাংলো বন্দক রেখে বেশ কয়েক কোটি টাকা ধার নেন। প্রায় ৫৫ কোটি টাকা ধার নেন অভিনেতা সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে। সময় পেরিয়ে গেলেও ধার শোধ করতে পারেননি অভিনেতা। সেই পাওনা ফেরত পেতেই ৫৬ কোটি টাকায় বাড়ি নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। এই খবর প্রকাশ্যে আসার পরে সানির মুখপাত্রের দাবি করেন, ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নাকি সমস্যা সমাধানে বদ্ধপরিকর অভিনেতা ও তাঁর দল। শোনা যাচ্ছিল, সানিকে আরও এক মাস সময় দেওয়া হয়েছে।দেখার বিষয় এক মাস পর কি রাক্ষা পাবে ‘সানি ভিলা’।

    সূত্র : আনন্দবাজার পত্রিকা