www.HelloBangla.News – জাতীয় – ২০ আগস্ট, ২০২৩ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান ।
তিনি আজ রবিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এর পর বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে বিজিবি মহাপরিচালক বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁডিয়ে থাকেন।
এসময় বিজিবি’র একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বিজিবি প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের শহীদ সদ্যস্যদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন । এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু এবং দেশ জাতির সমৃদ্ধি ও কল্যাণে প্রার্থনা করা হয়।
বিজিবি মহাপরিচালক পরে বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি ।
বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবি সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা ও যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ সকল স্তরের বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি মহাপরিচালক বিজিবি’র বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে খুলনা সেক্টরে যাত্রাপথে টুঙ্গিপাড়ায় যাত্রা বিরতি করেন। পরে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।
সূত্র : বাসস
Author: Hello Bangla News
-

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
-

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৭, আহত ১৪৪
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২০ আগস্ট, ২০২৩ : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে প্রতিদিন হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেই চলেছে। এর জেরে ক্ষয়খতি ও মৃত্যুর মতো ঘটনা ঘটছে। বিশ্বব্যাপি দেখে দিয়েছে না সংস্কট। কিন্তু যুদ্ধ কোন মতেই থামছেনা।গতকাল শনিবার সকালে উত্তর ইউক্রেনের চেরনিহিভ শহরের একটি থিয়েটারে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় ছয় বছরের এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় আহত ১৪৪ জনের মধ্যে ১৫ জনই শিশু। এরমধ্যে কমপক্ষে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। নিহতদের মধ্যে অনেকে গির্জায় অর্থোডক্স খ্রিস্টানদের ছুটির দিন উদযাপন করছিলেন।
ওই হামলায় একটি প্রধান চত্বর এবং একটি বিশ্ববিদ্যালয় ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ এই হামলাকে “জঘন্য” বলে অভিহিত করেছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের সৈন্যদের দিয়ে এই “সন্ত্রাসী হামলার” কড়া জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
চেরনিহিভ বেলারুশের সাথে ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দক্ষিণে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী ইউক্রেনে পুরোদমে আক্রমণ শুরু করলে প্রথম কয়েক মাসের মধ্যে এই শহরটি রাশিয়ান সৈন্যরা অবরোধ করে ফেলে। ক্ষেপণাস্ত্রটি শহরের ইমপসিং থিয়েটারে সরাসরি আঘাত হানে। এতে আশেপাশের ভবনগুলোর ছাদ থেকে টাইলস উড়ে ছিটকে পড়ে। ১০০ মিটার দূরে একটি ভবনে আগুনও ধরে যায়। জানা গেছে, থিয়েটারটি ড্রোন নির্মাতাদের একটি সমাবেশের আয়োজন করছিল।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেছেন যে, থিয়েটারের ভিতরে থাকা সকলেই সময়মত নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে পেরেছিলেন।
তিনি আরও বলেছেন যে “অধিকাংশ হতাহতরা তাদের গাড়িতে ছিলেন বা রকেট হামলার সময় রাস্তা পার হচ্ছিলেন, সেইসাথে একটি গির্জা থেকে ফিরছিলেন”।
চেরনিহিভ শহরের এই প্রাণকেন্দ্রটি সাপ্তাহিক ছুটির দিনে সাধারণ মানুষের ঘুরে বেড়ানোর একটি জনপ্রিয় এলাকা।
