মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

মেক্সিকোতে দুর্ঘটনায় ১৬ জন নিহত - আন্তর্জাতিক - ২৩ আগস্ট ২০২৩
মেক্সিকোতে দুর্ঘটনায় ১৬ জন নিহত - আন্তর্জাতিক - ২৩ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ আগস্ট, ২০২৩ : মেক্সিকোতে মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছে।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় পুইব্লাতে এই দুর্ঘটনাটি ঘটে।
ওয়াক্সাকার প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়, ওক্সাকা ও পুয়েবলা রাজ্যের সীমান্তবর্তী মহাসড়কে একটি ট্রেলার ট্রাকের সঙ্গে স্থানীয় বাসিন্দা ও অভিবাসী বহনকারী বাসটির সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় আটজন পুরুষ ও আটজন নারী নিহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য পুয়েবলার হাসপাতালে পাঠানো হয়েছে।
পুইব্লার আন্ত:বিভাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, মঙ্গলবার ভোরে কুয়াকনোপালান-ওক্সাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুয়েবলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ক্ষতিগ্রস্তদের সর্বোত্তম সহায়তা দিতে তারা কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।।
সূত্র : বাসস

পূর্ববর্তী ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার পথে প্রধানমন্ত্রী
পরবর্তী বেঙ্গল শিল্পলয়ে চলছে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী