বেঙ্গল শিল্পলয়ে চলছে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী

বেঙ্গলে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী - বিনোদন - ২৩ আগস্ট ২০২৩(ক)
বেঙ্গলে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী - বিনোদন - ২৩ আগস্ট ২০২৩(ক)

www.HelloBangla.News – বিনোদন – ২৩ আগস্ট, ২০২৩ : ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত বেঙ্গল শিল্পালয় দেশের বিভিন্ন ধরণের শিল্পের প্রসার ঘটাপতে এবং বিলুপ্তপ্রায় শিল্পকে সবার সামনে তুলে ধরতে বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ জুলাই থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশের লোকশিল্প: চিত্রিত মৃৎশিল্প’প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।
লোকশিল্প এবং মৃৎশিল্পের নিদর্শন রাখা হয়েছে এই প্রদর্শনীতে। এছাড়া শিল্পের এই দুই মাধ্যম নিয়ে দেশের কোথায় কোন কাজ হচ্ছে সেই তথ্য তুলে ধরা হয়েছে।

বেঙ্গলে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী - বিনোদন - ২৩ আগস্ট ২০২৩ (খ)
বেঙ্গলে চিত্রিত মৃৎশিল্প প্রদর্শনী – বিনোদন – ২৩ আগস্ট ২০২৩ (খ)

এ প্রদর্শনীর মধ্য দিয়ে নানা বর্ণ, আকৃতি ও অলংকরণে উজ্জ্বল মৃৎশিল্পের বিপুল বৈচিত্র্য ও শৈল্পিক ব্যঞ্জনা দর্শকের সামনে তুলে ধরা সম্ভব হবে বলে আশা করছেন আয়োজকরা।
অধ্যাপক নিসার হোসেনের গবেষণা ও নির্দেশনায় প্রদর্শনীটি রূপায়িত হয়েছে। মাঠ পর্যায়ে উপাদান ও তথ্য সংগ্রহ করেছেন ইমরান উজ-জামা, নবরাজ রায় ও টিটু সাহা।
অধ্যাপক নিসার হোসেন বলেন, “মৃৎশিল্পের পেছনের গল্প বা ভাবনা বাদ দিয়ে আমরা শুধু অবজেক্ট নিয়ে থাকি। এই প্রদর্শনীতে আমরা অবজেক্ট এর পেছনের গল্প, প্রসেস ও ভাবনা তুলে ধরার চেষ্টা করেছি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকারকর্মী, সংগ্রাহক ও কারুশিল্প গবেষক ড. হামিদা হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের কনিষ্ঠ পুত্র ময়নুল আবেদিন এবং বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।আনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহা পরিচালক লুভা নাহিদ চৌধুরী
বেঙ্গলের কামরুল হাসান প্রদর্শনশালায় ‘বেঙ্গল আর্টস প্রোগ্রাম’ নিবেদিত, সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী রবিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
শিল্পাচার্য জয়নুল আবেদিন, ময়নুল আবেদিন, তরুণ ঘোষ, শিশির ভট্টাচার্য্য, সাইদুল হক, নিসার হোসেন, ইমরান উজ-জামান, নবরাজ রায়, টিটু সাহা, সুশান্ত ঘোষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের সংগৃহীত মৃৎশিল্প দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।
মনোমুগ্ধকর আয়োজনে গ্যালারির মেঝেতে একসঙ্গে অনেকগুলো ফণা তোলা সাপের চারপাশে ছড়িয়ে রয়েছে পুতুল, রাজা-রানীর মুখোশ, ফুলদানিসহ নানা লোকজ অনুষঙ্গ। মেঝেতে রাখা কাচের বাক্সে কিংবা দেওয়ালের সঙ্গে লেপ্টে থাকা শোকেসে উঁকি দিচ্ছে হাতি-ঘোড়া, বাঘ-ভাল্লুক, নৌকা, টেপা পুতুলসহ নানা অবয়বের মৃৎশিল্প।
প্রদর্শনীতে রাখা মৃৎশিল্প দেখতে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।আগতরা এই ধরনের প্রদর্শনী আযোজনের জন্য বেঙ্গল শিল্পালয় কতৃপক্ষকে ধন্যবাদ জানায়।

পূর্ববর্তী মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত
পরবর্তী প্রথম ওয়ানডেতে আফগানিস্তানকে হারালো পাকিস্তান