থিয়েটারের উল্টা পাশের রাস্তায় ক্রিমিয়ান তাতার রেস্তোরাঁর ব্যবস্থাপক অ্যানা জাহরেবা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি আঘাত করার সময় তার কর্মীরা ব্যস্ত দিন শুরু করার সব প্রস্তুত নিচ্ছিলেন।তিনি বলেন। “আমি কি ঘটছে দেখতে বাইরে দৌড়ে যাই, এখানে ১২ বছর বয়সী দুটি মেয়ে ছিল এবং প্রচুর রক্তপাত হচ্ছিল। একজনের পা গুরুতরভাবে আহত হয়েছিল। অন্য একটি মেয়ে চিৎকার করছিল। কিছু লোক তাদের গাড়ি থামায়। পরে আমরা একটি মেয়েকে হাসপাতালে নিয়ে যাই।”
অ্যানা বলেছেন, কর্মীরা আহতদের চিকিৎসা কিট এবং কম্বল দিয়ে সাহায্য করতে ছুটে এসেছেন।
তিনি বলেন “আমরা এমন দিন আশাও করিনি।”
শনিবার গভীর রাতে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রুশ হামলায় নিহত মেয়ে শিশুটির নাম সোফিয়া। এর আগে, তিনি বলেছেন যে রাশিয়া একটি “সাধারণ শনিবারকে শোক ও ক্ষতির দিনে” পরিণত করেছে।
জাতিসংঘ বলেছে যে তারা এই হামলায় “অত্যন্ত উদ্বিগ্ন” হয়েছে।
ইউক্রেনে নিযুক্ত জাতিসংঘের বর্তমান প্রধান ডেনিস ব্রাউন একটি বিবৃতিতে বলেন, “সকালে একটি বড় শহরের প্রধান চত্বরে এ ধরণের আক্রমণ জঘন্য, যখন মানুষজন হাঁটছিল, অনেকে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে গির্জায় গিয়েছিল।”
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক মানবাধিকার আইনের বেসামরিক নাগরিক বা বেসামরিক স্থাপনার ওপর হামলা কঠোরভাবে নিষিদ্ধ, এটা থামাতে হবে। ”এদিকে এই ঘটনায় চেরনিহিভ শহরে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। মস্কো এ হামলার বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি।
অন্যদিকে, রাশিয়া দাবি করেছে যে একটি ইউক্রেনীয় ড্রোন উত্তর-পশ্চিম নভগোরদ অঞ্চলে একটি সামরিক বিমানঘাঁটিতে আঘাত করেছে, যার ফলে আগুন ধরে গেলেও পরে তা দ্রুত নিভিয়ে ফেলা হয়েছি।এতে একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনও কথিত ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে, কিয়েভের বিমান বাহিনী বলেছে যে মস্কোর রাতভর হামলায় ইউক্রেনের সামরিক বাহিনী ইরানের তৈরি ১৭টি শাহেদ ড্রোনের মধ্যে ১৫টি গুলি করে ভূপাতিত করেছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের যত দিন যাচ্ছে বিশ্বব্যাপী ততই উদ্বেগের সৃষ্টি হচ্ছে।
সূত্র : বিবিসি বাংলা
-

রান্না: সেমাই শ্রীখান্দ
www.HelloBangla.News – লাইফস্টাইল – ২০ আগস্ট, ২০২৩ : দুধ সেমাই বা জর্দা সেমাইর বাইরেও বিভিন্ন ধরনের মজাদর আইটেম করা হয় সেমাই দিয়ে। আজ সেমাই দিয়ে ভিন্ন ধর্মী রেসিপি দেওয়া হলো। যার নাম সেমাই শ্রীখান্দ।
উপকরণ:
সেমাই-১৫০ গ্রাম, কন্ডেন্স মিল্ক-এক কাপের তিন ভাগ, কাঁচা বাদাম পেস্ট-দুই টেবিল চামচ, দুধ দেড় কাপ, কর্ণফ্লাওয়ার-তিন টেবিল চামচ, ঘি-দুই টেবিল চামচ, ফুড কালার(হলুদ-দুই ফোটা।
রান্না সেমাই শ্রীখান্দ – লাইফস্টাইল – ২০ আগস্ট ২০২৩ (খ) প্রণালি:
একটি শুকনো প্যানে পরিমান মত ঘি নিয়ে তাতে ছোট ছোট টুকরা করে সেমাই নিয়ে ভালো করে ভেজে নিতে হবে।সেমাই ভালো করে ভাজা হয়ে গেলে কন্ডেন্স মিল্ক মিশিয়ে মিশ্রণটাকে শক্ত করতে হবে এবং মিশ্রণটা গরম থাকাকালীন এটা কে কাপকেক মোল্ড অথবা যেকেনো পছন্দসই কাপের ভেতর চেপে চেপে বাটির মত শেইপ দিয়ে নিতে হবে।ঠান্ডা হওয়ার সাথে সাথে সেমাই দিয়ে তৈরি বাটি গুলো শক্ত হয়ে আসবে।তৈরি করা কাপ গুলো রেস্টে রেখে দিতে হবে।
আরেকটি পাত্রে পরিমান মত লিকুইড দুধ গরম করে নিতে হবে, জ্বাল করতে করতে এতে কন্ডেন্সমিল্ক আর বাদাম বাটা মিশিয়ে নিতে হবে।বাদাম বাটা দেয়ার পর মিশ্রণটা ঘন হতে শুরু করলে, পরিমানমত কর্ণফ্লাওয়ার সামান্য পানিতে গুলিয়ে তা দুধের মিশ্রণে মেশাতে হবে।সৌন্দর্য বর্ধনে ফুড কালার এড করে নেয়া যেতে পারে। এ পর্যায়, মিশ্রণ অনেকটা ঘন হয়ে আসবে।জ্বাল থেকে সরিয়ে মিশ্রণটিকে ঠান্ডা করতে হবে(ফ্রিজে রেখে দিতে পারেন)।ঠান্ডা হওয়ার পর মিশ্রণটা অনেকটা দইয়ের মত দেখতে হবে।
এবারে সেমাই দিয়ে তৈরি কাপগুলোতে ঠান্ডা করা মিশ্রণের পুর দিয়ে সার্ভ করে ফেলতে হবে মজার “শ্রীখান্দ”!
রেসিপি দিয়েছেন : মারজানা মেসবাহ। -

পৃথিবীর অন্য কোথাও জীবন্ত মানুষ পোড়ানোর নজীর নেই: তথ্যমন্ত্রী
www.HelloBangla.News – জাতীয় – ২০ আগস্ট, ২০২৩ : পৃথিবীর অন্য কোথাও জীবন্ত মানুষ পোড়ানোর নজীর নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যেখানে জাতিগত সংঘাত হয়েছে সেখানে হতে পারে, কিন্তু রাজনীতির নামে অন্তত গত দু’তিন দশকে বিশ্বের কোথাও এমন ঘৃণ্য নজীর নেই, যা ২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি-জামাত বাংলাদেশে ঘটিয়েছে।’
গতকাল শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “যদি কোনো রাজনৈতিক দল ইউরোপ-আমেরিকায় এই মানুষ পোড়ানোর ঘটনা ঘটাতো, সেই রাজনৈতিক দল নিষিদ্ধ হতো। তবে কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে পরপর পাঁচবার। আর মার্কিন যুক্তরাষ্ট্রে তারা ‘টায়ার-ফোর’ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হয়েছে।”
তিনি বলেন, “বিএনপি অনেক আন্দোলনের চেষ্টা করেছে, ঢাকায় মহাসমাবেশও করেছে, আন্দোলনের বেলুনও ফুলেছে, কিন্তু সেই বেলুন এখন ‘ফিউজ’ হয়ে গেছে। বিদেশিদের কাছে অনেক ধর্ণা দিয়ে বাংলাদেশের ওপর একটি চাপ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল। সেই চাপ তৈরির অপচেষ্টাও এখন ‘ডিফিউজড’ হয়ে গেছে। অর্থাৎ দেশের বিরূদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি।”
পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, “পুলিশ বাহিনী যেভাবে দেশের আইন-শৃংখলা রক্ষা ও উন্নয়ন অব্যাহত রাখার জন্য জীবনকে হাতের মুঠোয় নিয়ে কাজ করে যাচ্ছে এ জন্য তাদের আন্তরিক ধন্যবাদ। তিনি বলেন, ‘পুলিশ বাহিনী অবশ্যই আইন অনুযায়ী চলবে এবং বিধি অনুযায়ী চলতে গেলেই দেখা যাবে, কেউ রাজনীতির নামে মানুষ পোড়াতে পারে না।”
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘তিতুমীর, ক্ষুদিরাম বসু, সূর্যসেন, প্রীতিলতা, নেতাজী সুভাষ চন্দ্র বসু- তারা বাঙালির স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, নিজেকে উৎসর্গ করেছেন, কিন্তু স্বাধীনতা আসেনি। বাঙালি জাতির স্বাধীনতা এনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে জন্যই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা।’
সভার শুরুতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশ সদস্যদের স্বেচ্ছায় রক্তদান কমসুচি পরিদর্শন করেন তথ্যমন্ত্রী।
সভায় সভাপতিত্ব ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।বিশেষ অতিথি এবং ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন মুখ্য আলোচক হিসেবে সভায় বক্তৃতা দেন। আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিদর্শক-প্রশাসন মো. কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিদর্শক-এসবি মো. মনিরুল ইসলাম।
সূত্র : বাসস -

এশিয়া কাপের ফাইনালে উঠলে বাংলাদেশ শিরোপা জিতবে: সুমন
www.HelloBangla.News – খেলাধুলা – ২০ আগস্ট, ২০২৩ : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, এশিয়া কাপের ইতিহাসে তিনবার ফাইনাল খেললেও একবারও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে আসন্ন এশিয়া কাপের ফাইনালে উঠলে, এবার শিরোপা জিতবে বাংলাদেশ ।
গতকাল শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুমন বলেন, ‘তিনবার ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি। এবার আর মিস করতে চান না।’
২০১২ সালে এশিয়া কাপে প্রথমবারের মত ফাইনালে উঠেছিলো বাংলাদেশ। ঘরের মাঠে ওয়ানডে সংস্করণের ঐ আসরের ফাইনালে মাত্র ২ রানে হেরে যায় টাইগাররা।
এরপর টি-টোয়েন্টি ফর্মেটে অনুষ্ঠিত ২০১৬ আসরে আবারও ঘরের মাঠে হওয়া এশিয়া কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলো বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে ৮ উইকেটে হার মানে টাইগাররা।
২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ওয়ানডে ফরম্যাটে হওয়া পরের আসরেরও ফাইনালে জায়গায় করে নেয় বাংলাদেশ। এবারও ফাইনালে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ ভারত। দারুন লড়াইয়ের পরও ৩ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ।
তিনবার ফাইনালে উঠে শিরোপা জিততে না পারার ক্ষত আগামী আসরে ভুলতে চায় বাংলাদেশ। সুমন বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট সবসময়ই চ্যালেঞ্জিং হয়ে থাকে। এশিয়া কাপে এর আগে বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেছে। কিন্তু শিরোপা জিততে পারিনি। আশা করছি, এবার সে সুযোগ পেলে হয়তো মিস করবো না।’এশিয়া কাপ বা বিশ্বকাপের মত টুর্নামেন্টগুলো বেশ কঠিন হয় বলে মনে করেন সুমন। সাফল্য পেতে হলে সেরাটাই খেলতে হবে বলে জানান তিনি, ‘এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো টুর্নামেন্টগুলো খুব কঠিন হয়। এখানে সেরা ক্রিকেটটা খেলতে হবে। বাকি যে দলগুলো আছে সকলেই সময়ের সাথে অনেক এগিয়েছে। গত ৪-৫ বছর আগের চেয়ে অনেক এগিয়েছে আফগানিস্তান। শ্রীলংকাও গুছিয়ে নিয়েছে। ভারত, পাকিস্তান অনেক শক্তিশালী। ভালো করতে হলে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে।’
বিশেষভাবে গেল চার বছর যাবত ওয়ানডেতে দারুন পারফরমেন্স করেছে বাংলাদেশ। বিশ^কাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে রান রেটে পিছিয়ে থাকার কারনে তৃতীয় স্থানে আছে টাইগাররা।
সাম্প্রতিক সময়ের এই পারফরমেন্স এশিয়া কাপে অব্যাহত থাকবে বলে বিশ্বাস সুমনের। পারফরমেন্স অব্যাহত থাকলে ভালো করা সম্ভব বলে জানান হাবিবুল, ‘গত এক বছরের পারফরমেন্স যদি দেখেন, তাহলে আশাবাদী হতেই পারি। সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি করাটা খুব জরুরি। কারণ বড় টুর্নামেন্টে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। আমার মনে হয়, দল হিসেবে আমরা প্রস্তুত আছি। দল হিসেবে আমরা ভালো করছি।’
তিনি আরও বলেন, ‘গত এক বছর ধরে আমরা আমাদের খেলার ধরণ সম্পর্কে পরিষ্কার। কি ধরণের খেলা খেলতে চাই, সেটা এখন আমাদের কাছে পরিষ্কার। যদি টুর্নামেন্টে এটার পুনরাবৃত্তি ঘটাতে পারি তাহলে অবশ্যই এশিয়া কাপে ভালো করা সম্ভব।’
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলংকা। গ্রুপ পর্বে ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে এবং ৩ সেপ্টেম্বর লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে।হাবিবুল বাশার সুমন দীর্ঘদিন ধরে নির্বাচক হিসেবে যুক্ত আছেন দলের সঙ্গে। এক সময় বাংলাদেশ দলের অধিনায়ত্ব করেছেন। অস্ট্রেলিয়ার প্রাত্তন অধিনায়ক স্টিভ ওয়াহ সঙ্গে হাবিবুর রহমানের ব্যাটিং স্টাইলের অনেক মিল রয়েছে। সুমন নিজেও বলেছেন তিনি স্টিভ ওয়াহকে অনুসরণ করতেন।
সূত্র : বাসস
-

মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে: সেতুমন্ত্রী
www.HelloBangla.News – জাতীয় – ১৯ আগস্ট, ২০২৩ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ শুধু কর্মসূচি পালন করে না। দেশের জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে আমাদেরকে এগিয়ে আসতে হয়। আমাদের বাঁচতে হলে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। শুধু রাজনীতি করলে হবে না। মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে।’
আজ শনিবার (১৯ আগস্ট) রাজধানীর ধানমন্ডিস্থ রবীন্দ্র সরোবরে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ডেঙ্গু থেকে আমাদের সাবধান থাকতে হবে। ডেঙ্গুর মতো ভয়ঙ্কর বিএনপি থেকে সাবধান। আজকে দেশের প্রধান দুই শত্রু, এক শত্রু বিএনপি আরেক শত্রু ডেঙ্গু। আসুন, আমরা সম্মিলিতভাবে এই শত্রুর প্রতিরোধ করি। মানুষের জীবন ডেঙ্গুর হাতে নিরাপদ নয়। বাংলাদেশের অসাম্প্রদায়িক মানবতাবাদ বিএনপি’র হাতে নিরাপদ নয়।’
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘৭৫-এ আমরা ক্ষমতা হারিয়েছি, তখন তো ভারত আমাদের ক্ষমতায় বসিয়ে দেয়নি। নির্বাচনের ব্যাপারে ভারত বা কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে, ক্ষমতাচ্যুত করবে; যারা গণতন্ত্র বিশ্বাস করে, তাদের এমন মন্তব্য করা অশোভন ‘
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ-এমন কোনো মন্তব্য ভারত থেকে পাইনি। আমাদের ক্ষমতায় বসাবে জনগণ, বরং বিএনপি তাকিয়ে আছে বিদেশিদের দিকে।’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি অনুষ্ঠানে ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা.রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময়ে ওবায়দুল কাদের ডেঙ্গু বিরোধী এ কর্মসূচিকে দেশব্যাপী জোরদার করতে স্থানীয় প্রশাসন, কর্তৃপক্ষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সূত্র : বাসস -

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মুক্তিযোদ্ধার সন্তানদের শ্রদ্ধা
www.HelloBangla.News – জাতীয় – ১৯ আগস্ট, ২০২৩ : শোকের মাস আগস্টের ১৯তম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ শনিবার ( ১৯ আগস্ট) দুপুরে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রতিষ্ঠা মঞ্চ-৯৭’- এর সদস্যরা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতা, বঙ্গবন্ধু, হাজার বছরের শেষ্ঠ বাঙালি ও শতাব্দীর মহানায় শেখ মুজিবুর রাহমানের প্রতি সম্মান প্রদর্শন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ সময় সংগঠনের সদস্য আলমগীর হোসেন, শাহ মো. সাইফুল আলম লিটন, মো. মইনুল ইসলাম ভূঞা, সুলতান আলম মিতুল, ড. মোসাম্মৎ তাহমিনা বেগম, নাজমা ইসলাম ডলি, মো. সাজ্জাদ হোসেন, জোবায়দা হক অজন্তা, মো. মনিরুজ্জামান, সালমান মাহমুদ জসিম, নুরুজ্জামান ভুট্টু, তাজুল ইসলাম, সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, আব্দুর রশিদ মন্ডল রানা, অহিদুল ইসলাম তুষারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এরপর সমাধিসৌধ কমপ্লেক্সে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে বেলা সাড়ে ১১ টায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা শাখার পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান রুহেলের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।
পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাত করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রনি, মীরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধুম, সাধারণ সম্পাদক মো. আবু জাফরসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান রুহেল বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের পিতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর আদর্শে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করে এদেশে কিছু বিপথগামী সেনা সদস্য।
সূত্র : বাসস -

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলেই শক্ত হাতে দমন: আইজিপি
www.HelloBangla.News – জাতীয় – ১৯ আগস্ট, ২০২৩ : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে তা শক্ত হাতে দমন করা হবে ।
আজ শনিবার (১৯ আগস্ট) রাজারবাগ পুলিশ লাইনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে ডিএমপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আইজিপি বলেন, যারাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের যথাযথভাবে কঠোর হাতে দমন করা হবে। একটি মহল দেশকে উলটো পথে নিয়ে যেতে চাচ্ছে। স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর নাম এদেশের ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছে সবসময়।
তিনি বলেন, দেশপ্রেমিক পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধের সূচনা থেকেই দেশের জন্য জীবন উৎসর্গ করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ় প্রতিজ্ঞ।
আইজিপি বলেন, যতদিন বিশ্বে বাংলাদেশের মানচিত্র থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে অমর।
এ সময় ১৫ আগস্ট কালরাতে নিহত সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. কামরুল আহসান, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম ও বিশিষ্ট ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন।
সূত্র : বাসস
-

প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সৌজন্য সাক্ষাৎ
www.HelloBangla.News – জাতীয় – ১৯ আগস্ট, ২০২৩ : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভপাতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। জানা গেছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয় দুই নেতার মধ্যে ।
আজ শনিবার (১৯ আগস্ট) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেন ।বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন।
তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কুশল বিনিময় করেন ও রওশন এরশাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
শাখাওয়াত মুন বলেন, দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন নিয়েও তারা আলোচনা করেন।
সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য জাতীয় পার্টিকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।
এছাড়া গণতন্ত্র ও সাংবিধানিক সরকার ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে বিরোধী দলগুলোর দায়িত্বশীল ভূমিকার বিষয়েও আলোচনা হয়।
-

ঘূর্ণিঝড় হিলারি ধেয়ে আসছে মেক্সিকোর দিকে
www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ আগস্ট, ২০২৩ : ঘূর্ণিঝড় হিলারি ‘বিপদজনক ভাবে’ ধেয়ে আসছে উত্তর পশ্চিমমেক্সিকোর দিকে। এর কারনে দেশটির উত্তর পশ্চিম পর্যটক অঞ্চল ও প্রতিবেশী মার্কিন অঙ্গরাজ্যে ক্যালিফোর্ণিয়ায় আকস্মিক বন্যার বিষয়ে সতর্ক করা হয়েছে।চতুর্থ ক্যাটাগরির এ হারিকেন মোকাবেলায় গতকাল দেশটি প্রস্তুত বলে জানা গেছে।
হিলারির কারণে প্রবল ঝড়ো বাতাস, আকস্মিক বন্যা ও সমুদ্রে উত্তাল ঢেউয়ের আশংকা রয়েছে বলে সতর্ক করেছে ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার(এনএইচসি)।
এনএইচসি বলছে, শুক্রবার কিছুটা মন্থর হওয়ার আগ পর্যন্ত বাতাসে হিলারির সর্বোচ্চ গতিবেগ ২৩০ কিলোমিটারে পৌঁছে।
এদিকে সমুদ্রে বড়ো বড়ো ঢেউ আছড়ে পড়ার প্রেক্ষিতে কাবো সান লুকাসের বাসিন্দা ও কর্মীরা তাদের প্রতিরক্ষামূলক প্রস্তুতি গ্রহণ করে।এছাড়া কাবো সান লুকাস বিচে নৌ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এনএইচসি বলছে, হিলারি বাজা ক্যালিফোর্ণিয়ার দক্ষিণ প্রান্তে কাবো সান লুকাসের ২৮৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
এনএইচসি তার পূর্বাভাসে আরো বলেছে, সপ্তাহান্তে হিলারি বাজা ক্যালিফোর্ণিয়ার পশ্চিম উপকূলের কাছাকাছি এবং রাবিবার (২০ আগস্ট) রাতে ক্যালিফোর্ণিয়ার দক্ষিণাঞ্চলে পৌঁছাবে।
সূত্র : বাসস